শীর্ষ নিউজ

লক্ষ্মীপুরে অনুর্ধ্ব ১২ ক্রিকেটে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ রুপম

লক্ষ্মীপুরে অনুর্ধ্ব ১২ ক্রিকেটে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ রুপম

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে অনুর্ধ্ব ১২ ক্রিকেটে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সাংবাদিক দম্পত্তির সন্তান লাবিব মাহতাব রুপম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে লক্ষ্মীপুর ক্রিকেট বোর্ড আয়োজিত ৩০ মার্চ বৃহস্পতিবার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রুপম এ কৃতিত্ব দেখান। জানা গেছে, ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া ক্ষুদে ক্রিকেটার লাবিব মাহতাব রুমপ দৈনিক বাংলার মুকুল ও সাপ্তাহিক রামগঞ্জ দর্পণ পত্রিকার সম্পাদক- প্রকাশক মিজানুর রহমান মুকুল এবং স্কুল শিক্ষিকা- সংবাদকর্মি আফরোজা আক্তার রাঙ্গা দম্পতির ১ম পুত্র। অষ্টম শ্রেণির শিক্ষার্থী পুত্রের ক্রিকেটে এ সাফল্যে রুপমের পিতা-মাতা অনেক খুশি হয়ে পুত্রের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন
আরও পড়ুন
নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির ওপর হামলার ঘটনায় পৃথক মামলা

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির ওপর হামলার ঘটনায় পৃথক মামলা

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির ওপর হামলার ঘটনার তিনদিন পর মামলা হয়েছে। শনিবার (২ এপ্রিল) রাতে বারমারি ক্যাম্পের নায়েক সুবেদার আইনুল হক বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, শুক্রবার রাতে সীমান্ত এলাকায় অভিযানের সময় বিজিবি ওপর হামলা চলায় চোরাকারবারিরা। এসময় বিজিরি কমান্ডার হাবিলদার মিনহাজ উদ্দিন চোরাকারবারিদের দায়ের কোপে গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে মিনহাজ উদ্দিন দুই রাউন্ড গুলি করে। এতে চোরাকারবারি আমিনুল ইসলাম ও জায়দুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল মারা যান। তিনি আরও জানান, হামলার ঘটনায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত অন্তত ৩০ জনের নামে পৃথক দুটি মামলা:
আরও পড়ুন
রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার সাইনবোর্ড লাগিয়ে  মার্কেটের দখল গলি উদ্ধার

রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার সাইনবোর্ড লাগিয়ে মার্কেটের দখল গলি উদ্ধার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব শহীদ চৌকিয়া তার নিজের দলীয় পদ-পদবী ব্যবহার করা সাইনবোর্ড লাগিয়ে রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স মার্কেটের উত্তর পাশের ২য় তলা জুতা মার্কেটের জনসাধারন পারাপারের গলি দখল করলে মার্কেটে উত্তেজনা দেখা দেয়। ঘটনাটি ঘটেছে ২এপ্রিল রাতে জিয়া শপিং কমপ্লক্সের ২য় তলায়। খবর পেয়ে রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ও স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান শুভ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার দখলকৃত মার্কেটের গলি জুতার দোকান তাৎক্ষনিত সরিয়ে নিতে নির্দেশ প্রদান করে সাধারন ক্রেতাদের চলাচলের জন্য পরিস্কার করে দেওয়া হয়। ওসি ও কাউন্সিলরের এমন ভূয়সী কর্মকান্ডের জন্য মার্কের ব্যবসায়ীরা উল্লাস প্রকাশ করেন।:
আরও পড়ুন
নরসিংদীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত

নরসিংদীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধ : "রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিরোরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গঠন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় জেলা প্রশাসক কনফারেন্স হল রুমে সভাটি অনুষ্ঠিত হয় । দিবসের সভাপতিত্ব করেন, উপ-পরিচালক, মো: মাসুদুল হাসান তাপস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় প্রধান অতিথি, অভিভাবকদের উদ্দেশ্য বলেন, একজন:
আরও পড়ুন
ইবিতে র‍্যাগিং বিরোধী র‍্যালি

ইবিতে র‍্যাগিং বিরোধী র‍্যালি

ইবি সংবাদদাতা: 'র‍্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যকে সামনে র‌্যাগিং বিরোধী র‌্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। রবিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১০ টার দিকে প্রশাসন ভবন চত্ত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে র‌্যালিটি বের করা হয়। এসময় এন্টি র‌্যাগিং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, সাধারণ-সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক:
আরও পড়ুন
সদরপুর উপজেলা ডিজিটাল প্রেস ক্লাব এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সদরপুর উপজেলা ডিজিটাল প্রেস ক্লাব এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুর সদরপুরে নব গঠিত "সদরপুর উপজেলা ডিজিটাল প্রেস ক্লাব এর উদ্যোগে ইফতার মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ৯ রমজান, ১লা এপ্রিল শনিবার সদরপুর চায়না পার্ক রেস্টুরেন্টে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দৈনিক বাংলাদেশ সমাচার সদরপুর উপজেলা প্রতিনিধি ও সদরপুর উপজেলা ডিজিটাল প্রেস ক্লাব এর সভাপতি মাসুদ হাওলাদার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, জেলা পরিষদ সদস্য মোঃ এখলাছ ফকির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সল।:
আরও পড়ুন
রমজানে দাম কমল এলপিজির

রমজানে দাম কমল এলপিজির

পবিত্র মাহে রমজানে দাম কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন ১ হাজার ৪২২ টাকা টাকা ছিল। রোববার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, মো. কামরুজ্জামান, আবুল খায়ের মো. আমিনুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৮ দশমিক:
আরও পড়ুন
ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা

ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা

চলতি বছরে জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। আর ফিতরার সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৪০ টাকা। শনিবার (২ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়। Fitraএর আগে গত বছর বাংলাদেশে ফিতরার হার ছিল জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা। ইসলামী শরিয়াহ অনুযায়ী, সামর্থ্য মোতাবেক আটা, খেজুর, গম, কিশমিশ, পনির ও যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম। সে হিসেবে এবার সর্বনিম্ন ফিতরা টাকার অঙ্ক বাড়তে পারে,:
আরও পড়ুন
মেঘনায় নিষেধাজ্ঞার ১মাসে তজুমদ্দিনে ২১ নৌকা ও ৫৯ জেলে আটক

মেঘনায় নিষেধাজ্ঞার ১মাসে তজুমদ্দিনে ২১ নৌকা ও ৫৯ জেলে আটক

ভোলা প্রতিনিধি: সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ শিকারের ঘটনায় গত ১মাসে (১ থেকে ৩১ মার্চ পর্যন্ত) প্রশাসনের অভিযানে ৫৯ জেলে, ২১টি নৌকা ও জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি আটক করা হয়। আটক জেলেদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা, নৌকা নিলাম প্রদান করা হয়েছে ও জালসহ সরঞ্জামাদি আগুনে পুড়ে নষ্ট করা হয়। উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, ১লা মার্চ থেকে ৩০এপ্রিল দীর্ঘ দুইমাস মেঘনা নদীর ৪টি অভয়াশ্রমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অভয়াশ্রমগুলি হলো চর ইলিশার মদনপুর থেকে চরপিয়াল পর্যন্ত শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চররুস্তুম পর্যন্ত ১০০:
আরও পড়ুন
নরসিংদীর মনোহরদীতে ২৪৬ শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রীর উপহার ট্যাব

নরসিংদীর মনোহরদীতে ২৪৬ শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রীর উপহার ট্যাব

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে কৃতী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিক্ষা সহায়ক উপকরণ ট্যাবলেট বিতরণ করেছে উপজেলা পরিসংখ্যান কার্যালয়। উপজেলার ৪১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ২৪৬ কৃতী শিক্ষার্থীর হাতে এই ট্যাবলেট প্রধানমন্ত্রীর উপহার শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে তুলে দেওয়া হয়। এ উপলক্ষে শনিবার (১এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এসময় প্রধান অতিথি বলেন, আমরা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.