ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ

শেয়ার

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ।

শনিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে নিয়োগ দিয়েছেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে জানা যায়, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীনের স্থলে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ কে নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ১ বছর এ দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেন সুযোগ সুবিধা পাবেন। উল্লেখ্য, এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.