প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। একই সাথে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি, সোশ্যাল মিডিয়ায় অপতথ্য প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রযুক্তি এর অপব্যবহার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ।
শনিবার তিনি খুলনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিইসি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রযুক্তির মাধ্যমে মানুষের কণ্ঠস্বর ও বক্তব্য দিয়ে হুবহু মিথ্যা তথ্য প্রচার করা সম্ভব। এর অপব্যবহারে ইউরোপে একটা দেশে নির্বাচনকে বন্ধ করতে হয়েছিল। এটা মডার্ন একটা থ্রেট। এটা অস্ত্রের চেয়েও মারাত্মক।
