রামগঞ্জে ১০ গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপিত

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরে ১০টি গ্রামে আজ শুক্রবার সকালে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুরের কলাকোপাসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী আজ ঈদুল ফিতর উদযাপন করছেন। শুক্রবার সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এসব গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী পৃথক পৃথক ভাবে স্ব স্ব ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন।

মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদ সহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লীরা গত ৪৪ বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদ্যাপন করে আসছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.