ইফতারের পর ক্লান্তিভাব দূর করবেন যেভাবে

শেয়ার

চলছে পবিত্র রমজান মাস। রমজানে রোজা রেখে ইফতার করার পর শরীর ছেড়ে দেয়। অর্থাৎ আরও বেশি ক্লান্ত লাগে। কিন্তু কেন এমন হয়? এই ক্লান্তি দূর করার উপায় জানুন। 

ধীরেসুস্থে খাবার খাওয়ার অভ্যাস করুন

ইফতারের সময় সচরাচর তাড়াহুড়ো করে আমরা খাবার খেয়ে থাকি। এতে শরীরের ওপর চাপ সৃষ্টি হয়। যা শরীরে ক্লান্তি বাড়ায়। ধীরেসুস্থে খাবার খেলে পাচনতন্ত্র ভালোভাবে কাজ করে এবং হজমে সহায়তা হয়। তাই ইফতারে আমাদের ধীরেসুস্থে খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।

পানিশূন্যতা দূর করুন 

সারা দিন পানাহার থেকে বিরত থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই আমাদের শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এরপর ইফতারে তেলে ভাজা আর বিভিন্ন মসলাদার খাবার খাওয়া হয়। ফলে পানির ঘাটতি পূরণ হয় না। ইফতারের পর প্রচুর পানির দরকার হয় শরীরের। তাই বিভিন্ন ফল, ফলের রস, শরবত, ডাবের পানি ইত্যাদি খান। এতে শরীরে পানির ঘাটতি দূর হবে। 

একসঙ্গে অনেক খাবার খাবেন না

ইফতারের পর নানা পদের খাবার থেকে একটু একটু করে খেলেও পেট ভরে যায় দ্রুত। এই যে একবারে অনেকগুলো খাবার খেয়ে নেওয়া, সারাদিন রোজা থাকার পর ক্লান্তি লাগার এটি বড় কারণ। আপনি ক্ষুধার্ত ঠিক আছে, তবে পেটকেও সময় দিতে হবে হজম করতে। তাই একসঙ্গে সব খাবার না খেয়ে অল্প অল্প করে খান।

চা কিংবা কফি

রোজায় চা কিংবা কফি পানের অভ্যাস বাদ দেন অনেকে। তবে ইফতারের পর ক্লান্তি কাটানোর জন্য এক কাপ চা কিংবা কফি পান করতে পারেন। কারণ, এ ধরনের পানীয়তে থাকা ক্যাফেইন আপনাকে ভেতর থেকে সতেজ রাখতে কাজ করে। তবে এই চা কিংবা কফি যেন খুব কড়া না হয়, সেদিকে খেয়াল রাখবেন। 

কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন

ইফতারের পরপরই শুয়ে-বসে থাকবেন না। বরং স্বাভাবিক থাকার চেষ্টা করুন। আমাদের শরীর আমাদের মনের কথা শুনে চলে। তাই নিজেকে ক্লান্ত ভাববেন না। বরং ইফতারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এতে ক্লান্তি দূর হবে সহজেই। সেইসঙ্গে হজমও ভালো হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.