সহজে জান্নাতে যাওয়ার গোপন এক আমল
নেক আমল বলতে আমরা সাধারণত নামাজ, রোজা, হজ, জাকাতসহ অন্যান্য ইবাদত বন্দেগিকেই বুঝি। অথচ এমন এক আমল রয়েছে যা দেখা যায় না, কিন্তু প্রতিদান অসামান্য। এমনকি সহজে জান্নাতে যাওয়ার মাধ্যম। সেটি কী? সেটি হলো-ধৈর্যধারণ। এটি এমন আমল যার ব্যাপারে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ‘হে বনি আদম, যদি তুমি ধৈর্যধারণ করো ও প্রথম আঘাতেই অধৈর্য না হয়ে তাতে সাওয়াবের আশা করো, আমি তোমাকে জান্নাত দেওয়া ছাড়া কোনো প্রতিদানে সন্তুষ্ট হবো না।’ (ইবনে মাজাহ: ১৫৯৭) ধৈর্যকে সর্বোত্তম নেয়ামত আখ্যা দিয়ে রাসুলুল্লাহ (স.) বলেন, যে ব্যক্তি ধৈর্যধারণ করে, আল্লাহ তাকে ধৈর্যশীলতা দান করেন। ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নেয়ামত কাউকে দেওয়া:
