সারাদেশ

তারেক রহমানের নেতৃত্বে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: এ্যানি

তারেক রহমানের নেতৃত্বে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: এ্যানি

কামরুল হৃদয়: বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে এ দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে- এমনটিই বিএনপির প্রত্যাশা। আমাদের দাবি রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার খুব শিগগিরই এ দেশে একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন। যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ মাঠে জেলার বর্তমান ও প্রাক্তন ছাত্রদল নেতৃবৃন্দের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ্যানি আরো বলেন, যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম স্বৈরাচার হুসেইন মুহাম্মদ এরশাদ ও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে, সেই স্বাভাবিক পরিস্থিতি যেন কোনভাবেই হুমকির মুখে না পড়ে। আমরা:
আরও পড়ুন
ঈদের ছুটিতে নবীনগর রসুলপুরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ঈদের ছুটিতে নবীনগর রসুলপুরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

মমিনুল হক রুবেল,ব্রাহ্মণবাড়িয়া: ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি। আর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা ভিড় করছে। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে মেতে উঠেছে তারা। ঈদের তৃতীয় দিন বুধবার নবীনগর সবকটি বিনোদন কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড় করছে। বিনোদন কেন্দ্রগুলোও সেজেছে নতুন রূপে। সরেজমিন ঘুরে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দর্শনীয় স্পটগুলোর মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হল রসুলপুর, রসুলপুরের পার্ক গুলোতে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান হয়ে উঠেছে রসুলপুর গ্রাম। নির্মল প্রাকৃতিক সৌন্দর্য আর হাওর বিলাসের আমেজ খুঁজতে তিতাস বিধৌত রসুলপুরে ছুটছেন জেলা শহর ও আশাপাশের ভ্রমণ প্রিয়াসী দর্শনার্থীরা। সৌন্দর্যের সান্নিধ্যে একটু বিনোদনের:
আরও পড়ুন
কমলনগরে গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত

কমলনগরে গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত

কামরুল হৃদয়: লক্ষ্মীপুরের কমলনগরে গুণীজনদের গর্ব সম্মাননা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২এপ্রিল) সকালে ৩নং চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়। কমলনগরের ৯ বিশিষ্টজনকে গর্ব সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ আলেম হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, শ্রেষ্ঠ শিক্ষক হাজিরহাট উপকূল সরকারি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ আবদুল মোতালেব, শ্রেষ্ঠ সামাজিক সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা শারমিন আক্তার, শ্রেষ্ঠ রক্তদান সংগঠন ইউনিক সেবা ফাউন্ডেশন, শ্রেষ্ঠ সামাজিক সংগঠন:
আরও পড়ুন
চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ১০

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান। প্রত্যক্ষদর্শী এক বাসযাত্রী বলেন, বুধবার সকালে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের একটি বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় চালক বেশ কয়েকবার বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা জানান, এই:
আরও পড়ুন
সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে: এ্যানি 

সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে: এ্যানি 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নেতাকর্মীদেরে উদ্দেশ্যে করে বলেছেন, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ভেদাভেদ ভূলে বর্তমানে যে ঐক্যের প্রতি জোর দিয়েছেন। সে ঐক্য হতে হবে, ইস্পাত সুদৃঢ় ঐক্য। সে ঐক্যকে ধারন করে আগামীদিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগেও বিএনপি কোন অত্যাচার-নির্যাতনের কাছে মাথা নত করেনি এবং আগামীতেও করবেনা। অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম ও লড়াই করতে হয়েছে। আগামীদিনেও তা অব্যাহত রাখতে হবে। বিএনপি ক্ষমতার রাজনীতি করেনা। দেশ ও জনগনের কল্যানে কাজ করতে হবে। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নারায়নপুর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গ্রামের বাড়িতে তার বাবা আহত আজিজুর রহমান বাচ্চু:
আরও পড়ুন
শহীদ সুজয়ের কবর জিয়ারত করলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিশির

শহীদ সুজয়ের কবর জিয়ারত করলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিশির

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর গ্রামের কৃতি সন্তান শহীদ তানজিল মাহমুদ সুজয়ের কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য সালাহ্উদ্দিন ভূঁইয়া শিশির। মঙ্গলবার সকালে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে বিটঘর কেন্দ্রীয় কবরস্থানে উপস্থিত হয়ে শহীদ সুজয়ের কবর জিয়ারত করা হয়। শহীদ তানজিল মাহমুদ সুজয়ের কবর জিয়ারত শেষে তার বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং সমবেদনা জানান কেন্দ্রীয় বিএনপি নেতা সালাহ্উদ্দিন ভূইয়া শিশির। বিএনপির পক্ষ থেকে তার পরিবারকে সার্বিক সহযোগিতা সহ সারা জীবন পাশে থাকার আশ্বাস দেন তিনি। শহীদ তানজিল মাহমুদ সুজয়ের কবর জিয়ারত শেষ করে দুপুরে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ

কামরুল হৃদয়: লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলিতে আদিবা খাতুন (৭) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যার পর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকার কাচারি বাড়ি এলাকায় স্থানীয় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই গোলাগুলি হয়। গুলিবিদ্ধ আদিবা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যায় আসামি ৩৯, গ্রেপ্তার ৪

লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যায় আসামি ৩৯, গ্রেপ্তার ৪

লক্ষ্মীপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে মো. রাজু (৩৫) নামে এক শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার শাকচর ইউনিয়নের সবুজের গোজা এলাকার বাসিন্দা কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম। এজাহারে উল্লেখিত অন্য ৫ জনের নাম জানায়নি পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এতে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০ জনকে আসামি:
আরও পড়ুন
কমলনগরে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ১৭ হাজার টাকা জরিমানা

কমলনগরে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ১৭ হাজার টাকা জরিমানা

এ.আই তারেক, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: নির্ধারিত মূল্যে থেকে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে কমলনগর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাহাতুজ জামান রমজান উপলক্ষে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। রবিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলায় হাজির হাট বাজারে কমলনগর থানা পুলিশের সহযোগিতার উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন। হাজির হাট বাজারের মাংস ব্যবসায়ী জয়নাল আবেদিন,মো: জসিম,মো:বেলায়েত, আমির হোসেন,মো: ইদ্রিস, মো: জহির, মাইন উদ্দিনএর দোকানে নির্ধারিত মূল্যে বেশি দামে মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৭ ব্যবসায়ী কে ১৭ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা:
আরও পড়ুন
সৌদির সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করছে লক্ষ্মীপুরের ১১ গ্রামের মানুষ। রোববার (৩০ মার্চ) সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও তালিমুল কোরআন নুরানি মাদরাসা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন শতাধিক মুসল্লি। এছাড়া রামগঞ্জ উপজেলার ৪টি ও রায়পুর উপজেলার একটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা জানান, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ ঈদ আনন্দে মেতে উঠেছে। তারা পৃথকভাবে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের নামাজের আয়োজন করেছেন। সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ পৌরসভার জাহাঙ্গীর টাওয়ার, ১০টায় পূর্ব বিঘা কেন্দ্রীয় জামে মসজিদ ও পশ্চিম নোয়াগাঁও জামে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.