দেশের জন্য চরম উদ্বিগ্ন শাবনূর

শেয়ার

অস্ট্রেলিয়ায় থেকেও দেশের জন্য চরম উদ্বিগ্ন অভিনেত্রী শাবনূর। তাঁর এই উদ্বেগ সিলেটের ভয়াবহ বন্যাকে ঘিরে। ২০২০ সালে অস্ট্রেলিয়া যান এই অভিনেত্রী।

কথা ছিল ওই বছরের মার্চেই দেশে ফিরে ছবির কাজে ব্যস্ত হবেন।

কিন্তু বিধিবাম। ঠিক ওই সময়েই পৃথিবীজুড়ে শুরু হয় বৈশ্বিক মহামারি করোনা। এ কারণে তিনি আর দেশে ফিরতে পারেননি।

এরপর আরও কয়েকবার দেশে আসতে চেয়েও নানা প্রতিকূলতায় আর ফেরা সম্ভব হয়নি তার। সর্বশেষ গত বছর জন্মদিনে যখন দেশে আসার ইচ্ছা   প্রকাশ করেন তিনি ঠিক তখনই একমাত্র পুত্রসহ করোনায় আক্রান্ত হন শাবনূর।

বর্তমানে সেখানে ব্যবসা, কৃষিকাজ এবং সন্তানের পড়াশোনার দেখভাল নিয়ে ব্যস্ত তিনি। বিদেশে বসে টিভি আর অনলাইনে সিলেটের বন্যার ভয়াবহতা দেখে বিচলিত হয়ে পড়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। মুঠোফোনে তিনি বলেন, ‘মানুষের মঙ্গলে সম্ভব সবই আমি করি।’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.