রোজা মাকরুহ হয় যেসব কারণে
রমজান মাসে রোজা রাখা মুসলমানের জন্য ফরজ। রোজাদার ব্যক্তি সুবহে সাদিকের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকে। এ ছাড়া যাবতীয় পাপকাজ পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে রোজাদারকে। ইসলামী আইনজ্ঞরা এমন কিছু বিষয়ের উল্লেখ করেছেন, যা রোজাদারের রোজা মাকরুহ করে ফেলে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— ১. গড়গড়াসহ কুলি করা : রোজা থাকা অবস্থায় গড়গড়াসহ কুলি করা এবং নাকের গভীরে পানি পৌঁছানো মাকরুহ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তুমি ভালোভাবে অজু করো এবং নাকের গভীরে পানি পৌঁছাও, যদি না তুমি রোজা থাকো। (সুনানে নাসায়ি, হাদিস : ৮৭) ২. বিনা প্রয়োজনে খাবারের স্বাদ নেওয়া : খাবারের স্বাদ গ্রহণ করা খাবার খাওয়ার সদৃশ। তাই:
