ইবিতে আল-হাদিস বিভাগের পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

শেয়ার

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ‘মানব কল্যাণে রাসূলুল্লাহ (সাঃ)-এর খুতবার ভূমিকা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগটির প্রাক্তন ছাত্র ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।

সেমিনারে বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মত্বত্ত অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম এরশাদ উল্লাহ। আলোচক হিসেবে ছিলেন বিভাগটির অধ্যাপক ড. সেকান্দার আলী ও অধ্যাপক ড. শফিকুল ইসলাম। এসময় বিভাগের অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে আলোচকরা মানব কল্যাণে রাসূলুল্লাহ (সঃ) এর খুতবার ভূমিকা তুলে ধরেন। এবং এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.