সারাদেশ

টিসিবিকে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি

টিসিবিকে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে দেশের তিন কোম্পানি কাছ থেকে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। এ তেল কেনায় সরকারের খরচ হবে ৩০৫ কোটি ২৫ লাখ টাকা। বুধবার (২১ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির মাধ্যমে সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই তেল কিনতে খরচ ধরা হয়েছে ১০১ কোটি ৭৫ লাখ টাকা। এর আগে:
আরও পড়ুন
হাসনাতের অনশন ভাঙালেন উপাচার্য, আশ্বাস  দাবি পূরণের

হাসনাতের অনশন ভাঙালেন উপাচার্য, আশ্বাস দাবি পূরণের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতায় সৃষ্ট নানা রকম হয়রানি বন্ধ ও ৮ দফা দাবিতে আমরণ অনশনে বসা ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহর অনশন ভাঙালেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রায় ২৭ ঘণ্টা পর পানি খাইয়ে অনশন ভাঙান উপাচার্য। এসময় তিনি শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস দেন। উপাচার্য বলেন, আমি ঘোষণা দিচ্ছি, এই মুহূর্ত থেকে কোনো শিক্ষার্থীকে দাপ্তরিক কাজের জন্য আর রেজিস্ট্রার বিল্ডিংয়ে যেতে হবে না। সব কাজ হল এবং বিভাগে সম্পন্ন হবে। সেখানে আমাদের লোকবল দেওয়া আছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
আরও পড়ুন
বরের সাথে হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে উধাও নববধূ

বরের সাথে হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে উধাও নববধূ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বউকে নিয়ে হানিমুনে এসে মারধরের স্বীকার হন বলে অভিযোগ করেছেন মনিরুল ইসলাম নামের এক পর্যটক। পরে মনিরুল ইসলামকে রেখে তার স্ত্রী সাবেক প্রেমিকসহ ওই হামলাকারীদের সঙ্গে পালিয়ে যায় বলে এমন অভিযোগ উঠে। গত মঙ্গলবার (২০) রাত সাড়ে ১১টায় কুয়াকাটা জিরো পয়েন্ট ফ্রাই মার্কেট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুয়াকাটা টুরিস্ট পুলিশ মনিরুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করলেও খোঁজ মেলেনি তাঁর স্ত্রী নুরে জান্নাতের। মারধরের স্বীকার পর্যটক মনিরুল ইসলাম বরগুনা জেলার কেজি স্কুল সংলগ্ন আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। মনিরুল ইসলাম অভিযোগ করে জানান,‘আমরা সৈকতে ঘোরাঘুরির পরে সন্ধ্যায় রুমে আসি কিন্তু আমার:
আরও পড়ুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে   ৩ পদে ৩১ জনের চাকরি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৩ পদে ৩১ জনের চাকরি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ৩টি ভিন্ন পদে ৩১ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ অক্টোবর। ১। পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ৩টি শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা ২। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা: ১৩টি শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে:
আরও পড়ুন
চরফকিরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ পরিবারের পাশে প্রশাসন

চরফকিরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ পরিবারের পাশে প্রশাসন

মোঃ বদিউজ্জামান (তুহিন), প্রতিনিধি নোয়াখালী: নোয়াখালী কোম্পানীগঞ্জের ৫ নং চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কচ্চপিয়াতে ২০ সেপ্টেম্বর গভীর রাতে এক বসত বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ২০ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণ সহায়তা তহবিল থেকে ক্ষতিগ্রস্হ পরিবারকে ২ টি কম্বল শুকনো খাবার প্যাকেট ও নগদ সাড়ে ৭ হাজার টাকা অনুদান প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উল আলম ভূঁইয়া। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন ও চরফকিরা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মো. জায়দল হক ( কচি)।
আরও পড়ুন
২০ জেলায়  ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের আভাস

২০ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের আভাস

দেশের ২০ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, আজ দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পূর্বাভাসে বলা হয়েছে, ২০ জেলার ওপর দিয়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড় হতে পারে। তিনি আরও জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।:
আরও পড়ুন
নবীপুরকে আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর করব__চেয়ারম্যান সোহেল

নবীপুরকে আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর করব__চেয়ারম্যান সোহেল

মো. বদিউজ্জামান (তুহিন),নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী  সেনবাগের  ৯ নং নবীপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান বেলায়েত হোসেন (সোহেল) জনগণের কাছে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছে। নোয়াখালী  ২ সেনবাগ  সোনাইমুড়ী ( আংশিক)  আসনের এমপি বিশিষ্ট  শিল্পপতি আলহাজ্ব  মোর্শেদ  আলম  এর সহযোগিতা নবীপুর বাজার থেকে নলদিয়া কাঁচা সড়কটি ৮৩ লাখ টাকা ব্যয়ে স্হানীয়  সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ১৯ সেপ্টেম্বর   শুভ উদ্বোধন করেন। সড়কটি নির্মিত হলে  শ্রীপদ্দি, নলদিয়া এবং নবীপুর গ্রামের হাজার হাজার মানুষ উপকৃত হবে। চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বলেন, আমি আমার স্বপ্নের নবীপুর কে একটি আধুনিক সমৃদ্ধ মডেল ইউনিয়নে রূপান্তর করব ইনশাল্লাহ।
আরও পড়ুন
বানিয়াচংয়ে সাংবাদিক রাজীব নুর’র উপর হামলায় আইন-শৃংখলা কমিটির নিন্দা

বানিয়াচংয়ে সাংবাদিক রাজীব নুর’র উপর হামলায় আইন-শৃংখলা কমিটির নিন্দা

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রাজীব নুর সহ স্থানীয় ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি হামলাকারীদের কে আইনি ব্যাবস্থায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়াও অবৈধ দখলদারদের কবল থেকে বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের পৈতৃক বাড়ি উদ্ধারের দাবি জানানো হয়েছে। গত ১১ সেপ্টেম্বর রামনাথের পৈতৃক বাড়ির তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রাজীব নুর সহ স্থানীয় ৩ সাংবাদিক হামলার শিকার হয়েছিলেন। বাড়িটির অবৈধ দখলদার ওয়াহেদ ও তার ৩ ছেলে ওই হামলা চালিয়েছিলো। রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বানিয়াচং উপজেলা পরিষদের:
আরও পড়ুন
বেগমগঞ্জে জাইকার অর্থায়নে ১২ লাখ টাকার প্রসূতি সেবা সরঞ্জাম

বেগমগঞ্জে জাইকার অর্থায়নে ১২ লাখ টাকার প্রসূতি সেবা সরঞ্জাম

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১২ লাখ টাকার প্রসূতি সেবা সরঞ্জাম সরবরাহ করা হয়। ১৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদের পক্ষ থেকে এ প্রসূতি সেবা সরঞ্জাম পরিবার পরিকল্পনা বিভাগের হাতে তুলে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার।
আরও পড়ুন
বেতাগির ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেতাগির ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মইনুল আবেদীন খান- মোটা টাকার বিনিময়ে নারী ও শিশু নির্যাতন মামলার মিথ্যা ও বানোয়াট তদন্ত প্রতিবেদন দাখিল করার অভিযোগে বরগুনা জেলার বেতাগী উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। সোমবার বিকেল ৪টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বলইবুনিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদারের কন্যা মোসা: রেকসনা আক্তার লিখিত বক্তব্য বলেন, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামের আতাউর রহমান প্রিন্সের সাথে ২০০৫ সালে প্রথম স্ত্রীর তথ্য গোপন করে বিয়ে হয়। বিয়ের পরপরই শারীরিক-মানসিক ওয়ার্থিক নানা প্রকার অত্যাচার ও নির্যাতন চলতে থাকে। এ বিষয়ে বিভিন্ন সময়ে একাধিকবার স্বামীর বিরুদ্ধে মামলাও:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.