শীর্ষ নিউজ

কয়রা উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি অমিয় মন্ডল, সম্পাদক উর্মি

কয়রা উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি অমিয় মন্ডল, সম্পাদক উর্মি

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এ অধ্যয়নরত কয়রা উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনার জন্য আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি অমিয় মন্ডল,সহ-সভাপতি মোনায়েম হোসেন মুন্না,সুদেব মণ্ডল, সাধারণ সম্পাদক জাহিদা উর্মি,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম,অর্থ সম্পাদক সৌরভ সানা,সাংগঠনিক সম্পাদক মেফতাহ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান,প্রচার সম্পাদক আইয়ুব আলী,দপ্তর সম্পাদক মোঃ ওবাইদুল্লাহ ইসলাম, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অয়ন সানা, আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়াজ হোসেন,কার্যনির্বাহী সদস্য তানভীর হোসেন।
আরও পড়ুন
মেডিকেল ভর্তি পরীক্ষা আজ

মেডিকেল ভর্তি পরীক্ষা আজ

২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ। সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের আসন নিশ্চিত করাসহ এরই মধ্যে কেন্দ্র পরিদর্শক-কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। পরীক্ষার সার্বিক পরিবেশ পরিদর্শনে শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিকের। এ সময় তার সঙ্গে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন
বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩১ বিলিয়নের ঘরে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩১ বিলিয়নের ঘরে

বৈদেশিক মুদ্রার সঞ্চায়ন (রিজার্ভ) কমে ৩১ বিলিয়নের ঘরে ঠেকেছে। গত বুধবার (১ মার্চ) রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩০ বিলিয়ন ডলার। গত মঙ্গলবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) দায় হিসেবে রিজার্ভ থেকে ১০৫ কোটি ডলার পরিশোধ করা হয়। এর ফলে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৫ বিলিয়ন ডলারে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ১৫ বিলিয়ন ডলার দিয়ে প্রায় চার মাসের (প্রতি মাসে ৮ বিলিয়ন হিসাবে) আমদানি ব্যয় মেটানো যাবে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। যার মাধ্যমে বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, ভুটান, ভারত, ইরান ও পাকিস্তানের মধ্যে লেনদেনের দায় পরিশোধ হয়ে থাকে। প্রতি দুই মাস অন্তর নিজেদের মধ্যকার দায় নিষ্পত্তি:
আরও পড়ুন
প্রেমের টানে বাড়ি ছেড়ে লাশ হয়ে ফিরলেন যুবক

প্রেমের টানে বাড়ি ছেড়ে লাশ হয়ে ফিরলেন যুবক

ফরিদ আহমেদ আবির, রাজশাহী প্রতিনিধি: বাড়ি থেকে বের হওয়ার আগে মা-বাবাকে বলেছিলেন বন্ধুর সঙ্গে যশোরে বেড়াতে যাচ্ছেন। কিন্তু সেখানে বেড়াতে না গিয়ে প্রেমিকাকে আনতে গিয়েছিলেন ফরহাদ মোল্লা (২১)। তাঁর প্রেমিকা আসতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষোভে সেখানে বিষপান করেন। পরে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিষপানে ফরহাদের মৃত্যু হওয়ার বিষয়টি প্রতিবেদকে নিশ্চিত করেছেন তাঁর দুই চাচা নাঈমুল ইসলাম ও রেজাউল করিম। ফরহাদের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ধরমপুর গ্রামে। তাঁর বাবার নাম মোস্তাকিন মোল্লা। তিনি ধরমপুর মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এদিকে একমাত্র ছেলে ফরহাদকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁর মা-বাবা। ছেলে হারানোর শোকে:
আরও পড়ুন
অনুদানের চলচ্চিত্রে টাকার অংক বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

অনুদানের চলচ্চিত্রে টাকার অংক বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

অনুদানের চলচ্চিত্রে টাকার অংক বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ বিজয়ীদের হাতে পুরস্কারপ্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, চলচ্চিত্র শিল্পকে উন্নত করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। বেশ কিছু সিনেমা আন্তর্জাতিকভাবে সমাদৃত হওয়ায় প্রধানমন্ত্রী কলাকুশলীদের ধন্যবাদ জানান। বঙ্গবন্ধু বাঙালিদের সিনেমা তৈরির উদ্যোগ নিয়েছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সময় বাঙালিরা সিনেমা করতে পারে বা করতে পারবে, এটা পাকিস্তানিরা সবসময় অবহেলার চোখে দেখতো। ১৯৫৬ সালে যখন আওয়ামী লীগ সরকার গঠনের সুযোগ পায়, হোসেন সোহরাওয়ার্দী তখন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য। তখন বাঙালিরা যেন সিনেমা তৈরি:
আরও পড়ুন
টি-টোয়েন্টিতে প্রথমবার  ইংলিশদের হারাল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে প্রথমবার ইংলিশদের হারাল বাংলাদেশ

চট্টগ্রামে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় টাইগাররা। সগরিকায় এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ পায় জস বাটলারের দল। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় টাইগাররা। প্রথম তিন ওভারে করেন ৩২ রান। তবে পাওয়ার প্লেতে দুই ওপেনার লিটন ও রনিকে হারিয়ে চাপে পরে টাইগাররা। শুরুর সেই চাপ সামলে বাংলাদেশের ইনিংসকে টেনে নিয়ে যান শান্ত ও অভিষিক্ত হৃদয়। শেষ পর্যন্ত ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় টাইগাররা। ১৫৭ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত:
আরও পড়ুন
ছয় মাসেই কুরআনের হাফেজ হলো ৯ বছরের মোহাম্মদ

ছয় মাসেই কুরআনের হাফেজ হলো ৯ বছরের মোহাম্মদ

মাত্র ছয় মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে নয় বছরের এক শিশু। শিশুটির নাম মোহাম্মদ। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে। বাবার নাম মাওলানা আনওয়ার হোসেন। কুষ্টিয়া সদরের জামিয়া ইসলামিয়া আইলচারা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ। এই বিভাগ থেকেই হাফেজ আশিকুর রহমানের কাছে সে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে। মঙ্গলবার মোহাম্মদের বাবা ও জামিয়া ইসলামিয়া আইলচারা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আনওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদ খুব শান্ত মেজাজের। প্রতিদিন ১০ পৃষ্ঠা করে মুখস্থ শোনাত। তার অসাধারণ মেধাকে যেন সুন্দরভাবে কাজে লাগায় সেজন্য আমি তাকে বলেছিলাম- তুমি ছয় মাসে হাফেজ হলে তোমাকে ওমরাহ করাব। ও সেটা পেরেছে। আলহামদুলিল্লাহ। কবে:
আরও পড়ুন
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

ওয়ানডে সিরিজ শেষে এবার বাংলাদেশ ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি লড়াই। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এই ট্রফি উন্মোচন করেন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে এ ম্যাচ। ১২ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুরে। একই ভেন্যুতে ১৪ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচটি। সিরিজটিকে সামনে রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুই দলের খেলোয়াড়রাই অনুশীলন করেছে। সিরিজ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ কোচ হাথুরাসিংহে। তিনি বলেন, ‘টিম স্পিরিট:
আরও পড়ুন
চোখের সামনে ছেলের মর্মান্তিক মৃত্যু, স্তব্ধ বাবা

চোখের সামনে ছেলের মর্মান্তিক মৃত্যু, স্তব্ধ বাবা

নেত্রকোণা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ি দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস দুর্গাপুরের পিকনিকের উদ্দেশ্যে আসে। শিক্ষার্থীদের সঙ্গে আসেন অনেকের অভিভাবকও। পথে দুর্গাপুরের বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত উল্টে যায়। বাসের ভেতরে চাপা পড়ে বাবার সামনেই মৃত্যু হয় শিশু শিক্ষার্থী হিমেলের। চোখের সামনে ছেলের মৃত্যুদৃশ্য দেখে প্রায় ২ ঘণ্টা স্তব্ধ থাকেন বাবা শুকুর শেখ। তিনি পেশায় দিনমজুর। শুকুর শেখ জানান, টাঙ্গাইলের ভূয়াপুর গ্রামে আসল বাড়ি, তবে ছেলের পড়াশোনা ও কর্মের জন্য তিনি ময়মনসিংহের মুক্তাগাছার নন্দীবাড়ি এলাকায় বসবাস করেন। এ সময় তিনি বারবার একটি কথাই বলছিলেন, 'নিয়ে এসেছিলাম:
আরও পড়ুন
আজ ৮ মার্চ  নারী দিবসে মা হলেন পাগলী : বাবা হয়নি কেউ

আজ ৮ মার্চ নারী দিবসে মা হলেন পাগলী : বাবা হয়নি কেউ

এম এম টিপু সুলতান: চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের শয্যায় উসকো খুসকো এক মধ্যবয়সী নারী শুয়ে আছে। তার পাশে বুক জুড়ে আছে ফুটফুটে এক নবজাতক। ঐ নারী নবজাতকের দিকে ফ্যালফেলিয়ে তাকিয়ে আছে আর ইতিবাচক নানান ফন্দি ফিকির করে গায়ে হাত বুলিয়ে আদর করছে। হাসপাতালের ওই নারীর শয্যার পাশে আরও কয়েকটা শয্যার রোগী ও তাদের স্বজনরা নবজাতকটার দিকে তাকিয়ে। আর বলছে,বাচ্চাটা খুব সুন্দর হয়েছে। নারী দিবসে পাগলিটা মা হলেন অথচ বাচ্চাটার বাবা হল না কেউ। সরেজমিন হাসপাতালে গিয়ে এই চিত্রের দেখা মিলেছে বর্তমানে মা মেয়ে দু’জনই সুস্থ রয়েছেন। জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারের মুদি দোকানের সামনে ওই নারী পাগলির:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.