শীর্ষ নিউজ

দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক খুন

দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক খুন

জাামালপুর প্রতিনিধি: রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলার শিকার হয়ে জামালপুরের বকশীগঞ্জে বাংলা নিউজ টোয়েন্টিফোর ২৪ এর সাংবাদিক গোলাম রব্বানী নাদিম মারা গেছেন । ১৪ জুন দিবাগত রাত অনুমান পৌনে ৯ টার সময় বকশীগঞ্জ টিএন্ডটি রোডে তিনি হামলার শিকার হন। তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার সময় তিনি নিজ দোকান থেকে বাড়ী ফিরছিলেন। মারত্বক আহত নাদিম ১৫ জুন ময়মনসিংহ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম রব্বানী নাদিমের ভাই সাংবাদিক এমদাদুল হক লালন। নাদিমের মৃত্যুর পর জামালপুর জেলাসহ সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, ন্যাক্কার জনক এই ঘটনায় অপরাধীদের:
আরও পড়ুন
নৌকাকে হারতে দেব না : আরাফাত

নৌকাকে হারতে দেব না : আরাফাত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ. আরাফাত বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, প্রতিপক্ষ দৃশ্যত থাকুক বা পেছনে থাকুক, আমরা নৌকাকে হারতে দেব না। তাদের পরাজিত করব। বৃহস্পতিবার (১৫ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এসব কথা বলেন। প্রতিপক্ষহীন নির্বাচনে প্রার্থী হয়ে কেমন লাগছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিপক্ষহীন আসলে না। আমাদের প্রতিপক্ষ যারা, তারা কিন্তু আসলে আছে। তারা হয়তো কৌশলগত কারণে নেই। বিভিন্ন জায়গায় তারা ছিল, তারা আছে। দৃশ্যত তারা থাকুক বা পেছনে থাকুক, আমরা তাদের পরাজিত করব, যেভাবে থাকুক। ঘোমটা পড়ে বিএনপি ঢাকা-১৭ আসনেও আছে বলে:
আরও পড়ুন
আফগানদের বিপক্ষে মিরাজের নতুন মাইলফলক

আফগানদের বিপক্ষে মিরাজের নতুন মাইলফলক

বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার ক্যারিয়ারের অধিকাংশ রান এবং উইকেট এসেছে টেস্ট ম্যাচ থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে এক মাইলফলকের সামনে ছিলেন মিরাজ। তবে সেবার সেই মাইলফলক স্পর্শ করতে পারেননি টাইগার অলরাউন্ডার মিরাজ। আজ আফগানদের বিপক্ষে বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি। মিরাজ এখন পর্যন্ত ১৩৬ ম্যাচ খেলে ২ হাজার ৩৪৩ রান ও ২৪২ উইকেট সংগ্রহ করেছেন। যেখানে টেস্টে ৩৯ ম্যাচ খেলে ১ হাজার ২৪৫ রান ও ১৫০ উইকেট এসেছে। এতেই এই রেকর্ড গড়েন মিরাজ। আজ আফগানদের হয়ে শেষে ব্যাট করা করিম জানাত-ক্রিজ ছেড়ে বেরিয়ে মেহেদী হাসান মিরাজকে:
আরও পড়ুন
ইবি সাহিত্য সংসদের নেতৃত্বে পলাশ-দুর্জয়

ইবি সাহিত্য সংসদের নেতৃত্বে পলাশ-দুর্জয়

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পলাশ হোসেন সভাপতি ও একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাইমুর রহমান দুর্জয় সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ড. শেখ মো. রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ আল কাফী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা আলমগীর অভ্র কানন এবং খাদিজাতুল কোবরা। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি নিরব বিশ্বাস, কুলসুম আক্তার ও আতিয়া জয়নব, যুগ্ম সাধারণ সম্পাদক:
আরও পড়ুন
আসামি ধরতে গিয়ে পিটুনি খেয়ে আহত দুই পুলিশ

আসামি ধরতে গিয়ে পিটুনি খেয়ে আহত দুই পুলিশ

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় আসামি ধরতে গিয়ে আসামি এবং তার মা, বউ ও ভাবীর বেধড়ক পিটুনিতে আহত হয়েছেন পুঠিয়া থানার দুই পুলিশ সদস্য। মঙ্গলবার (১৩ জুন) বেলা ২টার দিকে উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ হলেন, পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা ও রবিউল ইসলাম। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন রুবেল হোসেন (৩৫) নামের এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। রুবেল হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে তাকে ধরতে যান এসআই সেলিম রেজা ও রবিউল ইসলাম নামের দুই উপপরিদর্শক। এ সময় আসামিসহ তার পরিবারের লোকজন হামলা চালান।:
আরও পড়ুন
সিদ্ধান্তে অনড় এরদোয়ান

সিদ্ধান্তে অনড় এরদোয়ান

সুইডেনের প্রতি সমর্থন জানাবে না তুরস্ক। বিষয়টি আবারও স্পষ্ট করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, সুইডেন সন্ত্রাসবাদী আইনে পরিবর্তন এনেছে, কিন্তু তা যথেষ্ট নয়। সুইডেনে বসবাসকারী তুরস্কবিরোধী শক্তির বিরুদ্ধে এখনও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের গ্রেপ্তার করা হয়নি। তুর্কি প্রেসিডেন্টের অভিযোগ করেন, সুইডেনে এখনও পিকেকে সমর্থকেরা ঘুরে বেড়াচ্ছে। এ থেকেই প্রমাণিত হয়, সুইডেন পিকেকে সমর্থকদের গ্রেপ্তার করতে খুব বেশি উৎসাহী নয়। সুইডেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তুরস্ক সুইডেনের পক্ষে ভোট দেবে না। আজারবাইজান সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেখান থেকে ফিরে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া প্রসঙ্গে কথা বলেন তিনি।:
আরও পড়ুন
দ্বিতীয় দিনে ২০ রান করেই অলআউট বাংলাদেশ

দ্বিতীয় দিনে ২০ রান করেই অলআউট বাংলাদেশ

‘১০ রানে পাঁচ উইকেট নিয়ে পাঁচশ রান করবো’ কথাটা মজা করেই বলেছিলেন জনাথন ট্রট। কিন্তু আফগানিস্তানের বোলাররা হয়তো মনে মনে জঁপছিলেন সেটি। তারা করেও দেখিয়েছেন প্রায়। সকালে ৮ বলই আফগানরা হাতে পান নতুন বল। সেটিকে দারুণভাবে কাজে লাগিয়ে বাংলাদেশকে ২০ রানের ভেতরই অলআউট করেছেন তারা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ দুজনেই ছিলেন হাফ সেঞ্চুরির কাছাকাছি। কিন্তু কেউই করতে পারেননি সেটি। প্রথমে আউট হন মিরাজ। ৮ চারে ৮০ বলে ৪৮:
আরও পড়ুন
রামগঞ্জে প্রধান শিক্ষিকা রায়হান আখতারের বিদায়ী সংবর্ধণা

রামগঞ্জে প্রধান শিক্ষিকা রায়হান আখতারের বিদায়ী সংবর্ধণা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার রামগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান আখতারের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় ১৪ ই জুন বুধবার বিকেল বেলা রামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময়ে আবেগআপ্লুত সবাই তাদের বক্তব্যে কান্না জড়িত কণ্ঠে বলেন, বিদায় নাহি দিব হায় তবু বিদায় দিতে হয়। বিদায়ী প্রধান শিক্ষিকা রায়হান আখতার অত্যান্ত ভালো মনের মানুষ। তিনি প্রধান শিক্ষিকা থাকাকালীন সময়ে অতীতের তুলনায় বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়ন হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের:
আরও পড়ুন
রামগতিতে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রামগতিতে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতির চর বাদাম ইউনিয়নের চিহিৃত চোর চক্র বাসুর ছেলে সুমন গংরা স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিমকে ফাঁসাতে সাজানো অপহরণ নাটক ও মিথ্যা মামলার তদন্তপূর্বক সুবিচারের দাবীতে মানববন্ধন করে এলাকাবাসী। বুধবার (১৪ জুন) সকালে ইউনিয়নের কারামতিয়া বাজারে চর বাদাম ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউপি সদস্য মাইনউদ্দিন, ইউপি সদস্য তুহিন, ইউপি সদস্য সেলিম সহ কয়েকজন বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জনপ্রতিনিধিগণ ও স্থানীয় জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্ব-রাষ্ট্র মন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন। অভিযোগে উল্লেখ করেন, ইউনিয়নের কারামতিয়া এলাকার পঞ্চাত বাড়ীর আবুল বাসার বাসু পঞ্চাতের ছেলে এলাকার চিহিৃত দাগী চোর সুমন ও তার:
আরও পড়ুন
ইউপি চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত কে সনদ দিচ্ছেন ইউএনও

ইউপি চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত কে সনদ দিচ্ছেন ইউএনও

মোঃ বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদরে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়া নোয়াখালী ইউপি চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের হাত থেকে সনদপত্র গ্রহণ করছেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.