ইবির কুড়িগ্রাম ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে নীরব, তানভীর

শেয়ার

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। ৯৫ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ নুরুনবী সরকার নীরব ও সাধারণ সম্পাদক হিসেবে গনিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানভীর হীরক মনোনীত হয়েছেন।

রবিবার (১০মার্চ) সমিতিটির উপদেষ্টা ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মো: এরশাদুল হক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি মো: ইনজামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি নুরনবী সরকার নীরব বলেন, আমাকে সভাপতি হিসেবে মনোনীত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিজের সর্বোচ্চটা দিয়ে সংগঠনকে গতিশীল করার চেষ্টা করবো। সকলের সহযোগিতা কামনা করছি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.