বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ৬ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বঙ্গবাজারের আগুন ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ করছেন। এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয়:
আরও পড়ুন
যেভাবে ছড়ায় বঙ্গবাজারে আগুনের ভয়াবহতা

যেভাবে ছড়ায় বঙ্গবাজারে আগুনের ভয়াবহতা

রাজধানীর বঙ্গবাজারের মহানগর মার্কেটের গোডাউন এরিয়া থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা। তাদের দাবি, মহানগর মার্কেট কাঠ ও টিনের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের পরপরই অনেক ব্যবসায়ী দোকানের মালামাল বের করে সামনের নিউ সেক্রেটারি সড়কে রাখেন। এক দিকে আগুন অন্য দিকে মালামাল বের করার কারণে সামনের রাস্তায় মালামাল স্তূপ করতে থাকেন ব্যবসায়ীরা। প্রায় ঘণ্টাখানেক জ্বলার পরে সকাল ৭টার দিকে বঙ্গবাজারের একাংশ ধসে পড়ে। এ সময় রাস্তায় স্তূপ করে রাখা কাপড়ে আগুন লাগে। এরপর স্তূপ করা কাপড়গুলো ইসলামিয়া মার্কেটের সিঁড়িতেও ছিল। এতে ওই মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া মহানগর, বঙ্গবাজারে পাশে এনেক্সকো টাওয়ার হওয়াতে আগুন দ্রুত ওই:
আরও পড়ুন
বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ল পুলিশ সদর দপ্তরে

বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ল পুলিশ সদর দপ্তরে

বঙ্গবাজারের আগুন পুলিশ সদর দপ্তরেও ছড়িয়ে পড়েছে। সদর দপ্তরের ভেতরের চারটি ব্যারাকে আগুন লেগেছে। মূলত মহানগর শপিং কমপ্লেক্সের আগুন পুলিশ সদর দপ্তরে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। সদর দপ্তরের ভেতরে পুলিশের চারটি ব্যারাকে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বেশকিছু কাগজপত্র পুড়ে গেছে। এদিকে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় আগে থেকেই প্রস্তুতি হিসেবে পুলিশ সদর দপ্তরের ভেতর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাখা হয়। মোতায়েন করা হয় পর্যাপ্ত সংখ্যক ফায়ার সার্ভিসের সদস্য। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদর দপ্তরের মেইন গেটের সামনে বিপুল:
আরও পড়ুন
এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন

এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিস, তিন বাহিনী, ব্যবসায়ী ও স্থানীয়দের প্রচেষ্টায়ও কমেনি ভয়াবহ এ আগুনের তীব্রতা। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন বেলা ১১টার সময়েও নিয়ন্ত্রণে আসেনি। উপরন্তু, ভয়াবহ এ আগুন ছড়িয়ে পড়ছে আশপাশে। সর্বশেষ পুলিশ সদরদপ্তরের পাশের মার্কেট মহানগর শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। মহানগর শপিং কমপ্লেক্সে থেকে পুলিশ সদরদপ্তরের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যদিও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। তবে পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে। এদিকে, ভয়াবহ এই আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে রয়েছে গোয়েন্দাসহ এলিট:
আরও পড়ুন
ব্যবসার ‘স্বপ্ন ছাই’ ভোরের আগুনে

ব্যবসার ‘স্বপ্ন ছাই’ ভোরের আগুনে

আর মাত্র কদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। মুসলিম জাতির সব থেকে বড় এই উৎসবকে কেন্দ্র করে লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছিলেন ব্যবসায়ীরা। মুনাফা লাভের আশায় দোকানে মজুত করেছিলেন বিভিন্ন মালামাল। কিন্তু তাদের সেই স্বপ্নে হানা দিলো ভোরের আগুন। নিমিষেই ছাইয়ে পরিণত হলো দোকানিদের স্বপ্ন। বলছি- বঙ্গবাজারের লাগা মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের আগুনের কথা। এদিন ভোর ৬টার দিকে অগ্নিকাণ্ড ঘটে বঙ্গমার্কেটে। এরপর একে একে জ্বলতে থাকে আশপাশের আরও চারটি ভবন। বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট ও আদর্শ মার্কেটের পর আগুন ছড়িয়ে পড়ে এনেক্সকো টাওয়ারেও। এ সময় চোখে মুখে হতাশার ছাপ দেখা গেছে ব্যবসায়ীদের। কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। নিজের:
আরও পড়ুন
সংবাদ প্রচার করতে পারবে না আইপি টিভি: মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

সংবাদ প্রচার করতে পারবে না আইপি টিভি: মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবে না। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) এর ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী আইপি টিভিগুলো কোনোরকম সংবাদ প্রচার করতে পারবে না। লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো নিবন্ধিত/অনিবন্ধিত আইপি টিভি এ নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রচার করছে।’ ‘এ পরিপ্রেক্ষিতে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) লঙ্ঘন করা আইপি টিভিগুলোকে সংবাদ প্রচার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
নরসিংদীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত

নরসিংদীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধ : "রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিরোরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গঠন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় জেলা প্রশাসক কনফারেন্স হল রুমে সভাটি অনুষ্ঠিত হয় । দিবসের সভাপতিত্ব করেন, উপ-পরিচালক, মো: মাসুদুল হাসান তাপস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় প্রধান অতিথি, অভিভাবকদের উদ্দেশ্য বলেন, একজন:
আরও পড়ুন
হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ১৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । আগামীকাল ২ এপ্রিল রোববার থেকে এসব বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন। এ বিষয়ে ৩০ মার্চ প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিস সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, আমি এতদ্বারা নির্দেশ করছি যে, আগামী ২ এপ্রিল রোববার সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। বেঞ্চগুলো হলো-বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ(একক), বিচারপতি মো.আতাউর রহমান খান (একক), বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো.হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেল (দ্বৈত:
আরও পড়ুন
স্নান উৎসব ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যনজট

স্নান উৎসব ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যনজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নারায়ণগঞ্জের শিমরাইল মোড় থেকে মোঘরাপাড়া পর্যন্ত ১৫ কিলোমিটার তীব্র যানজট দেখা দিয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ তীর্থ মহাষ্টমী স্নান উৎসব উপলক্ষে বন্দরের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে যাত্রাকে ঘিরে লাখ লাখ মানুষের আগমনের কারণে এ যানজট বলে জানিয়েছে পুলিশ। ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে যাওয়া যাত্রীরা। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র । তীব্র যানজটের কারণে অধিকাংশ মানুষ হেঁটে কর্মস্থলে যাচ্ছেন। অনেকে আবার বাসায় ফিরে যাচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া নারী ও বৃদ্ধরা। খোঁজ নিয়ে জানা যায়, লাখ লাখ পুণ্যার্থী আগমনের কারণে ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে।:
আরও পড়ুন
নোয়াখালীতে ঘর পেলেন ১২৩ পরিবার

নোয়াখালীতে ঘর পেলেন ১২৩ পরিবার

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ১২৩ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ গৃহ হস্তান্তর করা হয়েছে।  বৃহস্পতিবার নোয়াখালী সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, নোয়াখালী, বীর মুক্তিযোদ্ধাগণ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, নোয়াখালী সদর উপজেলার কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.