শীর্ষ নিউজ

রায়পুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির, সম্পাদক মোঃ ফারুক

রায়পুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির, সম্পাদক মোঃ ফারুক

প্রদীপ কুমার রায় বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর সাংবাদিক ইউনিয়নের বার্ষিক (২০২৩-২০২৪) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে জহির হোসেন সভাপতি এবং ফারুক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শনিবার (২৬ আগস্ট) বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে ১১ভোট পেয়ে জহির হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুর রহমান মুরাদ পান ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে ফারুক হোসেন বিজয়ী হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর উদ্দিন জাবেদ পেয়েছেন ০৭ ভোট। সাংগঠনিক সম্পাদক হিসেবে ১৪ ভোট পেয়ে বিজয়ী মাহবুব হোসেন রনি। তার প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম:
আরও পড়ুন
নিরামিষ খিচুড়িতে মুরগির মাংসের টুইস্ট

নিরামিষ খিচুড়িতে মুরগির মাংসের টুইস্ট

ঝিরিঝিরি বৃষ্টি ঝরলেই মন বলে ওঠে, পাতে আজ খিচুড়ি থাকা চাই। তবে সবসময় কি আর নিরামিষ খিচুড়ি খেতে ভালো লাগে? মন চাইলে বানিয়ে ফেলতে মুরগির মাংসের খিচুড়ি। চটজলদি কীভাবে মাংসের খিচুড়ি রান্না করা যায়? চলুন জেনে নিই রেসিপি- উপকরণ মুরগির মাংস- ৫০০ গ্রাম পোলাওর চাল- ১ কাপ মুগডাল- ১ কাপ পেঁয়াজ কুচি- আধ কাপ পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ আদা বাটা- ১ টেবিল চামচ রসুন বাটা- ২ টেবিল চামচ টক দই- আধ কাপ জিরা গুঁড়ো- আধ চা চামচ চামচ ঘি- ৩ টেবিল চামচ দারচিনি- ২টি এলাচ- ৪ টি লবঙ্গ- ৪টি তেজপাতা- ২টি লবণ- স্বাদ অনুযায়ী চিনি- সামান্য প্রণালি  প্রথমে শুকনো:
আরও পড়ুন
এশিয়া কাপে আগে র‌্যাংকিংয়ের শীর্ষে পাকিস্তান

এশিয়া কাপে আগে র‌্যাংকিংয়ের শীর্ষে পাকিস্তান

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পেল পাকিস্তান। এক নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে এক নম্বর এখন বাবর আজমের দল। শনিবার আফগানদের বিপক্ষে শ্রীলংকার কলম্বোতে আগে ব্যাট করতে নেমে ধীরস্থির শুরু করেছিলেন বাবর-রিজওয়ানরা। অবশ্য এ দুই অভিজ্ঞ ব্যাটারই পাকিস্তানকে বিপর্যয় থেকে টেনে তুলেছেন।   ঠিক বিপর্যয় নয়, ৫২ রানেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল এশিয়া কাপের আয়োজক দেশটি। এর পর অধিনায়ক বাবরকে নিয়ে সেখান থেকে পালটা লড়াই চালান মোহাম্মদ রিজওয়ান। এর আগে পেসার গুলবাদিন নাইব ফখর জামান (২৭) ও ইমাম-উল হককে (১৩) প্যাভিলিয়নে পাঠিয়ে আফগানিস্তানকে ভালো শুরু এনে দেন। পরে দৃঢ়চেতা জুটি গড়েন বাবর-রিজওয়ান। ১১০ রানের সেই:
আরও পড়ুন
তিন বোর্ডের বিলম্বিত পরীক্ষা চলছে

তিন বোর্ডের বিলম্বিত পরীক্ষা চলছে

অতিবৃষ্টি ও বন্যার কারণে পিছিয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে, যাতে অংশ নিচ্ছে সাড়ে তিন লাখ শিক্ষার্থী। রোববার সকাল ১০টা থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২, ব্যাংকিং ও বীমা, অর্থনীতি এবং রসায়ন বিজ্ঞান-২ পরীক্ষা হচ্ছে। এর আগে ১৭ আগস্ট থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা তারিখ পেছানো হয়। এ বছর:
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মেয়ের হাতে খুন হলেন বাবা

চুয়াডাঙ্গায় মেয়ের হাতে খুন হলেন বাবা

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার দেহাটি গ্রামের মাঠ পাড়ায় নিজ বাড়িতে খুন হয়েছেন মতিয়ার রহমান মতি (৪৫) নামের এক ব্যক্তি। নিহতের মরদেহ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। এবং এই ঘটনায় মেয়ে ময়না খাতুন (৩০) ও মেয়ের মা তাসলিমা খাতুন (৪০) কে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় মতিয়ারকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যেতে দেখেন মা-মেয়েকে। এ সময় মতিয়ারকে তারা মৃত অবস্থায় দেখেন। প্রথমদিকে সিলিং ফ্যানের পাখায় আঘাত লেগে মতিয়ার মারা গেছেন বলে দাবি করেন তারা। পরবর্তীতে বাবাকে হত্যা করার কথা স্বীকার করেন মেয়ে ময়না। হত্যার কারণ:
আরও পড়ুন
নদ-নদীতে বাড়ছে পানি, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

নদ-নদীতে বাড়ছে পানি, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামের সবকটি নদ-নদীতেও পানি বেড়েছে। এর ফলে উত্তরের এই দুই জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পানি বৃদ্ধিতে নদ-নদীর অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিতের শঙ্কা দেখা দেওয়ায় আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে লালমনিরহাটের তিস্তা ব্যারেজে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার এবং কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা আজও অব্যাহত আছে। বন্যার পানিতে প্লাবিত হচ্ছে তিস্তাপাড়ের চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল এলাকা। পানি বৃদ্ধির কারণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট:
আরও পড়ুন
একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ১৪ জনের!

একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ১৪ জনের!

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ‍শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৪ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭০৩ জন। ঢাকার বাইরের ৮৯১ জন। এই সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১১ জন ঢাকার এবং তিনজন ঢাকার বাইরের বাসিন্দা। চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ১০ হাজার ২২৪ জন। ঢাকায় এ পর্যন্ত মোট ৫২ হাজার ৬৫৬ জন এবং ঢাকার বাইরে ৫৭ হাজার ৫৬৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল:
আরও পড়ুন
উপবৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ

উপবৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে উপবৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। বিষয়টি জানিয়ে শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে চিঠিটি প্রকাশ করা হয়। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচারখ মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত সক্রিয় শিক্ষার্থীর সংখ্যা, জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তির জন্য নির্বাচিত অথচ টাকা পায়নি এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত এক্সেল শিটে শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী উপজেলা-থানাভিত্তিক তালিকা আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে সফটকপি উপজেলা বা থানা:
আরও পড়ুন
কোনো লুটেরা যেন আবার ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী

কোনো লুটেরা যেন আবার ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী

কোনো লুটেরা যাতে দেশকে ধ্বংস করার জন্য আবার ক্ষমতায় আসতে না পারে, সেজন্য বাংলাদেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকার প্রধান বলেন, ‘দেশকে লুটেরাদের হাতে ছেড়ে দেবেন না, অন্যথায় দেশ ধ্বংস হয়ে যাবে এবং নিশ্চিত করুন যে, দেশের উন্নয়নের যাত্রা কোনো বাধা বিপত্তি ছাড়াই অব্যাহত থাকবে।’ বিএনপি বর্জন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশবাসী নৌকায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছে এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছে অথচ বিএনপিকে ভোট দিয়ে লুটপাট, দুর্নীতি ও হত্যা পেয়েছে। আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করে উল্লেখ করে শেখ:
আরও পড়ুন
না ফেরার দেশে ব্রে ওয়াট, শোকস্তব্ধ রেসলিং দুনিয়া

না ফেরার দেশে ব্রে ওয়াট, শোকস্তব্ধ রেসলিং দুনিয়া

মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় রেসলার ব্রে ওয়াট। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ব্রে ওয়াটের মৃত্যুর সংবাদটি জানান ডব্লিউডব্লিউই’র চিফ কন্টেন্ট অফিসার ও হেড অব ক্রিয়েটিভ পল মাইকেল লেভেস্ক। জানা গেছে, গত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ব্রে ওয়াট। শারীরিক অসুস্থতার জন্য গত কয়েক মাস ধরে তিনি রেসলিং থেকেও দূরে ছিলেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই রেসলারের। যদিও বিষয়টি নিশ্চিত করা যায়নি। ব্রে ওয়াটের আসল নাম উইন্ডহাম রোটুন্ডা। তার বংশে তৃতীয় প্রজন্মের রেসলার ছিলেন তিনি। তার বাবা মাইক রোটুন্ডা ও  নানা রবার্ট উইন্ডহাম (ব্ল্যাকজ্যাক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.