রামগঞ্জে নিখোঁজের একমাসেও গৃহবধু সন্তানকে উদ্ধার করতে পারেনি পুলিশ

রামগঞ্জে নিখোঁজের একমাসেও গৃহবধু সন্তানকে উদ্ধার করতে পারেনি পুলিশ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের একমাসেও গৃহবধু উম্মে সালমা (৩১) ও তার ৭বছর বয়সী সন্তান ফারহান হাসিবকে উদ্ধার করতে পারেনি রামগঞ্জ থানা পুলিশ। গৃহবধুর প্রবাসী স্বামী ফরিদুল আলম বাবুল রামগঞ্জ থানায় গত ২৯সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরী করার পরও ১লা নভেম্বর বুধবার পর্যন্ত তাদের কোন সন্ধান দিতে পারেনি পুলিশ। উম্মে সালমা ও ফারহান হাসিব উপজেলা ভাদুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদি প্রবাসী ফরিদুল আলম বাবুলের স্ত্রী ও সন্তান । গত ২৪ বছর ধরে সৌদিতে আছেন তিনি। রামগঞ্জ থানা পুলিশের এসআই ইউসুফ বেশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধু ও সন্তানদের উদ্ধারের জন্য কোন কুল কিনারা করতে পারেনি। স্থানীয় সূত্রে জানা:
আরও পড়ুন
রায়পুরে প্রশিক্ষিত যুবকদের ঋণের চেক বিতরণ

রায়পুরে প্রশিক্ষিত যুবকদের ঋণের চেক বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ৬জন প্রশিক্ষিত যুবকদের মাঝে তিন লক্ষ ষাট হাজার টাকার ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজের নেছার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বহী কর্মকর্তা অন্জন দাশ। এসময় সহকারি কমিশনার ভূমি মনিরা খাতুন, উপজেলা সিনিয়র মসৎ কর্মকর্তা এমদাদুল হক, আইসিটি কর্মকর্তা শূভ্রজিৎ রায়, বিআরডিবি কর্মকর্তা আব্দুর সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগান সামনে রেখে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গন:
আরও পড়ুন
রামগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

রামগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সাথে রামগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র মতবিনিময় অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে এসময় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম, রামগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলো প্রতিনিধি এম কাউছার হোসেন,:
আরও পড়ুন
রায়পুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রায়পুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে রায়পুরে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্জন দাস এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মনিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল হক, এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, প্রিন্সিপাল কাজি:
আরও পড়ুন
৩ মিনিটে বঙ্গবন্ধু টানেল পার হলেন প্রধানমন্ত্রী, দিলেন টোল

৩ মিনিটে বঙ্গবন্ধু টানেল পার হলেন প্রধানমন্ত্রী, দিলেন টোল

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে টোল দিয়ে গাড়িতে করে টানেল পার হন সরকারপ্রধান। জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গা থেকে তিন মিনিটে টানেলের আনোয়ারা প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে প্রথম যাত্রী হিসেবে সেখানে টোলে দেন সরকারপ্রধান। টোল কালেক্টর ঝুমুর আক্তার প্রধানমন্ত্রীর হাত থেকে টাকা নিয়ে রশিদ দিলে হাত তুলে তা দেখান শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী তার সঙ্গে কুশলাদি বিনিময় করেন। উদ্বোধন ও টোল দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রীর গাড়িবহর কর্ণফুলীর কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার উদ্দেশ্যে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামী গ্রেফতার

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামী গ্রেফতার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আলাউদ্দিন পাটওয়ারী হত্যা মামলায় মো: ইউসুফ নামে এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দুইটি একনলা বন্দুক ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোররাতে বশিকপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ সদর উপজেলার বশিকপুর এলাকার মো: বদিউজ্জামানের ছেলে। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিপিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বশিকপুরে অভিযান চালিয়ে যুবলীগ নেতা হত্যা মামলার এজাহারভূক্ত আসামি ইউসুফকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে:
আরও পড়ুন
নোয়াখালী রৌশন বাণী সিনেমায় ‘মুজিব’ দেখতে উপচে পড়া ভিড়

নোয়াখালী রৌশন বাণী সিনেমায় ‘মুজিব’ দেখতে উপচে পড়া ভিড়

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় এবং ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত অনন্য চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির প্রদর্শন চলছে নোয়াখালীতে। জেলা শহর মাইজদীর ‘রৌশন বাণী’ সিনেমা হলে ১৩ অক্টোবর থেকে চলচ্চিত্রটি প্রদর্শন শুরু হয়।মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ‘রৌশন বাণী’ সিনেমা হলের শো-তে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি দেখেন ছবিটির কাস্টিং ও সহকারী পরিচালক বাহার উদ্দিন খেলন। তিনি মুক্তিযুদ্ধের অত্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ছেলে এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব:
আরও পড়ুন
লক্ষ্মীপুর ছাত্রলীগের দুই শাখার সম্মেলন ২৭ অক্টোবর

লক্ষ্মীপুর ছাত্রলীগের দুই শাখার সম্মেলন ২৭ অক্টোবর

লক্ষ্মীপুর সংবাদদাতা: আগামী ২৭ অক্টোবর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ও রায়পুর পৌর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (এমপি)। জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি সাংবাদিকদের জানান, ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আমরা আগামী শুক্রবার বিকেলে দুইটি শাখার সম্মেলন একসঙ্গে করার উদ্যোগ নিয়েছি। দীর্ঘদিন রায়পুর উপজেলা ছাত্রলীগের বেশিভাগ কমিটি আহ্বায়ক কমিটি ছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ:
আরও পড়ুন
ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন পুরো কক্সবাজার

ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন পুরো কক্সবাজার

ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো শহর। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টা থেকে কক্সবাজার শহরে বিদ্যুৎ নেই। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কক্সবাজারের সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছপালা ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এদিন সকাল থেকেই কক্সবাজারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর সন্ধ্যার দিকে শুরু হয় তীব্র বাতাস। এতে গাছপালা ভেঙে পড়তে থাকে। বিভিন্ন জায়গায় বিদ্যুতের তারে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দূর্গাৎসব

লক্ষ্মীপুরে প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দূর্গাৎসব

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয দুর্গাপূজা। আজ বিজয়া দশমীর দিনপ শাখাড়ীপাড়া সহ সকল মন্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় দিকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। প্রতিমা বিসর্জনের জন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে লক্ষ্মীপুরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনে অংশ নিতে দুপুর গড়িয়ে যেতেই ভক্তরা বিভিন্ন এলাকার পূজামন্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে সমবেত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.