চরভদ্রাসন সড়কে ফসল মাড়াই, ইউএনও হস্তক্ষেপ

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি:

চরভদ্রাসন উপজেলার প্রধান সড়কসহ ইউনিয়ন পর্যায়ের প্রতিটি পাকা সড়ক যেন কৃষকদের উঠানে পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের। আবার দুর্ঘটনায় হাত-পা ভেঙে পঙ্গুত্ববরণ করতে হচ্ছে নানা শ্রেণিপেশার মানুষকে।

এলাকার স্থানীয় কৃষি পরিবারগুলো ফসল শুকানো ও মাড়াইয়ের কাজে উপজেলার প্রতিটি পাকা সড়ক ব্যবহার করছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন এলাকা থেকে উপজেলা সদরে আসা ছোট ছোট যানবাহন ও পথচারীকে।
উপজেলার প্রধান সড়কসহ গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের পাকা সড়কে মসুর, গম, ধনিয়া, রাই সরিষাসহ নানা প্রকার রবিশস্য শুকানো ও মাড়াইয়ের জন্য বাড়ির উঠানের মতো ব্যবহার করছে এলাকার কৃষকরা।

এসময় উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপা একাধিক স্থানে গিয়ে কৃষকদের সচেতন করেন। পরবর্তীতে রাস্তায় ফসল শুকানো ও মাড়াই না করার জন্য অনুরোধ করেন। তাৎক্ষণিক কৃষকরা রাস্তা থেকে ফসল গুলো তুলে নেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.