নবীনগরে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত ৬

শেয়ার

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেবি দেবনাথ (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নবীনগর-রাধিকা সড়কের সাহারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবি দেবনাথ বাঞ্চারামপুর উপজেলার দশানি গ্রামের তাপস দেবনাথ এর স্ত্রী৷ এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নবীনগর থানার সেকেন্ড অফিসার আব্দুল মোনাফ জানান, মঙ্গলবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশা নবীনগরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কের সাহারপাড় এলাকায় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেবি দেবনাথকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এক শিশুসহ তিনজন যাত্রী আহত হয়েছেন। অটোরিক্সা ও মোটরসাইকেলটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.