শীর্ষ নিউজ

রামগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

রামগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ পেীর শহরে শনিবার বিকেলে বিএনপি-আ‘লীগের সংঘর্ষের ঘটনায় রাতে উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম লেদু বাদী হয়ে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেনকে প্রধান আসামী করে ১৯ জনের নাম উল্লেখ করে দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দাযের করে। পুলিশ রাতে অভিযান চালিয়ে পৌর কাউন্সিলন জনি মজুমদার ও স্বেচছাসেবক দল কর্মী আব্দুর রহমানকে গ্রেফতার করেছে। সুত্রে জানায় রামগঞ্জ পৌর শহরে শনিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে নন্দনপুর সড়কে অবস্থান কর্মসুচি পালন করে। কর্মসুচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ৩-৪টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ:
আরও পড়ুন
রামগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের কারাদন্ড

রামগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের কারাদন্ড

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র মামলায় হাফিজ মোল্লা (৩০) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ের আদেশ দেওয়া হয়। রোববার (৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রহিবুল ইসলাম এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। হাফেজ রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তরগ্রাম মাইঝের বাড়ির মোঃ মিরাজ মোল্লার ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০২২ইং সালের ২এপ্রিল রাতে রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া এলাকার শিশু পার্কের সামনে থেকে:
আরও পড়ুন
৪নং চর মার্টিন ইউনিয়ন যুবলীগের ৯টি ওয়ার্ডের কমিটি গঠন

৪নং চর মার্টিন ইউনিয়ন যুবলীগের ৯টি ওয়ার্ডের কমিটি গঠন

কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪নং চর মার্টিন ইউনিয়ন যুবলীগের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক ওয়ার্ডের কমিটি আগামী ০৩ (তিন) বছরের অনুমোদন দেওয়া হয়।ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক ঈমান আলী মেম্বার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি গুলা অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত উক্ত কমিটি গুলো কে আগামী ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইউনিয়ন যুবলীগের নিকট জমা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ১নং ওয়ার্ডে আবু ছিদ্দিক কে সভাপতি মোঃ নুরুল হককে সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।২নং ওয়ার্ডে মোঃ নাছির উদ্দিন কে সভাপতি আবদুল হক সওদাগর স্বাধীন কে সাধারণ সম্পাদক:
আরও পড়ুন
বাড়বে গরম

বাড়বে গরম

দেশের অধিকাংশ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের মাত্রা আরও বাড়তে পারে। ফলে দিন ও রাতের গরম অনুভূতি আরও বাড়তে পারে। রোববার (৯ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সোমবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবানের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।:
আরও পড়ুন
বঙ্গবাজার ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন হিজড়া সম্প্রদায়

বঙ্গবাজার ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন হিজড়া সম্প্রদায়

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অসংখ্য দোকান। ক্ষতি হয়েছে শত কোটি টাকার পণ্য। কোটিপতি থেকে অগ্নিকান্ডের ঘটনায় অনেকে নিঃস্ব হয়ে গেছেন। এবার কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন হিজড়ার সম্প্রদায়। রোববার (৯ এপ্রিল) দুপুরে সারাদেশের হিজড়া সম্প্রদায়ের পক্ষে বকুল-হাজী, দিপালী ও রানী চৌধুরী বঙ্গবাজার কমপ্লেক্সে দোকান মালিক সমিতির সভাপতি মোঃ নাজমুল হুদার হাতে এ-ই টাকা তুলে দেন। অনুদানের টাকা হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, হিজড়া সম্প্রদায়ের লোকেরা সারাদেশের হিজড়াদের পক্ষ থেকে ২০ লাখ টাকা নগদ হস্তান্তর করেছেন। এটি বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য:
আরও পড়ুন
রানা প্লাজার রানার জামিন স্থগিত

রানা প্লাজার রানার জামিন স্থগিত

২০১৩ সালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক ও কারখানা মালিকদের নামে করা মামলায় সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৯ এপ্রিল) আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী হাইকোর্টের দেওয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। এই আদেশের ফলে রানার জামিনে মুক্তি আটকে গেল। এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে গত ৬ এপ্রিল বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।:
আরও পড়ুন
ইউরোপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি

ইউরোপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি

ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙ্গে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন লিওনেল মেসি। টানা দুই ম্যাচে হারের পর জয়ের দেখা পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নিসের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। দলের এ জয়ের দিনে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, ইউরোপের ক্লাব ফুটবলে যেটি মেসির ৭০২তম গোল। আর গোলেই রোনালদোকে পেছনে ফেললেন মেসি। প্রথমার্ধে মেসি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস। এ জয়ে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও সংহত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেনসের সাথে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে হলো ৬। ২০০৫ সালে:
আরও পড়ুন
মানবতার ফেরিওয়ালা সুবর্ণচরের চরক্লার্ক ইউপি চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার

মানবতার ফেরিওয়ালা সুবর্ণচরের চরক্লার্ক ইউপি চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার

মোঃ বদিউজ্জামান,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউপি চেয়ারম্যান নোয়াখালী জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী তিনি তার এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হওয়া বেছু ব্যাপারীর বাড়িতে গেলেন ঈদ উপলক্ষে তার পিতা মাতাকে শাড়ি লুঙ্গী ও নগদ অর্থ ও বেছুর স্ত্রীর জন্য শাড়ি ও সন্তানদের জন্য প্যান্ট শার্ট সহ নগদ অর্থ প্রদান করেন এবং ভুক্তভুগী পরিবারের জন্য ৫০ কেজি চাউল পাঠানোর ব্যবস্থা করেন। বেছুর পিতা মাতার কান্না কিছুতেই থামছেনা।
আরও পড়ুন
লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় প্রভাবশালীদের বাধার মুখে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ

লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় প্রভাবশালীদের বাধার মুখে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ

স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের কালিদাসেরবাগ গ্রামে প্রভাবশালীদের হুমকী ও বাধার মুখে স্থানীয় ৪০টি পরিবারের চলাচলের রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। এতে আসন্ন বর্ষা মওসূমে পূর্বের ন্যায় এবারও স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্থানীয়দের লিখিত অভিযোগে জানা যায়, বটতলী -দত্তপাড়া সড়কের ১১নং হাজিরপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড কালিদাসের বাগ এলাকার “মাইজের বাড়ির দরজা থেকে সাদেকের বাড়ির দরজা” নামক এই পথ ব্যবহার করে স্থানীয় ৫/৬টি বাড়ির মানুষ ও তাদের পূর্বপুরুষরা শতবছর পূর্ব থেকে চলাচল করেছে। বর্তমানেও ৪০ টি পরিবারের লোকজন বাড়িতে আসা যাওয়ার জন্য এ পথ ব্যবহার করছেন।:
আরও পড়ুন
কমলনগরে ব্যারিস্টার মো. ওসমান গণিকে সংবর্ধানা

কমলনগরে ব্যারিস্টার মো. ওসমান গণিকে সংবর্ধানা

ইউনিভার্সিটি অব সিডনি (অস্ট্রেলিয়া) থেকে ব্যারিস্টারি এট ল অর্জন করায় কমলনগরে ব্যারিস্টার ওসমান গনি কে সংবর্ধিত। শুক্রবার (৭ এপ্রিল) ১৫ রমজান এর দিন বিকাল সাড়ে ৫টার সময় ফোরকানিয়া প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের সামনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ডাঃ মো. ইউছুফ’ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এম জায়েদ হোসাইন ফারুকী। বাংলাদেশ মানবাধিকার কমিশন কমলনগর শাখার সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব’এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, হাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও লক্ষ্মীপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, ইসলামী ব্যাংকের সিনিয়র সহকারী ভাইস:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.