শীর্ষ নিউজ

বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: নোয়াখালীতে কাদের

বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: নোয়াখালীতে কাদের

বদিউজ্জামান তুহিন, নোয়াখালী প্রতিনিধি: বিএনপি আন্দোলনে হেরে গেছে বলে মন্তব্য করেছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যে দল আন্দোলনে হারে, সেই দল নির্বাচনেও হারে। যারা আন্দোলনে হারবে তারা নির্বাচনেও হারবে। শনিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি,উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমেরকিার ভিসা নীতির সমালোচেনা করে বলেন, নিষেধাজ্ঞা দিবে দাও,ভিসা নীতি দিবে দাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল ভাত দিয়ে দেশের মানুষকে খাওয়াবে, আমাদের দেশকে বাঁচাবে। মির্জা ফখরুলকে উদ্দেশ করে কাদের বলেন, মির্জা ফখরুল নোয়াখালী এসে হুমকি ধমকি দিয়ে:
আরও পড়ুন
রাজধানীতে ২৭ জুলাই মহাসমাবেশ করবে বিএনপি

রাজধানীতে ২৭ জুলাই মহাসমাবেশ করবে বিএনপি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তত্ত্বাবধায়ক বাতিল করে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ জিততে পারবে না। তিনি আরও বলেন, গুম, গায়েবি মামলা দিয়ে সরকার বিরোধীদের হয়রানি করা হচ্ছে। ভয় দেখিয়ে তারা (সরকার) বিরোধী দলকে দূরে রেখে নির্বাচন করার অপকৌশল করছে। কিন্তু নির্দলীয় সরকার ছাড়া এবার কোনো নির্বাচন হবে না। রাজপথেই ফয়সালা হবে।’ বিএনপির মহাসচিব বলেন, দাবি একটাই, সেটা হলো শেখ হাসিনার:
আরও পড়ুন
আমরা বিদেশিদের বন্ধু মনে করি, প্রভু নয়: লক্ষ্মীপুরে স্বপ্নন এমপি

আমরা বিদেশিদের বন্ধু মনে করি, প্রভু নয়: লক্ষ্মীপুরে স্বপ্নন এমপি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয়, আমরা পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক রেখে বসবাস করতে চায় তবে সেটি আমাদের মর্যাদা অক্ষুন্ন রেখে।ব্যক্তি হিসেবে আমি নিজের মর্যাদা ক্ষুন্ন করতে পারি, কিন্তু কোনো ভাবেই দেশের মর্যাদা ক্ষুন্ন করতে পারি না। জাতীর পিতা,যার নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে।সে জাতীর পিতার কন্যা যখন প্রধানমন্ত্রী, সে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের আত্মমর্যাদা,নিজস্ব স্বকীয়তা কখনো বিজর্সন দিতে পারে না। এ কারনে আমরা বিদেশিদের বন্ধু মনে করি, প্রভু নয়। আজ শনিবার( ২২ জুলাই) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বেলা ১১ টায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের চিপ হুইফ:
আরও পড়ুন
পদ্মায় ডুবে যাওয়া দুই বোনের মরদেহ উদ্ধার

পদ্মায় ডুবে যাওয়া দুই বোনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক,রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জে আবারো নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছে দুই বোন। শুক্রবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের পশ্চিম দিকের পদ্মা নদীর ঘাটে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। তবে দুই বোনের মধ্যে একজনের মরদেহ স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও অন্য বোনকে উদ্ধার করেছে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল। নিহতরা হলো- জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি এলাকার রেহসান আলীর ৭ বছরের শিশু কণ্যা রেশমা এবং একই ইউনিয়নের কটাপাড়া এলাকার গুমানীর ১৪ বছরের কণ্যা মোসলেমা। সম্পর্কে তারা মামাতো ফুফাতো বোন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান জানান, বেলা:
আরও পড়ুন
নেত্রকোনায় নতুন জেলা প্রশাসকের যোগদান

নেত্রকোনায় নতুন জেলা প্রশাসকের যোগদান

 নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনায় নতুন জেলা প্রশাসকের হাতে দায়িত্ব তুলে দিয়ে বিদায় নিলেন অঞ্জনা খান মজলিশ। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে শাহেদ পারভেজের হাতে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ভার তুলে দেন। লিখিত ভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ ১০ উপজেলার নির্বাহীগণ সহ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই নতুন জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী জেলা প্রশাসক। এদিকে নেত্রকোনা জেলাকে পিছন থেকে এগিয়ে নেবার জন্য একের পর এক নানা উদ্যোগ নিজ থেকে হাতে নিয়ে আমুল পরিবর্তন ঘটানোর ফলে বিদায়ী জেলা প্রশাসককে ফেইসবুকে এবং দপ্তরে এসে কৃতজ্ঞতা জানিয়েছেন নেত্রকোনার সর্বস্তরের মানুষ।
আরও পড়ুন
২৫ কোটি টাকার টিকিট বিক্রি ‘প্রিয়তমা’র!

২৫ কোটি টাকার টিকিট বিক্রি ‘প্রিয়তমা’র!

পবিত্র ঈদুল আজহায় মুক্তির পর থেকে চিত্রনায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার আয় কোনোভাবেই থামছে না। ইতোমধ্যে ঈদের এক নম্বর ও ব্লকবাস্টার হওয়ার সাফল্য ছুঁয়েছে হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমাটি। এখন পর্যন্ত প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। জানা গেছে, ঈদে শুধু দেশে ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম সপ্তাহেই ১০ কোটি ৩০ লাখ টাকার টিকিট বিক্রি হয় ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’র। সেই ধারাবাহিকতা বজায় থাকে সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহেও। পরবর্তী সাত দিনে ৮ কোটি ৫৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে ‘প্রিয়তমা’র। তৃতীয় সপ্তাহে দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে ৫ কোটি ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার। সব:
আরও পড়ুন
ঝালকাঠিতে বাস ডোবায় পড়ে ১৬ জন নিহত

ঝালকাঠিতে বাস ডোবায় পড়ে ১৬ জন নিহত

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে বরিশাল-খুলনা মহাসড়কের একাটি যাত্রীবাহী বাস ডোবায় পড়ে ১৬ জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযানে কাজে করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটসহ পুলিশ প্রশাসন ও স্থানীরা। শনিবার (২২ জুলাই) সকাল ১০টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে বাসটি উল্টে ডোবায় পড়ে যায়। বাসে যাত্রী ছিল ৪০ জন।এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও দুইজন শিশু ছিল। উদ্ধার অভিযান এখনও চলছে। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
জনগণের বিশ্বাস ধরে রাখতে পেরেছি এটাই আওয়ামী লীগের বড় অর্জন: আনোয়ার খান

জনগণের বিশ্বাস ধরে রাখতে পেরেছি এটাই আওয়ামী লীগের বড় অর্জন: আনোয়ার খান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেওয়ায় আজ সারাদেশে উন্নয়ন হচ্ছে। আমরা যদি আমাদের মনের কথা জনগণকে বোঝাতে পারি, তাহলে ভোটে সমস্যা হওয়া কথা নয়। জনগণ এখন পর্যন্ত সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছে। দীর্ঘদিন একটানা ক্ষমতায় থেকেও যে জনগণের বিশ্বাস ধরে রাখতে পেরেছি এটা আমাদের জন্য বড় অর্জন। এজন্য রামগঞ্জবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুক্রবার (২১ জুলাই) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের জনগণের জানমাল রক্ষার্থে:
আরও পড়ুন
রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে ২ শিশু নিখোঁজ

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে ২ শিশু নিখোঁজ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো, মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও একই গ্রামের মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)। মতিহার থানার ওসি রুহুল আমিন জানান, দুপুরে তারা পদ্মা নদীতে গোসলে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনা শোনার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে যায়। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে ডুবুরিদের দুটি ইউনিট কাজ করছে। বিকেল পর্যন্ত তাদের উদ্ধার করা:
আরও পড়ুন
নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে বর্তমান সরকার : তথ্যমন্ত্রী

নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে বর্তমান সরকার : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে, এর একচুলও ব্যত্যয় হবে না। আর সংবিধান অনুযায়ী বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। শুক্রবার কুড়িগ্রাম সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন । তিনি বলেন, বিএনপি এখন পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দি সিংহ শুধু গর্জন করতে পারে। আর কিছুই করতে পারে না। তারা যদি দেশে শান্তি বিনষ্ট করার চেষ্টা করে তাহলে সরকার কঠোর হস্তে দমন করবে। মন্ত্রী বলেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি শুধু পাকিস্তানে আছে। আমার প্রশ্ন,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.