গভীর সমুদ্রে ট্রলার ডুবে কমলনগরের ৪জেলে নিখোঁজ

শেয়ার

কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি- গভীর সমুদ্রে মাছ ধরে ফিরে আসার সময় ট্রলার ডুবে লক্ষ্মীপুরের কমলনগরের ৪জেলে নিখোঁজ হয়েছে। ট্রলার থেকে উদ্ধার নবীর হোসেন বলেন, গত রবিবার (২০জুলাই) গভীর সমুদ্রে মাছ শিকার করতে যান মাঝি ও মহাজনসহ ১৭জন জেলে। গত(২৫জুলাই) শুক্রবার সকালে ফিরে আসার পথে মহেষখালীর পশ্চিমে গ্যাস পাম্পের দক্ষিণে সাগরের মাত্রাতিরিক্ত ঢেউয়ের স্রোতে ট্রলার উল্টে ডুবে যায়। এতে তারা ট্রলারসহ ১৭জনই পানিতে পড়ে যায়। পরে ১৩জন জেরে বিভিন্ন মাধ্যমে উদ্ধার হলেও ৪জন এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, মো.সোহেল মাঝি (২৫), মো.কামাল মাঝি(৪০) দিদার হোসেন(৩৫), মো.সেলিম মাঝি(৫০)। নিখোঁজ সবাই কমলনগরের বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা।

বীর হোসেন আরও বলেন, সাগরে অতিরিক্ত ঢেউের আঘাতে তাদের ট্রলার ভেঙে যায়। এতে তারা বিভিন্ন মাধ্যমে উদ্ধার হলেও সবাই অসুস্থ্য হয়ে পড়ে।  ট্রলারের মালিক রুবেল মহাজন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা কে কোথায় কেমন আছেন তার জানা নেই। উদ্ধার হওয়া ১৩জন জেলে চট্রগ্রাম আশ্রয় নিয়ে পরে বাড়িতে ফিরে আসেন।

‎কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গভীর সমুদ্রে ট্রলার ডুবে নিখোঁজ ৪জনের নামে কোন সাধারণ ডায়েরী এখনও হয়নি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.