আজ চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। অপরদিকে বাংলাদেশ সময় রাত ৮টায় আজ শুরু হবে আইপিএলের ১৬তম আসর। ৩য় টি-টোয়েন্টি বাংলাদেশ-আয়ারল্যান্ড বেলা ২টা, টি স্পোর্টস ও গাজী টিভি আইপিএল গুজরাট-চেন্নাই রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ বুন্দেসলিগা ফ্রাঙ্কফুর্ট-বোখুম রাত ১২-৩০ মি., সনি স্পোর্টস ২
মাসয়ালা : সেহরি খাওয়া সুন্নত। যদি ক্ষুধা না লাগে কিংবা খেতে ইচ্ছে না হয় তবুও দু’এক লোকমা হলেও খাবার খেয়ে নেবে। পেট ভরে খাওয়া জরুরি নয়, এক ঢোক পানি পান করলেও সেহরির সুন্নত আদায় হবে। -রদ্দুল মুহতার: ২/৪১৯, ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/২০০ হাদিস শরিফে আছে, হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমরা সেহরি খাও। কেননা, সেহরিতে বরকত রয়েছে। ’ -সহিহ মুসলিম: ১/৩৫০ অন্য আরেক হাদিসে বলা হয়েছে, ‘সেহরি খাওয়া বরকতপূর্ণ কাজ। সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ঢোক পানি দিয়ে হলেও সেহরি কর। কারণ যারা সেহরি খায় আল্লাহতায়ালা তাদের ওপর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন।:
কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ নেতা জায়েদ ইবনে মিরাজ। বৃহস্পতিবার ( ৩০মার্চ ) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার চক বাজার এলাকায় জেলা ছাত্রলীগের নির্দেশে ১৫০জন পথচারীর মাঝে ইফতার বিতরণ করেন মিরাজ। এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা জায়েদ ইবনে মিরাজ, আবদুল্লাহ আল ফাহিম, নাছির ভূঁইয়া, শাহরিয়ার জামান সিয়াম, প্রীতম, উসামা, বিজয়, মারুফ, জিসান, হিরো, তাজুন প্রমূখ। মিরাজ বলেন, জেলা ছাত্রলীগের নির্দেশে আমি পৌরসভার রিকশাচালক, দিনমজুর, ফুটপাত ব্যবসায়ী, ভিক্ষুক এবং পথচারীদের মাঝে ইফতার করি এবং সামনের দিনগুলোতে বাংলাদেশ ছাত্রলীগ এবং লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নির্দেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানবিক কাজগুলো চালিয়ে যাব। উল্লেখ্য যে, মিরাজ লক্ষ্মীপুর পৌর ০৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক:
মোঃবদিউজ্জামান (বি.চৌধুরী),নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও নোয়াখালী জজ কোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবী মোঃ ওমর ফারুক চর জব্বর কলেজের সহকারী অধ্যাপক জামসেদুর রহমান কিসলু সি এন জি এক্সিডেন্টে আহত হওয়ায় তাকে দেখতে গেলেন এবং মহান সৃষ্টি কর্তার নিকট দোয়া করেন আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে হাজার হাজার পূণ্যার্থীর অংশগ্রহনে অষ্টমী উপলক্ষে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে পৌর শহরের মহাশ্মশানঘাট নামে পরিচিত ডাকাতীয়া নদীতে দিনব্যাপী এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়। পূর্ণার্থীরা জানান, প্রতি বছর দোল পূর্নিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী শ্নশানঘাটে ভীড় জমাতে থাকে। পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় স্নান ও পূজা শেষে পরম শান্তিতে তারা আবার ফিরে যায় সংসার জীবনে। কেউ কেউ স্নান সেরেই গীতা পাঠ করেন। এছাড়াও আজ বৃহস্পতিবার রাতে আয়োজন করা হয় কালী পূজার। এ উপলক্ষে:
২০২২ সালের জানুয়ারি মাসে ভোটার তালিকা হালনাগাদ করার সময় মৃত দেখানো হলেও জীবিত আছেন আবুল কাশেম (৭৩)। কিন্তু কাগজপত্রে ছিলেন মৃত। এ নিয়ে আবুল কাশেমের আবেদনের পরিপ্রেক্ষিতে কাগজপত্রে তাকে ‘জীবিত’ করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা এতথ্য নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দী গ্রামের মৃত কোরপ আলী প্রামাণিকের ছেলে আবুল কাশেম। অন্যদের মতো তারও জাতীয় পরিচয়পত্র রয়েছে। তবে সেটি দিয়ে ১০ মাস আগে ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে বয়স্ক ভাতার আবেদন করতে গেলে তাকে বলা হয় সে মৃত। যে কারণে আবেদন হবে না। পরে তিনি ছুটে যান উপজেলা নির্বাচন অফিসে। পরে নির্বাচন অফিস তাকে:
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রক্রমে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রায়পুর উপজেলার ২৮ শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৮ জন মেধাবি শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেন স্থানীয় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশের সভাপতিত্বে এসময় এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, পরিসংখ্যান কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, উপজেলা:
মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে পুত্র সন্তান জন্ম দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন মাহি নিজেই। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেন, 'আলহামদুলিল্লাহ'। ছবিটি পোস্ট করার পর এখন পর্যন্ত ২৮ হাজার রিঅ্যাকশন পড়েছে। কমেন্ট বক্সে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। মা-ছেলের জন্য দোয়াও করেছেন অনেকে। এদিকে একই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে ছেলের জন্য দোয়া চেয়েছেন মাহির স্বামী রকিব সরকার। তিনি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হয়েছি। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।' এই: