শীর্ষ নিউজ

লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে বিষয় নির্ধারণী কমিটির এক সভা শনিবার ৮ এপ্রিল জেলা শহরের সোনার বাংলা চায়নিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত এর সভাপতিত্বে সভায় এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট জহর লাল ভৌমিক, বিজন বর্ধন, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শৈবাল কান্তি সাহা, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, গৌতম মজুমদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এডভোকেট মিলন মন্ডল, পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন:
আরও পড়ুন
রামগঞ্জে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ পুলিশ সহ আহত-২০

রামগঞ্জে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ পুলিশ সহ আহত-২০

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছূড়েছে বলে জানান পুলিশ। শনিবার বিকেলে রামগঞ্জের নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের রামগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, রামগঞ্জ উপজেলার নন্দনপুরে চৌরাস্তায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ অবস্থান কর্মসূচি পালন করছিল দলীয় লোকজন। হঠাৎ ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে। এসময় উভয়পক্ষের সংঘর্ষ বাধে। ভাংচুর করা হয় ৩-৪টি মোটর সাইকেল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও:
আরও পড়ুন
রামগঞ্জে ”নিরাপদ সড়ক চাই” এর ইফতার সামগ্রী বিতরণ

রামগঞ্জে ”নিরাপদ সড়ক চাই” এর ইফতার সামগ্রী বিতরণ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)। সংগঠনটির রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৮ এপ্রিল শনিবার দুপুরে পৌরশহস্থ সংগঠনটির উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা শেষে শতাধিক মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ ইউনুছ বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সেলিম হোসাইন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় মহাসচিব লিটন এরশাদ। অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী আনোয়ার হোসেন সেলিম, মারুফ হোসেন, শাহাদাৎ হোসেন, আবদুর রহমান পাটওয়ারী, তাপস চন্দ্র দাস সহ আরো অনেকে।
আরও পড়ুন
আবারো দেশ সেরা রামেক হাসপাতাল

আবারো দেশ সেরা রামেক হাসপাতাল

প্রতিবেদক রাজশাহী: দুই বছর পর সেবার মানের দিক থেকে আবারও দেশ সেরা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। এ সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট ও তৃতীয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশে মোট ১৭টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। হাসপাতালের সেবা ও অন্যান্য মানদণ্ড বিবেচনা করে এ স্থান নির্ধারণ করা হয়। রোববার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর এ সংক্রান্ত মূল্যায়নের সূচক প্রকাশ করেছে। শনিবার (৮ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহম্মেদ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মূল্যায়নের সূচকে রামেক হাসপাতাল দেশ সেরা হিসেবে মর্যাদা পেয়েছে। বর্তমানে অধিদপ্তরের:
আরও পড়ুন
রায়পুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

রায়পুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে গ্যাস বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের উর্ধগতি এবং আওয়ামী সরকারের দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি'র ১০ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে রায়পুর উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ৮ এপ্রিল পৌর শহরের টি সি রোডে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠুর পরিচালনায় এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ জনাব আবুল খায়ের ভূঁইয়া। বক্তব্য রাখেন পৌর বিএনপি'র সভাপতি ও সাবেক পৌর মেয়র এবিএম জিলানী, আবু জাহের মিয়াজী,:
আরও পড়ুন
তজুমদ্দিনে পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি আটক

তজুমদ্দিনে পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি আটক

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে চাঁদপুর বাচ্চু মাষ্টারের পুকুর পার থেকে তিন জুয়াড়িকে আটক করেন। পরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারেন্ট তামিল, মাদক Angeles বিশেষ অভিযান করাকালীন শনিবার (৮ এপ্রিল) রাত ১:৪০ টায় তজুমদ্দিন থানার এসআই মোঃ মামুন অর রশিদ পল্টন নেতৃত্বে পুলিশের একটি টিম তজুমদ্দিন উপজেলাধীন চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বেড়াকান্দি বাচ্চু মাষ্টারের পুকুর পাড় থেকে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৩ জুয়াড়িকে আটক করেন। আটক জুয়াড়িরা হলেন, চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ডাইয়ার পাড় (মাহার কান্দি ) মোঃ মনিরুল ইসলাম শাহিন(৩৩),:
আরও পড়ুন
কিংবদন্তি সাংবাদিক ছিলেন এম এ মালেক

কিংবদন্তি সাংবাদিক ছিলেন এম এ মালেক

লক্ষীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, প্রবীণ ও কিংবদন্তি সাংবাদিক, সংগঠক ও শিক্ষানুরাগী এম এ মালেকের আগামীকাল (৯ এপ্রিল) রবিবার ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হবে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর মাগফেরাত কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া আহবান করা হয়। মরহুম এম এ মালেক লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রানার পিতা। প্রয়াত এম এ মালেক লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য ছিলেন। এছাড়া জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি, চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান:
আরও পড়ুন
লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৭ এপ্রিল

লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৭ এপ্রিল

বাস-ট্রেনের পর এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে লঞ্চের। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই টিকিট বিক্রি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা ও ফিরতি টিকিটও পাওয়া যাবে এ সময়। শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী এই তথ্য নিশ্চিত করেছেন। সিদ্দিকুর রহমান জানান, ১৭ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ থেকে ৩০ রমজানের টিকিট যাত্রীরা অগ্রিম সংগ্রহ করতে পারবেন। তবে ডেকের যাত্রীরা যাত্রার দিনেই টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি। লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দীন বলেন, এখনও স্পেশাল সার্ভিসের বিষয়ে কোনো:
আরও পড়ুন
আমাদের দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে : অপু

আমাদের দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে : অপু

বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গেছে সব। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ঘটনাটি গোটা দেশকে নাড়িয়ে গেছে। এদিকে ঠিক এমন সময় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস জানালেন, দোকান পুড়ে যাওয়ার গল্প। ঘটনাটি ১৯৯৫ সালের। সে সময় বগুড়া নিউমার্কেটে অপু বিশ্বাসের বাবা-চাচার দুটি দোকান ছিল। কিন্তু দোকান দুটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় সে বছর রোজার ঈদের সময়। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘১৯৯৫ সালের কথা। সেই সময় বগুড়া নিউমার্কেটে আমাদের দুটি দোকান ছিল। এমন এক রোজার ঈদের আগের দিন সারারাত বাবা, কাকা দোকানদারি করে বাসায় এসে ঘুমাচ্ছিলেন। ভোরবেলা একজন এসে জানালেন আমাদের দুটি দোকানসহ পুরো নিউমার্কেট পুড়ে ছাই হয়ে গেছে।’:
আরও পড়ুন
সেহেরির পরেই মাঠে নামবে ব্রাজিল

সেহেরির পরেই মাঠে নামবে ব্রাজিল

কাতার বিশ্বকাপের কোয়াটার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ তে হেরে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। এরপর যেনো দুঃস্বপ্নের মতো কাটছে সেলেসাওদের। বিশ্বকাপের পর প্রীতি ম্যাচ খেলতে নেমেও হারের দেখা পেয়েছে নেইমার-ভিনিসিয়াসরা। ফলে হারের বৃত্ত থেকে এখনও বের হতে পারেননি সেলেসাওরা। তবে সিনিয়রদের তুলনায় বেশ ভালো করছেন ব্রাজিল যুবারা। অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে এখনও হারের দেখা পায়নি তারা। তাই নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে, উরুগুয়ের বিপক্ষে শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে নামবে যুবরা। ইকুয়েডরের এস্তাদিও জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে। এর আগে গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুইটিতে জয় ও একটিতে ড্র করে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.