নোয়াখালীতে ভোট কেন্দ্রে গাঁজাসহ এজেন্ট আটক

শেয়ার

ভোট কেন্দ্র থেকে গাঁজাসহ এক এজেন্টকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম ফাহাদ বিন ইকবাল। ফাহাদ সদর উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামের ইকবাল হোসেন-এর ছেলে। ঘটনাটি নোয়াখালী পৌরসভা নির্বাচনের।
জানা গেছে, রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আটকের পর ইকবালকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ইকবাল নোয়াখালী পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মিলি রহমান-এর আনারস প্রতীকের এজেন্ট ছিলো। সকালে ভোট কেন্দ্রের ভিতরে গাঁজা সেবনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করে গাঁজাসহ আটক করা হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.