শীর্ষ নিউজ

লক্ষ্মীপুরের রামগতিতে “BCSWO শিক্ষা উৎসব ২০২৩ ” আয়োজন

লক্ষ্মীপুরের রামগতিতে “BCSWO শিক্ষা উৎসব ২০২৩ ” আয়োজন

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় ৪ নং চর আলেকজান্ডার ইউনিয়নে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে "BCSWO শিক্ষা উৎসব" ২০২৩ সেমিনার এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার ২০ এপ্রিল "বালুরচর স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে"প্রোগ্রামটি বাস্তবায়িত হয়েছে। দেশের খ্যাতনামা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থীরা অনুষ্ঠানে আগামীর সম্ভাবনাময় তরুন শিক্ষার্থীদেরকে উন্নত ক্যারিয়ার গঠনের বাস্তবমুখী পরামর্শ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মেধাবী ছাত্র ও বালুরচর স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আলী আহসান মোঃ মুজাহিদ এবং ঢাকা কলেজের মেধাবী ছাত্র ও বালুর চর স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনোর সাধারণ সম্পাদক মোঃ নাহিদের পরিচালনায় উক্ত প্রোগ্রামে রামগতি বিভিন্ন পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত:
আরও পড়ুন
রামগঞ্জে ১০ গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপিত

রামগঞ্জে ১০ গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরে ১০টি গ্রামে আজ শুক্রবার সকালে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুরের কলাকোপাসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী আজ ঈদুল ফিতর উদযাপন করছেন। শুক্রবার সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এসব গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী পৃথক পৃথক ভাবে স্ব স্ব ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন। মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার:
আরও পড়ুন
তরুণ ও প্রবাসীদের উদ্যেগে ঈদ উপহার বিতরণ

তরুণ ও প্রবাসীদের উদ্যেগে ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুরের কমলনগর দক্ষিণ চর মার্টিন হাজী আলি উল্ল্যাহ মাঝি সমাজ বাঁশতলা শাপলা মার্কেট তরুণ ও প্রবাসীদের উদ্যেগে ১৬ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উল্লেখ্য তারা এই ইভেন্ট চার বছর ধরে পরিচালনা করে আসছে এলাকার তরুণ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায়। যাদেরকে এই ঈদ উপহার দেওয়া হয়েছে তারা অনেক আনন্দিত হয়েছে। তরুণরা এই উপহার রাতের অন্ধকারে দিয়ে শেষ করে। যারা উপস্থিত ছিল তারা বলে আমরা ১৬ টি পরিবারের মাঝে ঈদ উপহারের বাজার–সদাই হাতে তুলে দিতে চতুর্থ বাবের মত সক্ষম হয়েছি। আমাদেরকে যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি পরবর্তীতে আমাদের বিভিন্ন উদ্যোগে পাশে থাকবেন এই আশা কামনা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের ১০টি গ্রামে আগামীকাল ঈদ

লক্ষ্মীপুরের ১০টি গ্রামে আগামীকাল ঈদ

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। সে ক্ষেত্রে শুক্রবার (২১ এপ্রিল) সৌদি আরবে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১০টি গ্রামেও কাল পালিত হবে ঈদ। সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, কাঞ্চনপুরের পূর্ব বিঘা, হোটাটিয়া, শৈরশৈই, রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কলাকোপাসহ মোট ১০টি গ্রামে শুক্রবার পালিত হবে ঈদুল ফিতর। এদিকে, শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে আট দেশ। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান এবং ফিলিপাইন।
আরও পড়ুন
দুর্গাপুরে অন্যের বউকে পোটাতে গিয়ে পিটুনি খেয়ে দু’জন হাসপাতালে

দুর্গাপুরে অন্যের বউকে পোটাতে গিয়ে পিটুনি খেয়ে দু’জন হাসপাতালে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে অন্যের বউকে পোটাতে গিয়ে গণপিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আব্দুল করিম (৪০) ও এনামুল হক (৪২) নামের দু'জন ব্যাক্তি। এদের মধ্যে আব্দুল করিম পেশায় এক্সেভেটর ব্যবসায়ি ও এনামুল হক কৃষক। আহত করিম পৌর এলাকার সিংগা গ্রামের মোস্তফার ছেলে। অপরদিকে এনামুল হক পৌর এলাকার রৈপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে। গ্রামবাসীরা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রৈপাড়া গ্রামের এন্দ্রাপাড়া গ্রামের এনামুল হকের স্ত্রীর সাথে অবৈধ পরোকিয়া সম্পর্ক গড়ে তুলে আব্দুল করিম। রাতবিরাত এনামুলের বাড়িতে যাতায়াত করতো করিম। এই বিষয়টি ভালোভাবে দেখতেন না গ্রামবাসীরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আব্দুল করিম পুণরায় এনামুলের বাড়িতে গেলে গ্রামবাসীরা:
আরও পড়ুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ হাসিবুজ্জামান টিপু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ হাসিবুজ্জামান টিপু

খুলনা প্রতিনিধি: এক শুভেচ্ছা বাণীতে পল্লী নিউজ খুলনা জেলা প্রতিনিধি ও স্বদেশ ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মোঃ হাসিবুজ্জামান টিপু বলেন, পবিত্র ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ। তাই ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বন জানান তিনি।তিনি বলেন, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ উপভোগ করি,এবং সত্য নায়ের সমাজ গড়তে একে ওপরের সহযোগিতা করি।প্রাণপ্রিয় বিশ্বের সকল মুসলিম ভাই ও বোন আনন্দের সঙ্গে ঈদ পালন করুক।এবং সকলের সুসাস্থ কামনা করি।এবং দল, মত:
আরও পড়ুন
কাদিরপুরে আ. লীগের সাধারণ সম্পাদক সুজনের ইফতার অনুষ্ঠান

কাদিরপুরে আ. লীগের সাধারণ সম্পাদক সুজনের ইফতার অনুষ্ঠান

মোঃ বদিউজ্জামান,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সফল সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন সুজন এর সাথে আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ এমপির বাড়িতে ইফতার অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কাদিরপুর ইউনিয়ন আ. লীগেের আইকন জাবেদ উদ্দিন ( সুজন) সহ আ. লীগ যুবলীগ নেতা কর্মীরা।
আরও পড়ুন
রামগঞ্জে সংবাদ সম্মেলন করে সাবেক এমপি গোফরানকেকে সতর্ক করলেন জাতীয় পার্টি

রামগঞ্জে সংবাদ সম্মেলন করে সাবেক এমপি গোফরানকেকে সতর্ক করলেন জাতীয় পার্টি

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় পার্টির রাজনীতিতে হঠাৎ অতিথি পাখির ন্যায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের পতিহত করার দাবীতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর জাতীয় পার্টি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় রামগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ বলেন, রামগঞ্জে জাতীয় পার্টি এক এবং অভিন্ন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা, জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাহমুদুর রহমান মাহমুদের নেতৃত্বে উপজেলা ও পৌর জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। এসময় সিনিয়র নেতৃবৃন্দ রামগঞ্জের সাবেক এমপি ও জাসদ নেতা এম এ গোফরানকে উদ্দেশ্য:
আরও পড়ুন
চাঁদ দেখা গেছে, সৌদিতে কাল ঈদ

চাঁদ দেখা গেছে, সৌদিতে কাল ঈদ

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার তামিরে শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ।
আরও পড়ুন
রামগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রামগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক দুটি ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রীজের নিচে ও পাশ^বর্তী আলীপুর এসপির বাড়ির সামনে ব্রীজের নিচ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। এখনও লাশের পরিচয় জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কখালের উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের হানুবাইশ গ্রামের আবদুল করিম বেপারী বাড়ির সামনের ব্রীজের নিচে একটি দেড় বছরে শিশু বাচ্চা ও পাশর্^বর্তী অর্ধ কিলোমিটার দুরে আলীপুর এসপি বাড়ির সামনের ব্রীজের নিচে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.