সারাদেশ

নরসিংদীর পলাশে ভয়াবহ অগ্নিকান্ডে সব পুড়ে ছাই

নরসিংদীর পলাশে ভয়াবহ অগ্নিকান্ডে সব পুড়ে ছাই

নরসিংদীর পলাশে ভয়াবহ অগ্নিকান্ডে সব পুড়ে ছাই মোঃ মোবারক হোসেন , নরসিংদী প্রতিনিধি:  নরসিংদীর পলাশে আব্দুর রহমান নামে এক মুদি ব্যবসায়ীর বাড়ির ১৩টি রুম ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৬ অক্টোবর ) রাতে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজিরচর গ্রামের চরকার ১নং গেইট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেন পলাশ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোঃ হাদিউল ইসলাম শুভ। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে সাতটার দিকে কাজিরচর গ্রামের চরকা ১নং গেইট এলাকার ব্যবসায়ী আব্দুর রহমানের বাড়ির সাথেই পল্লীবিদ্যুতের একটি খুঁটির ট্রান্সফরমারে সর্ট সার্কিট দেখা দেয়। পরে ট্রান্সফরমার থেকে নিচে থাকা আব্দুর:
আরও পড়ুন
ফরিদপুরে বন্ধ হচ্ছে না চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

ফরিদপুরে বন্ধ হচ্ছে না চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

ফরিদপুর  প্রতিনিধি - ফরিদপুরে আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। মাঝখানে বেশ কিছুদিন বিরতির সাম্প্রতিক সময়ে আবারও এমন ঘটনার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাতের অন্ধকারে বিভিন্নস্থানে বিক্ষিপ্তভাবে চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে মারায় যাত্রীরা আহত হচ্ছেন। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও যেকোন মুহুর্তে আশঙ্কাজনক কিছু ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ অক্টোবর) রাতে ফরিদপুর থেকে ভাঙ্গা যাওয়ার পথে পুখুরিয়া স্টেশন ছাড়ার এক মিনিট পরে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারার ফলে গুরুতর আহত হয়েছেন লুবনা বেগম (২০) নামে একজন নারী। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, এসব ঘটনার অধিকাংশই থানা কিংবা রেল পুলিশকে জানানো হয় না:
আরও পড়ুন
চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ড ,পুড়ে ছাই ২০ দোকান

চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ড ,পুড়ে ছাই ২০ দোকান

মোঃবদিউজ্জামান  ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে আগুন লেগে ২০ দোকান আগুনে পুড়ে ছাই। শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চৌমুহনী ফায়ার স্টেশনের ডিউটিম্যান মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে মাসুদ রানা জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। খবর পেয়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তবে চৌমুহনী:
আরও পড়ুন
লেখককে গ্রেপ্তার করা হবে এবং প্রকাশকের ব্যবসা সমাপ্ত

লেখককে গ্রেপ্তার করা হবে এবং প্রকাশকের ব্যবসা সমাপ্ত

গতকাল, আইন প্রয়োগকারী নিশ্চিত করেছে যে তারা "বর্না প্রকাশনী", পুরানা পল্টন, মালিক ও সম্পাদককে গ্রেপ্তার করেছে এবং জামিন দিয়েছে, এবং তার ব্যাবসা বন্ধ করে দিয়েছে, একটি বইয়ের বিরুদ্ধে বিক্ষোভের পর মোঃ শফিক মিয়ার লেখা “প্লেগ”, প্রকাশিত হয় ২০২২ সালের জুলাইতে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা "বর্না প্রকাশনী" এর অফিসে অভিযান চালিয়েছে এবং এর অনুলিপিগুলি বাজেয়াপ্ত করেছে বই এবং নথি, যা তাদের লেখকের পরিচয় নির্ণয়ে সহায়তা করেছিল। জিজ্ঞাসা থেকে, কর্তৃপক্ষ বিশ্বাস করে যে লেখক বর্তমানে বিদেশে আছেন, তবে একটি গুরুতর গ্রেপ্তারযোগ্য অপরাধ করার কারনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হবে। আইন প্রয়োগকারী আরও নিশ্চিত করেছে যে লেখকদের বিতর্কিত বই প্রকাশে সহায়তা:
আরও পড়ুন
নরসিংদীতে হত্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গুলিবিদ্ধ হওয়ার সাজানো নাটক

নরসিংদীতে হত্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গুলিবিদ্ধ হওয়ার সাজানো নাটক

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আলোচিত হত্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গুলিবিদ্ধ হওয়ার সাজানো নাটকের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৫ আক্টোবর) নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আল-আমিন এক প্রেস ব্রিফিংয়ে জানান যে, গত শুক্রবার (১৪ অক্টোবর) নরসিংদী জেলার মাধবদী থানাধীন সজীব মিয়া কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষকে ফাঁসাতে তার বন্ধু মামুনকে সাথে নিয়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার নাটক সাজানো হয়। এক পর্যায়ে গত শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে মাধবদী থানায় পাঁচদোনা এলাকায় ঘটনা ঘটেছে বলে দাবি করে।একজন ব্যাক্তিকে গুলি করা হয়েছে মর্মে মিডিয়ার মাধ্যমে জেলা পুলিশ নরসিংদীর দৃষ্টিগোচর হয়। সংবাদ প্রাপ্তির পর তাৎক্ষনিক ভাবে নরসিংদী জেলা পুলিশ:
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ৪১

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (১৫ অক্টোবর) একই সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৮৭ পিস ইয়াবা, ৪৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ১৫০ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
আরও পড়ুন
বাল্যবিয়ে বন্ধ, মুচলেকায় রক্ষা কনের বাবা

বাল্যবিয়ে বন্ধ, মুচলেকায় রক্ষা কনের বাবা

ফরিদপুর জেলা প্রতিনিধি - ফরিদপুরের সালথায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী এ আদেশ দেন। তিনি জানান, উপজেলার পাটপাশা-বালিয়া গ্রামের এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতারের নির্দেশে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। বাল্যবিয়ের কুফল সম্পর্কে মেয়ের অভিভাবকে অবহিত করা হয়। এরপর বয়স ১৮ না হওয়া পর্যন্ত ওই মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন বাবা। এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. তাছলিমা আকতার বলেন, স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবীকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়েটি:
আরও পড়ুন
তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 ভোলা প্রতিনিধি: “দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা এই প্রতিপাদ্য তজুমদ্দিন উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সিপিপি"র বাস্তবায়নে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে থেকে শুরু করে শশীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সেলিম মিয়া,সিপিপি উপজেলা কর্মকর্তা মাজহারুল হক, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সাদী সহ অন্যান্য স্বেচ্ছাসেবী বৃন্দ।
আরও পড়ুন
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক সাত

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক সাত

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস, ক্যামেরা, পাঁচটি মোবাইলফোন বিভিন্ন দৈনিক পত্রিকার একাধিক ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে পৌরসভার বাকাইল এতিমখানা মাদরাসা এলাকা থেকে আলফাডাঙ্গা থানা পুলিশ তাদেরকে আটক করে। আটকরা হলেন- রাকিবুল হায়দার, রেজাউল করিম খান, আরাফাত হোসেন, শামীম হোসেন, গাড়ির ড্রাইভার আতাউর রহমান, জীবনী ও সোমা পারভিন। তারা গাজীপুর, নোয়াখালী, জামালপুর ও শেরপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার ইউসুবেরবাগ মাদরাসা ও এতিমখানায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে মাদরাসার অধ্যক্ষের কাছে আটকরা জানান, তারা সমাজসেবা মন্ত্রণালয় থেকে:
আরও পড়ুন
ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য, জেলের কারাদণ্ড

ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য, জেলের কারাদণ্ড

ফরিদপুর প্রদিনিধি - ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরায় এক জন জেলেকে মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৩(ঘ) ধারা এবং ৪ধারা লংঘন করার দায়ে ৫(১) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (১২ অক্টোবর) রাতভর এ অভিযান পরিচালনা করে সকালে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। সাজা প্রাপ্ত আসামী চরনাছিরপুর ইউনিয়নের হাফেজ কান্দি গ্রামের মৃত মোকসেদ ফকিরের পুত্র বাবলু ফকির(৫২)। অভিযান চলাকালে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.