আমি সেই নারী, কবি সানজিদা রসুল

শেয়ার

হ্যাঁ আমি সেই নারী, যাকে স্রষ্টার সবচেয়ে সুন্দর সৃষ্টি বলা হয়। আমিই সেই নারী, যে হয় কবির কবিতা ও কাব্যের নায়িকা। হ্যাঁ আমি সেই নারী, যে তোমাদের তরবারি হয়ে তোমাদেরকে যুদ্ধে জয়ী করায়। হ্যাঁ আমি সেই নারী যে তোমাদের অর্ধশক্তি। হ্যাঁ আমি সেই নারী যে তোমাদের অর্ধাঙ্গীনি। হ্যাঁ আমিই সেই নারী, যে তোমাদের স্বার্থে নিজেকে চুলার আগুনে পুড়ায়! হ্যাঁ আমিই সেই নারী, যে নিজের কথা ভাবে না, তোমাদের কথা ভেবে জীবন কাটায়! হ্যাঁ আমিই সেই নারী, যে কারো মা, কারো বোন, কারো স্ত্রী। আমিই সেই সহনশীল, ধৈর্য্যধারীণী নারী, যে তোমাদের জন্য বৃষ্টি তে ভিজে, রৌদ্রে পুড়ে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের সংসার রক্ষার্থে।

লেখক পরিচিতি:

কবি, আবৃত্তিকার ও গীতিকার।

সভাপতি – চট্টগ্রাম সাহিত্য কুটির।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.