কাকরাইলে ককটেল বিস্ফোরণ, বিএনপির ২০০ নেতাকর্মী আটক
রাজধানীর কাকরাইলে একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ওই ভবনে অভিযান চালিয়ে বিএনপির প্রায় দুই শ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে অভিযান শেষে এ কথা বলেন গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে এজন্য পুলিশ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে আসামাত্র ১৫ থেকে ২০টি ককটেল পুলিশের ওপর নিক্ষেপ করা হয়। গোয়েন্দাপ্রধান বলেন, কাকরাইলের ওই ভবনের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ভবনটিতে কয়েক শ নেতাকর্মী দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। ভবনের ভেতরে রড, লাঠি, ককটেল, চাল,:
