শীর্ষ নিউজ

রামগঞ্জে অভিযুক্ত ৫ চিকিৎসককে অস্ত্রোপচারে নিষেধাজ্ঞা

রামগঞ্জে অভিযুক্ত ৫ চিকিৎসককে অস্ত্রোপচারে নিষেধাজ্ঞা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লক্ষ্মীপুরের রামগঞ্জ অভিযুক্ত পাঁচ চিকিৎসককে সিজারিয়ান অপারেশনসহ বড় ধরনের অস্ত্রোপচারে (অপারেশন) নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিয়ে আটটি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার। মঙ্গলবার সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রবিবার বিকেলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন এ কর্মকর্তা। পরিপত্রের সাত নম্বর নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ পাঁচ চিকিৎসককে বড় ধরনের অস্ত্রোপচার থেকে বিরত থাকার জন্য। নিষেধাজ্ঞাপ্রাপ্ত চিকিৎসকরা হলেন ফারজানা তালুকদার ন্যান্সি, তাওহিদা আক্তার, রাকিবুল হাসান, জান্নাতুল ফেরদাউস ইতি ও মাহবুবা হক মিতু। এরমধ্যে ন্যান্সি ও তাওহীদা রামগঞ্জ আল:
আরও পড়ুন
নেত্রকোনা-৪ উপ-নির্বাচনে নির্বাচিত সাজ্জাদুল হাসান

নেত্রকোনা-৪ উপ-নির্বাচনে নির্বাচিত সাজ্জাদুল হাসান

  আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী) উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানান, সোমবার এই আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। এতে সাজ্জাদুল হাসান ব্যতীত অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলে এবং তিনি প্রার্থিতা প্রত্যাহার না করলে রিটার্নিং কর্মকর্তা তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই, আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই,:
আরও পড়ুন
বিমা কর্মকর্তা হত্যার ২২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিমা কর্মকর্তা হত্যার ২২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আব্দুর রহমান ঈশান,নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোনায় ২২ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত মজিবর রহমানকে (৬৫) টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার রাত আড়াইটার দিকে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা এলাকা তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মজিবর রহমান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ইরিভিটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। র‍্যাব জানায়, ১৯৯৮ সালে পূর্বধলা উপজেলার দশাশী গ্রামের নুর মোহাম্মদের (৩০) বাড়িতে মাসোয়ারা চুক্তিতে কাজ করতেন মজিবর। নুর মোহাম্মদ একটি জীবন বিমা কোম্পানিতে চাকরি করায় তাঁর কাছে প্রায় নগদ টাকা থাকত। নগদ অর্থের লোভে মজিবর:
আরও পড়ুন
ইবির সহকারী প্রক্টর পদে নতুন পাঁচ মুখ

ইবির সহকারী প্রক্টর পদে নতুন পাঁচ মুখ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর পদে নতুন পাঁচ শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৪ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাদেরকে আগামী এক বছরের জন্য নিয়োগ দিয়েছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন। অফিস আদেশ সূত্রে, গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটু, ফলিত তুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের:
আরও পড়ুন
ভর্তিচ্ছুদের পাশে ইবি’র মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম

ভর্তিচ্ছুদের পাশে ইবি’র মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম

ইবি সংবাদদাতা: মুক্তিযোদ্ধা কোটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ জুলাই দুই দিনব্যাপী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৭ নম্বর কক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এই দু’দিন পুরো সময় জুড়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে ছিল ইবি’র ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মে’র হেল্প ডেস্ক। এসময় সংগঠনটির সভাপতি মেজবাহুল ইসলামের নেতৃত্বে সাধারণ সম্পাদক সাব্বির খান, সহ-সভাপতি আব্দুল আজিজ, উপ আইন বিষয়ক সম্পাদক শেখ শামীম আহমেদ, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মায়মুনা সুলতানা মীম ও এরিনা সুলতানা তারিন , উপ-অর্থ বিষয়ক সম্পাদক মুসা খান ও সদস্য হিতুয়ারা খাতুনসহ অন্য সদস্যরা উপস্থিত:
আরও পড়ুন
 রামগঞ্জে মৎস্য সপ্তাহ পালনে মৎস্যচাষী ও গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

 রামগঞ্জে মৎস্য সপ্তাহ পালনে মৎস্যচাষী ও গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গনমাধ্যম কর্মী ও মৎস্যচাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪শে জুলাই(সোমবার) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ মোস্তফার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,মৎস্যচাষী মোঃ বুলবুল পাইন,গনমাধ্যম কর্মী মোঃ আবু তাহের, মোঃ সাখাওয়াত হোসেন, বেলায়েত হোসেন বাচ্চু,মোঃ কাউছার হোসেন, মোঃ জাকির হোসেন পাটোয়ারী, মোঃ শাহ আলম প্রমূখ। এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গন,নোয়াগাঁও,কা­উনিয়া,মাঝিরগাঁও সহ বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আরও পড়ুন
রামগঞ্জে গাড়িসহ ৭ গরু চোর গ্রেপ্তার

রামগঞ্জে গাড়িসহ ৭ গরু চোর গ্রেপ্তার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আকারতোমা গ্রামের খামারির গোয়াল থেকে শনিবার (২২ জুলাই) রাতের আধারে গরুচুরি করে পিকআপ গাড়িতে নিয়ে যাওয়ার সময় সাতজন গরু চোরকে আটক করে রামগঞ্জ থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে কুমিল্লার দেবিদ্ধার থানা এলাকা হইতে পিকআপ গাড়ি সহ ৭ আন্তজেলা চোর দলের সদস্যকে করে গ্রেপ্তার করে এবং চুরির করা ৩টি গরু ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। জানাগেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ২ টায় হইতে ৩টার সময়ে আকারতমা জয়নগর বাড়ির খামারি আলমগীর হোসেনের খামার হইতে ৩টি গরু ও ১টি মোটরসাইকেল চুরি হয়। চুরির ঘটনার পরই রবিবার সকালে আলমগীর রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের:
আরও পড়ুন
নরসিংদীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

নরসিংদীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই রবিবার সকালে নরসিংদী সদর থানার তরোয়াস্থ জেলখানার মোড় মিনার মসজিদের পূর্ব পাশ থেকে ও ২৪ জুলাই সোমবার সকালে শিবপুর থানার ইটাখোলা ধাঁনসিড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে পৃথক দুইটি অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজপুর এলাকার আব্দুল মালেকের ছেলে আলামিন মিয়া (২৪) এবং কক্সবাজার জেলার উখিয়া থানার তুতুরবিল এলাকার মীর আহমেদ এর ছেলে আবুল বাশার (৪৮)। এসময় তাদের কাছ থেকে মাদক সরবরাহে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং:
আরও পড়ুন
কবর থেকে স্কুল শিক্ষকের মৃতদেহ উধাও

কবর থেকে স্কুল শিক্ষকের মৃতদেহ উধাও

ফরিদ আহমে আবির,রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে মৃতদেহ দাফনের এক বছর পর কবর থেকে স্কুল শিক্ষকের মৃতদেহ উধাও এর ঘটনা ঘটেছে। এমন এক অদ্ভুত ঘটনায় পুরো এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে বা কারা কবর থেকে মৃতদেহ তুলে নিয়ে গিয়েছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের আমগ্রাম মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে। মৃতের পরিবারের সদস্যরা এ ধরনের ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের রয়েছে বলে অভিযোগ করেছেন।উক্ত ঘটনায় তদন্ত করে রহস্য উদঘাটন সহ মৃতদেহটির সন্ধান চেয়েছেন তার পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, উধাওকৃত মৃতদেহটি উপজেলার আমগ্রাম মাঝিপাড়া গ্রামের স্কুল শিক্ষক আলহাজ্ব আব্দুল গনি:
আরও পড়ুন
২৬ বছর পর হারানো ছেলেকে ফিরে পেলেন মা

২৬ বছর পর হারানো ছেলেকে ফিরে পেলেন মা

বাবুল খান, জেলা প্রতিনিধি (গাজীপুর) গাজীপুরের শ্রীপুরে ২৬ বছর পর মায়ের কোলে ফিরে এলেন হারিয়ে যাওয়া আসাদুজ্জামান। এই খবরে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেন গর্ভধারিণী মা। উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের মৃত আব্দুল কাদির আকন্দের ছেলে আসাদুজ্জামান। তার ছোট চারটি বোন আছে। মা আনোয়ারা বেগম জানান, ছেলে গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজে পড়াশোনা করত। সে খুবই মেধাবী ছাত্র ছিল। ১৯৯৭ সালে ডিগ্রি পরীক্ষায় অংশ নেয়। একটি পরীক্ষা বাকি থাকতে ছেলে নিখোঁজ হন। তিনি আরও জানান, আমার প্রতিবেশীর এক আত্মীয় বাড়ি বরিশালে। কিছুদিন পূর্বে আমাদের বাসায় বেড়াতে এসে ছেলের ছবি ঘরে টানানো দেখে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.