কমলনগরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কমলনগরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মো. ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি. লক্ষ্মীপুরের কমলনগরে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট( রবিবার) সকালে উপজেলা “স্পন্দন” কক্ষে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপত্বিতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খালেদ সাইফুল্যাহ। চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশের সাথে মাঠে কাজ করবে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা। কমলনগরের সকল রাজনৈতিক নেতাকর্মীকে সহায়তার হাত বাড়াতে উধার্ত আহবান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রামগতি/কমলনগর দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তৌহিদুল ইসলাম। এসময় কমলনগরের সরকারি খাস জমি, অবৈধ দখলকৃত খাল, উপজেলার সকল যাত্রীচাউনী অবমুক্তি করতে কমলনগর প্রেসক্লাবের সভাপতি মো. ফয়েজ মাহমুদ দাবি জানান। উপস্থিত সকলে চলমান পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন ও:
আরও পড়ুন
কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

লক্ষ্মীপুরের কমলনগরে কমলনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাইফ উদ্দিন আনোয়ার কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। ২৭ জুলাই সকাল ১১টায় কমলনগরে থানা এরিয়ার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কমলনগর প্রেসক্লাব এর সভাপতি (ভারপ্রাপ্ত) মো. ফয়েজ মাহমুদ। ওসি সাইফ উদ্দিন আনোয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সাথে মিলেমিশে কাজ করার অভিমত ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কমলনগর থানা ওসি তদন্ত আব্দুল জলিল, কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এআই তারেক, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, কোষাধ্যক্ষ শোরাফ উদ্দিন স্বপন প্রমুখ। অফিসার ইনচার্জ (ওসি) সাইফ উদ্দিন আনোয়ার বলেন, কমলনগরে জুয়া, মাদক, কিশোর গ্যাং নির্মূলে সর্বোচ্চ অভিযান পরিচালনা করা হবে। তিনি সাংবাদিকদের পক্ষ থেকে সহযোগিতা:
আরও পড়ুন
রামগঞ্জে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার ১

রামগঞ্জে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার ১

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি, লক্ষ্মীপুরের রামগঞ্জে ১০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার(৯জুলাই)রাত সাড়ে ১০টায় রাগমঞ্জ পৌর ১নং ওয়ার্ডস্থ সোনাপুর এলাকা থেকে গ্রেফতার করে মাদক ব্যবসায়ী সালা উদ্দিন প্রকাশ মনা(২৮)কে গ্রেফতারকৃত সালাউদ্দিন সোনাপুর এলাকার মুকবুল আহম্মেদের ছেলে। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ হেলাল, এএসআই মোঃ আনোয়ার ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে,রামগঞ্জ পৌর ১নং ওয়ার্ড সোনাপুর স্বর্ণকার বাড়ির পাশে মুকবুল আহম্মেদের বসত ঘরের পূর্ব পাশের লাকড়ীর নিচ থেকে১০ কেজি গাঁজা সহ পালিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী সালা উদ্দিন প্রকাশ মনা কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানান:
আরও পড়ুন
এক মিনিট দেরী, কমলনগরে মনোনয়ন দাখিল করতে পারেনি দুই চেয়ারম্যান প্রার্থী 

এক মিনিট দেরী, কমলনগরে মনোনয়ন দাখিল করতে পারেনি দুই চেয়ারম্যান প্রার্থী 

স্টাফ রিপোর্টার, শাহরিয়ার কামাল  কমলনগরের চরলরেন্স ইউনিয়ন পরিষদ উপনির্বাচন চেয়ারম্যান পদে নির্বাচন করতে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদ থেকে পদত্যাগ  করেন ইসমাইল হোসেন। বৃহস্পতিবার ৪ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তড়িঘড়ি করেও অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি । এতে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার মতো আরেক চেয়ারম্যান প্রার্থী নুরুল করিম নির্ধারিত সময়ের মাত্র ১ মিনিট পর নির্বাচন অফিস কার্যালয়ে হাজির হলে একইভাবে মনোনয়ন ফরম দাখিল করতে পারননি। জানা গেছে,চলতি বছরের ১৭ মে (শুক্রবার) চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাষ্টার মৃত্যুবরণ করেন।  তার মৃত্যুতে গত ২৭ই জুন তারিখে ইউনিয়নটিতে নির্বাচনী:
আরও পড়ুন
কমলনগরে দুই ইউনিয়ন উপ-নির্বাচনে ২১ প্রার্থীর মনোনয়ন দাখিল

কমলনগরে দুই ইউনিয়ন উপ-নির্বাচনে ২১ প্রার্থীর মনোনয়ন দাখিল

লক্ষ্মীপুরের কমলনগরে দুই ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ২১ জন। ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ৮নং চর কাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করায় ও ৩নং চর লরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন মাষ্টার মৃত্যুতে উক্ত দুই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করা হয়। পরবর্তীতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুয়ায়ী গত ২৭ জুন উক্ত পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচনী মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই পর্যন্ত ৩নং চর লরেন্স ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১৩ জন ও ৮নং চর কাদিরা ইউনিয়ন পরিষদে:
আরও পড়ুন
যুবলীগ নেতার কান্ড’ অতিরিক্ত খাজনা আদায়ে ব্যর্থ হয়ে ব্যবসায়ীর দোকান লুট

যুবলীগ নেতার কান্ড’ অতিরিক্ত খাজনা আদায়ে ব্যর্থ হয়ে ব্যবসায়ীর দোকান লুট

শাহরিয়ার কামাল, কমলনগর (লক্ষ্মীপুর) : কমলনগরের স্থানীয় এক মুদি দোকানদার থেকে নির্ধারিত রেটের বাহিরে অতিরিক্ত ৩০ টাকা খাজনা আদায়ে ব্যর্থ হয়ে গভীর রাতে ওই ব্যবসায়ীর দোকানঘর ভাংচুর-লুটপাটের অভিযোগ পাওয়া গেছে বাজার সাব-ইজারাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আমিন উল্লাহ (৭০) বাদি হয়ে উপজেলার তোরাবগঞ্জ বাজারের সাব-ইজারাদার ও স্থানীয় যুবলীগ নেতা আবুল কাশেম সহ পাঁচজনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছেন। রবিবার আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারি করেন। বাদির আইনজীবি মুহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, তোরাবগঞ্জ বাজার নিকটবর্তী এলাকার বাসিন্দা আলী আহাম্মদের ছেলে মো.আমিন:
আরও পড়ুন
কমলনগর প্রত্যয় সংগঠনের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

কমলনগর প্রত্যয় সংগঠনের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

এ আই তারেক,কমলনগর,লক্ষ্মীপুর:   "প্রত্যয়"সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন লক্ষ্মীপুর কমলনগর উপজেলা শাখার ঈদ পূর্নমিলনী ও অভিষেক অনুষ্ঠিত। শুক্রবার (২১ জুন) বিকালে উপজেলার চর ফলকন উচ্চ বিদ্যালয়ের কক্ষে "প্রত্যায়" কমলনগর উপজেলা শাখার নবগঠিত কমিটি অভিষেক ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে কমলনগর শাখার সভাপতি মো: রাকিবুল হাসান রাকিব সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন কমলনগর প্রেস ক্লাব উপদেষ্টা মো: বেলাল হোসেন জুয়েল,কমলনগর উপজেলা যুবলীগ নেতা ও সেচ্ছাসেবক মিরাজ হোসেন শান্ত, প্রত্যয় জেলা কমিটি সভাপতি মো: ইউসুফ,সাধারণ সম্পাদক মো: মুরাদ হোসেন রনি, কমলনগর রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, কমলনগর ফাউন্ডেশন সভাপতি এ আই তারেক। প্রত্যয় কমলনগর শাখার সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন তালুকদার সঞ্চালনায় আরো:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে এতিমদের নিয়ে ‘সংস্করণ’ ফাউন্ডেশনের ঈদ উদযাপন 

লক্ষ্মীপুরে এতিমদের নিয়ে ‘সংস্করণ’ ফাউন্ডেশনের ঈদ উদযাপন 

মাহবুবুর রহমান, কমলনগর (লক্ষ্মীপুর): ঈদুল আযহার পরের দিন মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠন 'সংস্করণ' ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জেলার কমলনগর উপজেলার সাহেবেরহাট আশ্রাফুল উলুম ইসলামিয়া কাওমী মাদরাসা ও এতিমখানার ৪০ জন ছাত্রদের মাঝে দুটি ছাগল কোরবানি প্রদান করা হয়। এসময় ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদ সালামি প্রদান, ইসলামিক অনুষ্ঠান পরিচালনা ও রান্নার আয়োজন শেষে একত্রে খাওয়ার আয়োজন করা হয়। সংস্করণ ফাউন্ডেশনের পক্ষে এসময় উপস্থিত ছিলেন মোরশেদ আলম জিহাদ, শোয়াইব আলী বেগ, আরাফ হোসেন মোল্লা, মহিউদ্দিন, মাহবুবুর রহমান, মাদরাসা প্রধান মাওলানা হাফেজ ইউসুফ, স্থানীয় ব্যবসায়ী পাটওয়ারী ফুডস'র রফিকুল ইসলাম বিপ্লব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, "আমরা প্রতিটি ঈদেই চেষ্টা:
আরও পড়ুন
এক ইলিশের দাম ৯৩৫০ টাকা!

এক ইলিশের দাম ৯৩৫০ টাকা!

লক্ষ্মীপুরের কমলনগরে এক কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৯ হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (১২ জুন) মেঘনা নদীতে আব্দুজ্জাহের মাঝি নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। এদিন সন্ধ্যায় উপজেলার মতিরহাট মাছ ঘাটের আড়তদার হাজী হান্নান মিয়ার মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন তিনি। মাছটি সর্বোচ্চ দাম হাঁকিয়ে রিয়াজ উদ্দিন নামের এক বেপারী কিনে নেন। এ সময় ইলিশটি দেখতে ঘাটে অনেকেই ভিড় করেন। জেলে আব্দুজ্জাহের মাঝি জানান, ইলিশ শিকারের জন্য প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে জাল ফেলেন তিনি। সারা দিন মাছ শিকারের জন্য কয়েকবার নদীতে জাল ফেলেছেন কিন্তু আশানুরূপ মাছ ধরা পড়েনি। সর্বশেষ তার জালে বড়:
আরও পড়ুন
কমলনগরে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যা

কমলনগরে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যা

রিমন আহমেদ রাজু, লক্ষ্মীপুরের কমলনগরে এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকার চাপে মো.হারুনুর রশিদ (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার (১০ জুন) সকাল ১০টায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানির রাস্তার মাথায় নিজের চা দোকান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হারুন ওই এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে এবং তিনি তিন মেয়ে, দুই ছেলের জনক। পরিবারের লোকজন জানান,হারুন চারটি এনজিও (প্রিজন বাংলাদেশ, ব্রাক ব্যাংক, উত্তরণ ও আশা) থেকে বিভিন্ন মেয়াদে প্রায় চার লাখ টাকা ঋণ নিয়েছেন। এছাড়া ব্যক্তিগতভাবে ধার-দেনায় ছিলেন তিনি। কিস্তির টাকা নিয়ে মেয়ের বিয়ে ও দোকানের কাজে লাগিয়েছেন। সোমবার (১০ জুন) সকাল ১০টায় কিস্তির:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.