কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা ছাত্রদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইস্তেহার পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়
আগামী পাঁচ বছরে সারাদেশে মোট ২৫ কোটি চারা রোপণ করা উদ্দেশ্য বাস্তবায়নে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের উদ্যোগে কমলনগরে দুই স্কুল দিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. সাজ্জাদ হোসেন সাজু।
২৩ জুলাই (বুধবার) উপজেলার চর লরেন্স উচ্চ বিদ্যালয় ও চর মার্টিন উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় পেয়ারা, আমড়া, জলপাই, নিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন, চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন, কমলনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান রায়হান, আশরাফ উদ্দিন সোহেল, মাইদুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রদল নেতা সোহেল, হাজিরহাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোবায়ের হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. সাজ্জাদ হোসেন সাজু বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনে প্রধানমন্ত্রী উদ্দেশ্য বাস্তবায়নে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নির্দেশ মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিকভাবে আমাদের বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান থাকবে।
কমলনগরে ছাত্রদলের বৃক্ষ রোপণ কর্মসূচি
