তজুমদ্দিনে নানা আয়োজনে উদযাপিত হলো সরস্বতী পূজা

শেয়ার

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ভক্তরা দেবীর আরাধনা করে থাকেন।

এ বছর শুক্লপক্ষের পঞ্চমী তিথি শেষ হবে সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে। তজুমদ্দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মন্দির ও মণ্ডপগুলোতে শুরু হয়েছে পূজা-অর্চনা।

স্কুল কলেজের শিক্ষার্থীরা নানা কর্মসূচির মাধ্যমে পূজাকে ঘিরে বিশেষ আয়োজন করেছে।

তৈরি করেছেন দৃষ্টিনন্দন প্রতিমা, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।মণ্ডপে আগত দর্শনার্থীরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন ও আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.