লক্ষ্মীপুরে তিন ইউনিয়নে নৌকার জয়

লক্ষ্মীপুরে তিন ইউনিয়নে নৌকার জয়

লক্ষ্মীপুরে সদর ও রামগতি উপজেলার তিন ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরমধ্যে সদরের দিঘলী ইউনিয়নে উপ-নির্বাচনে সালাউদ্দিন চৌধুরী জাবেদ, রামগতির বড়খেরী ইউনিয়নে হাসান মাকসুদ মিজান ও চর আবদুল্লাহ ইউনিয়নে কামাল উদ্দিন মঞ্জুর জয়ী হোন। বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক ও রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী বিষয়টি নিশ্চিত করেন। রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের হাসান মাকসুদের সঙ্গে চশমা প্রতীকে আবদুল খালেদ মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। হাসান মাকসুদ বড়খেরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে একই উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী:
আরও পড়ুন
কমলনগরে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কমলনগরে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহফুজুর রহমান, মলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন পালিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহি উদ্দিন সোহেল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি-কমলনগরের সাবেক সংসদ সদস্য মোঃ আবদুল্লাহ আল মামুন এমপি। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজী বাকের হোসেন নিশাদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব ও ক্রিড়া:
আরও পড়ুন
নোয়াখালীতে রিকশা চালকদের মাঝে স্বেচ্ছাসেবকলীগের রেইনকোট বিতরণ

নোয়াখালীতে রিকশা চালকদের মাঝে স্বেচ্ছাসেবকলীগের রেইনকোট বিতরণ

বি.চৌধুরী.(তুহিন),নোয়াখালী প্রতিনিধি: স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিকশা চালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ২৮ জন রিকশা চালকের মাঝে রেইনকোট বিতরণের আয়োজন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী রহমত উল্যাহ ভূইয়ার সৌজন্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর জাহিদুর রহমান শামীম প্রমূখ।
আরও পড়ুন
বেগমগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

বেগমগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ও নরোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২টি বন্দুক, ৩টি এলজি ও ৬টি কিরিচসহ চারজনকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার (২৭ জুলাই) দুপুরে এ বিষয়ে পুলিশ সুপার সভা কক্ষে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার শহীদুল ইসলাম। এর আগে গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের খেজুরতলা এলাকার রাস্তার পাশে থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার আরও জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরওয়ারিশপুরের সাইফুল ইসলাম নিরব এবং নরোত্তমপুরের সুমন ও রবিন বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী:
আরও পড়ুন
রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিন পালিত

রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিন পালিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার(২৭ জুলাই) বিকেল ৩টায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের অর্ধ সহশ্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালী শেষে ৪টায় খান টাওয়ারে কেক কাঁটা ও আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক রাশেদ আলম ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলার আওয়ামীলীগের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে অনিয়মে প্রিসাইডিং অফিসারসহ আটক ২

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে অনিয়মে প্রিসাইডিং অফিসারসহ আটক ২

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার মাহমুদ আহম্মদ ও জোর করে অন্যের ভোট দেওয়ায় নৌকার পোলিং এজেন্ট মাজহারুল ইসলামকে আটক করা হয়েছে। আজ বুধবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আটক মাহমুদ দিঘলি ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং অফিসার। মাজহারুল নৌকা প্রতীকের দায়িত্বপ্রাপ্ত এজেন্ট। রাজাপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জামিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলী উচ্চ বিদ্যালয় ও পূর্ব জামিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে,:
আরও পড়ুন
বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অবৈধ জাল উচ্ছেদ অভিযান

বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অবৈধ জাল উচ্ছেদ অভিযান

 মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৬ জুলাই নোয়াখালী খালের বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসানহাটে স্হাপিত অবৈধ জাল উচ্ছেদ করণের লক্ষে মোবাইল কোর্ট / অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। খালে স্হাপিত মৎস্য সম্পদ ধ্বংসকারী ১৫টি চায়না দুয়ারী, ২টি ভেসাল জাল ও ৪৫০ মিটার কারেন্ট জাল ( মনোফিলামেন্ট) জব্দ করা হয়। এ সময় উপস্হিত ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন্নাহার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম। পরে জাল গুলো উপজেলা পরিষদের সামনে সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্হিতিতে বিনষ্ট করা হয়।
আরও পড়ুন
রামগঞ্জে দিন দুপুরে চুরি, চোরকে পুলিশের হাতে সোপর্দ

রামগঞ্জে দিন দুপুরে চুরি, চোরকে পুলিশের হাতে সোপর্দ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা রতনপুর আবাসিক এলাকায় দিন-দুপুরে দুই দিনে তিন দুদর্শ চুরি সংগঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬শে জুলাই) বেলা ১০টায় আওয়ামীলীগের সভাপতি আবদুল লতিব কাজীর ভবনে চুরি করার সময় স্থানীয় জনতা ফারুক হোসেন (২৬) নামের এক চোরকে গনপিটুনি দিয়ে আটককৃত চোরকে রামগঞ্জ থানায় সৌপর্দ করেছে। ফারুক হোসেন রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের খলিল মোল্লা বাড়ির হানিফ মোল্লার ছেলে। রামগঞ্জ থানা পুলিশের এএসআই জাহিদ হোসেন চোর ফারুক হোসেন স্বীকাররোক্তি মোতাবেক বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে বেশ কয়েকটি মোবাইল, স্বর্নালংকার ও প্রয়োজনীয় মালামালসহ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করেছে। স্থানীয়সূত্রে জানা যায়,মঙ্গলবার পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিন ইউপি নির্বাচন; ভোট আগামিকাল

লক্ষ্মীপুরে তিন ইউপি নির্বাচন; ভোট আগামিকাল

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৭ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে। নির্বাচনে রামগতি উপজেলার বড়খেরী ও চর আবদুল্লাহ ইউনিয়ন এবং সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন এবং সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা শেষ হয়েছে সোমবার (২৫ জুলাই) মধ্যরাতে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রামগতির চর আবদুল্লাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন মো. কামাল উদ্দিন। স্বতন্ত্র হিসেবে আনারস প্রতীকে প্রার্থী হয়েছেন মো. বেলাল হোসেন। দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সালাউদ্দিন চৌধুরী জাবেদ। স্বতন্ত্র হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে মাঠে আছেন মো. আলতাফ:
আরও পড়ুন
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের জানাজা

জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের জানাজা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার  পর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে ইকে-৫৮২ ফ্লাইটে তার  মরদেহ বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর লাশ নেওয়া হয় জাতীয় ঈদগাহে। সেখানে জানাজায় অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। একইদিনে বেলা তিনটায় গাইবান্ধা সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা হবে। গাইবান্ধায় জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাউন্ট  সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.