কারামুক্ত হতে আরও সময় লাগবে ফখরুল-আব্বাসের

শেয়ার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কারামুক্তির জন্য বেইলবন্ড (জামিননামা) দাখিল করা হয়নি, কারণ আপিল বিভাগের আদেশের কপি এখনও প্রকাশ হয়নি। সব বিচারপতি এটি স্বাক্ষর করেননি। তবে কবে নাগাদ স্বাক্ষর হবে এটিও জানা যায়নি। এজন্য কখন এই দুই নেতা কারামুক্ত হবেন তা নিয়ে রয়েছে অনিশ্চিতয়তা।

সোমবার (৯ জানুয়ারি) এমনটাই জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। তিনি বলেন, কবে নাগাদ আপিল বিভাগের আদেশের কপি স্বাক্ষর হবে তা আমরা জানি না। বিচারপতিরা স্বাক্ষর করলে এরপর আদেশের কপি নামবে। কারাগারে যাবে, তারপর কারামুক্ত হবেন দলের এই দুই শীর্ষ নেতা। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.