শীর্ষ নিউজ

ইবির লালন হলের নতুন প্রভোস্ট ড. আকতার হোসেন

ইবির লালন হলের নতুন প্রভোস্ট ড. আকতার হোসেন

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে নতুন প্রভোস্ট নিয়োগ করা হয়েছে। আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেনকে এ পদে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৫ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। অফিস আদেশ সূত্রে, লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পাওয়া আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলামকে অবসায়ন ঘটিয়ে তদস্থলে আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেনকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এই পদের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য:
আরও পড়ুন
শাসক নয়, সেবক হিসেবে কাজ করি : শেখ হাসিনা

শাসক নয়, সেবক হিসেবে কাজ করি : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জনগণের সেবক। আমিও সরকার গঠন করার পর আমার বাবার মতো বলেছিলাম, আমি জনগণের সেবক। আমি শাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করি। তিনি বলেন, এদেশের মানুষের সেবা করাই আমরা একমাত্র কাজ। মানুষকে সুন্দর জীবন দেওয়া, সেটাই আমার একমাত্র কাজ। সেইভাবে কিন্তু আমি এই দেশটাকে পরিচালনা করছি। সোমবার (১৫ মে) রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১২৭, ১২৮ এবং ১২৯-তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সসমূহের সমাপনী ও সনদ-বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান। জাতির পিতার একটি ভাষণ থেকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারী ভাইয়েরা, আপনাদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। জাতীয় স্বার্থকে:
আরও পড়ুন
৩নং লতা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট

৩নং লতা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট

খুলনা প্রতিনিধি: পাইকগাছা উপজেলার সোমবার (১৫ মে) সকাল ১০ টায় ৩নং লতা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ ইং অর্থবছরের বাজেট মিটিং উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কাজল কান্তি বিশ্বাস, ইউপি সচিব মোঃ জাবেদ ইকবাল, ইউপি সদস্য মঙ্গল মন্ডল ,পুলকেশ রায়, মোঃ বাবলু সরদার, স্বপ্নন মন্ডল, বিজন হালদার, মোঃ আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, মোঃ শওকত হাওলাদার, মোঃ ফেরদৌস ঢালী, বিনতা বিশ্বাস, রিনা পারভীন,, চম্পা বেগম।
আরও পড়ুন
ইবিতে র‌্যাগিং বিরোধী র‌্যালি

ইবিতে র‌্যাগিং বিরোধী র‌্যালি

ইবি সংবাদদাতা: ‘র‌্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যকে সামনে র‌্যাগিং বিরোধী র‌্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। সোমবার (১৫ মে) বেলা সাড়ে ১০ টার দিকে প্রশাসন ভবন চত্ত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে র‌্যালিটি বের করা হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, এন্টি র‌্যাগিং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিনসহ অন্যরা। একই সময়ে বিভিন্ন হল, অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানারে র‌্যালিতে অংশগ্রহণ করে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে:
আরও পড়ুন
দুর্গাপুরে চেয়ারম্যানের হাতে ছাত্রলীগ নেতা লাঞ্ছিত

দুর্গাপুরে চেয়ারম্যানের হাতে ছাত্রলীগ নেতা লাঞ্ছিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে ইউনিয়ন পরিষদে ডেকে চেয়ারম্যানের অফিস কক্ষে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ৫নং ঝালুকা ইউপির চেয়ারম্যান আকতার আলী এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। অপরদিকে লাঞ্ছিতের শিকার হয়েছেন ইউনিয়ন শাখা ছাত্রলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাব্বিল। রোববার দুপুর থেকে দফায় দফায় চেয়ারম্যান সমর্থক ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ইউপি চত্বর ও আমগাছী বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুকে পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান আকতার আলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাব্বিলকে রোববার সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে:
আরও পড়ুন
পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিস ঘুষ ও দুর্নীতির ‘স্বর্গরাজ্য’

পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিস ঘুষ ও দুর্নীতির ‘স্বর্গরাজ্য’

প্রতিবেদক রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস এখন বহিরাগত দালালদের নিয়ন্ত্রনে ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা (নায়েব) খাদেমুল ইসলাম প্রায় ৪ বছর ধরে একই অফিসে থাকায় সেবা গ্রহিতাদের কাছ থেকে অনৈতিক ভাবে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে। ওই অফিসে নায়েব খাদেমুলের পাশে বসে চুক্তি ভিক্তিক কম্পিউটার অপারেটর তুহিন নামের এক যুবক টাকা ছাড়া কোন কাজই করেন না। ভূমি সংক্রান্ত যেকোন সেবার বিনিময়ে হাতিয়ে নিচ্ছে নগদ টাকা। এসব দুর্নীতিবাজ ব্যাক্তির কারনে ভুমি অফিস এখন গ্রাহকদের হয়রানি নিত্তনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে নামজারি, জমাভাগ, খাজনা আদায়, জমির পর্চা:
আরও পড়ুন
রামগতিতে সুপার সাইক্লোন মোখা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি

রামগতিতে সুপার সাইক্লোন মোখা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: মেঘনা উপকূলের লক্ষ্মীপুরের রামগতিতে সুপার সাইক্লোন মোখার ক্ষয়ক্ষতিবিহীন অতিক্রম করেছে। দিনভর ছিল সামান্য গুড়িগুড়ি বৃষ্টি । মেঘনা নদীতে ছিল স্বাভাবিক জোয়ার। ক্ষয়ক্ষতি হ্রাসে উপজেলা পরিষদ ও প্রশাসন ব্যাপক প্রস্তুতি নেয়। ৩৫ টি সাইক্লোন শেল্টার প্রক্যেকটি ধুয়ে মুছে প্রস্তুত করে রাখা হয়েছিল। মানুষকে সচেতন ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এবং চরাঞ্চল ও দ্বীপ চরে মাইকিং করা হয়। চর আবদুল্যাহ ইউনিয়নের চর গজারিয়া ও মধ্য চর আবদুল্যার দ্বীপ চর সমূহে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়। সিপিপি কর্মীরা এবং আনসার ভিডিপি সদস্যরা ব্যাপক প্রচারনা করে। মেঘনা পাড়ের নদী তীরবর্তী বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য:
আরও পড়ুন
বানিয়াচংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বানিয়াচংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি: বানিয়াচংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার (১৩ মে) দিনব্যাপী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে ক্বেরাত,হামদ-নাত,রচন­া(বাংলা-ইংরেজী),বক্ত­ব্য, কবিতা আবৃত্তি,সংগীত, তাতক্ষনিক অভিনয়, নির্ধারিত বক্তব্য ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৬ষ্ট শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক,খ,গ,ঘ চারটি গ্রুপে প্রতিযোগিদের ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিভিন্ন কলেজ,বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকগণ বিচারক প্যানেলের দায়িত্ব পালন করেছেন। প্রতিযোগিতাটি নান্দনিক ও সুষ্ঠু,নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান। সার্বিক দায়িত্ব পালন করেছেন বানিয়াচং উপজেলা:
আরও পড়ুন
‘প্রধানমন্ত্রীর নেক আমলের জন্য বাংলাদেশ মোখা থেকে রক্ষা পেয়েছে’

‘প্রধানমন্ত্রীর নেক আমলের জন্য বাংলাদেশ মোখা থেকে রক্ষা পেয়েছে’

প্রধানমন্ত্রীর নেক আমলের জন্য বাংলাদেশ ঘূর্ণিঝড় মোখা থেকে রক্ষা পেয়েছে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। যে দেশের সরকার প্রধান পরহেজগার সে দেশে আল্লাহর একটা রহমত থাকে বলেও জানান প্রতিমন্ত্রী। রোববার (১৪ মে) বিকেলে সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেক আমল ও পরহেজগারীতার কারণে মোখা বাংলাদেশে প্রভাব ফেলতে পারেনি। তবে সেইন্টমার্টিনে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৭ কি.মি. বেগে বাতাস বয়ে গেছে। এদিকে, ঘূর্ণিঝড় মোখা ধীরে ধীরে দুর্বল হতে থাকায় বাংলাদেশ শঙ্কামুক্ত বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। তবে মোখার কিছু অংশ সমুদ্রে থাকায় সমুদ্র এখনও উত্তাল রয়েছে বলেও জানান তিনি। এদিন সন্ধ্যায় গণমাধ্যমে:
আরও পড়ুন
মোখার আঘাতে মিয়ানমারে বেশ কয়েকজনের মৃত্যু

মোখার আঘাতে মিয়ানমারে বেশ কয়েকজনের মৃত্যু

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র এখন কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে। আজ (১৪ মে) বিকেলের মধ্যেই এটি উপকূল পার হয়ে যাবে। আর সন্ধ্যার মধ্যেই পুরো ঝড় মিয়ানমারের সিটুয়ের কাছ দিয়ে এই উপকূল পার হবে। দুপুর সোয়া একটায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। তিনি বলেন, উপকূল পার হওয়ার সময় টেকনাফ ও সেন্ট মার্টিনে প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। সেন্ট মার্টিনে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার। এদিকে বার্ত সংস্থা এপি জানিয়েছে ঘূর্ণিঝড় মোচার বহিঃস্থ ব্যান্ড, প্রতি ঘণ্টায় ১৮০ থেকে ১৯০ কিলোমিটার (১১২-১১৮ মাইল) যা প্রতি ঘণ্টায় ২১০ কিলোমিটার (১৩০ মাইল) পর্যন্ত বেড়ে রোববার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.