গলুই’ প্রদর্শনে নেই বাধা, বাংলা সিনেমার জয়

শেয়ার

সিনেমা হল না থাকায় বিকল্প ব্যবস্থায় ঈদে জামালপুরের চারটি মিলনায়তনে মুক্তি পেয়েছিলো ‘গলুই’। সম্প্রতি আচমকা ছবিটির প্রদর্শন বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসন। এমন ঘটনায় প্রতিবাদের ঝড় উঠে।

সোমবার গলুই’র পরিচালক এস এ হক অলিক ও প্রযোজক খোরশেদ আলম খসরু তথ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

মঙ্গলবার বিষয়টি আমলে নিয়ে মৌখিক সিদ্ধান্ত জানায় তথ্য মন্ত্রণালয়। পরিচালক অলিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘তথ্য মন্ত্রী ও তথ্য সচিব মহোদয়ের নির্দেশে জামালপুর গলুই প্রদর্শনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।’

তিনি বলেন, মৌখিকভাবে জানানো হয়েছে গলুই এর প্রদর্শনীতে আর বাধা নেই। মন্ত্রণালয় থেকে ফোন করে জামালপুরের প্রশাসনকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। যেহেতু দুদিন প্রদর্শনী বন্ধ ছিল।

আবার প্রচারণার মাধ্যমে জানাতে চাই সবাই এসে গলুই দেখুক।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.