সাইকেল চালিয়ে গিনেস বুকে বাংলাদেশ- নড়াইল সাইকেলিস্ট
গিনেস বুকে আবারও বাংলাদেশের নাম । এবার ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখক মানুষের এক সঙ্গে ৫০ কি.মি. বাইসাইকেল চালানোর রেকর্ড। প্যাডেল গ্যাং নামক সাইকেলিং সংঘটনের উদ্যোগে সারা দেশের অনেক জেলা থেকে অংশগ্রহন করে ৪১০৫ জন সাইকেলিস্ট । এর মধ্যে ছিল বাংলাদেশের সাবেক একদিনের ক্রিকেট অধিনায়ক এবং মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোরতোজা এর নড়াইল জেলার ৬ জন সাইকেলিস্ট । ফাতিন আল সাদাব রাতুল,মামুন শেখ , জুবায়ের আহমেদ, প্রতিক রায় ,আলি হাসান ও ইয়াসিন শেখ । এদের মধ্যে প্রত্যেকেই রেগুলার সাইকেলিস্ট হলেও ফাতিন আল সাদাব রাতুলের ছিল একজন নতুন সাইকেলিস্ট । সেই হিসেবে এটি তার জীবনের প্রথম বড় সাইকেলিং ইভেন্ট ছিল ।:
