রায়পুরে ১শ’৬৮ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রক্রমে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রায়পুর উপজেলার ২৮ শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৮ জন মেধাবি শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেন স্থানীয় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশের সভাপতিত্বে এসময় এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, পরিসংখ্যান কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি, একাডেমিক সুপারভাইজার মো. মাঈন উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, আমাদের উপজেলার ২৮টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির প্রথম তিনজন এবং দশম শ্রেণির তিনজন মেধাবি শিক্ষার্থীদের মাঝে এই ট্যাব বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশ বলেন, আগামী প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্যোগটি কাজে আসবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.