মাদকসেবীরা এইচআইভি সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী
মাদকসেবীদের একাংশ এইচআইভি সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। এজন্য মাদকসেবীদের পরিপূর্ণ অধিকার ও মর্যাদা নিশ্চিত করে চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম চালাতে হবে। শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় একটি হোটেলে ইউএনএইডস ও এনপিইউডিসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার যৌথ উদ্যোগে 'সিলভার জুবিলি অব হার্ম রিডাকশন প্রোগ্রাম' শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের এইচআইভি বিষয়ক সংস্থা ইউএনএইডস এর কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খান। এসময় ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে মাদকসেবীদের দেখতে হবে। সামাজিক, পারিবারিক ও সরকারি পর্যায়ে তাদের বিশেষ সাহায্য প্রয়োজন। আমাদের সবাইকে:
