শীর্ষ নিউজ

ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

ইউক্রেনে মাইন বিস্ফোরণে রাশিয়ার এক জেনারেল নিহত হয়েছে। তার নাম মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি। ক্রেমলিনপন্থি একাধিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানা হয়েছে । প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর বয়সী রুশ এই জেনারেল মৃত্যুর সময় রাশিয়ার সামরিক বাহিনীর ১৪তম সেনা কোরের ডেপুটি কমান্ডার ছিলেন। বিবিসি জানিয়েছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। মস্কোর সেই আগ্রাসনের পর থেকে ইউক্রেনে কমপক্ষে ছয়জন রুশ জেনারেল নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। অবশ্য মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কির নিহত হওয়ার ঘটনাটি সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনও কথা বলা হয়নি। সূত্র: বিবিসি
আরও পড়ুন
৩০টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে

৩০টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে গতকাল। নির্বাচন কমিশন বলছে, অন্তত ৩০টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেছেন। অনেক আসনেই আওয়ামী লীগ প্রার্থীদের পাশাপাশি দলের অনেক নেতাও মনোনয়নপত্র দাখিল করেছেন। জানা গেছে, আওয়ামী লীগের ৭৬ জন নেতা ৫০টি আসনে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়াই করছেন। এর মধ্যে অন্তত ১১ জন বর্তমান সংসদ সদস্য রয়েছেন। সে কারণে লড়াই হবে নৌকা বনাম স্বতন্ত্র। বিভিন্ন এলাকায় মনোনয়নপত্র দাখিল নিয়ে সংঘাত-সংঘর্ষও হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের হিড়িকও ছিল অনেক জায়গায়। ইসি জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট ৩০টি:
আরও পড়ুন
শান্তর বিদায়ে বাংলাদেশের দিন শুরু

শান্তর বিদায়ে বাংলাদেশের দিন শুরু

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের চতুর্থ দিন (শুক্রবার) মাঠে নেমেছে বাংলাদেশ। স্বস্তি নিয়ে স্বাগতিকরা তৃতীয় দিন শেষের পর চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই টাইগার শিবিরে হানা দিয়েছে নিউজিল্যান্ড। টিম সাউদির লেগ স্ট্যাম্পের বাইরে করা শর্ট বলে পরাস্ত হন নাজমুল হোসেন শান্ত। খোঁচা দিয়ে বসেন উইকেটের পেছনে। দিনের শুরুতে সেঞ্চুরিয়ান শান্তকে হারানো বাংলাদেশের জন্য ধাক্কা। ১০৪ রানে দিন শুরু করে মাত্র ১ রান যোগ করতে পেরেছিলেন অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই রেকর্ড গড়া শান্ত। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী শাহাদাত হোসেন দিপু। এদিকে, চতুর্থ দিন লাল সবুজের দলের সামনে নিজেদের অবস্থান আরও শক্ত করার পালা। বাংলাদেশের চাওয়া এখন এখন নিরাপদ লক্ষ্য। এর আগে তৃতীয় দিন শেষে:
আরও পড়ুন
সারা দেশে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৪১ প্রার্থী

সারা দেশে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৪১ প্রার্থী

সারা দেশে ৩০০ আসনে মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। ইসির জনসংযোগ পরিচালক জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ সংসদীয় আসনের জন্য আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শেষ দিনে ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এ মনোনয়ন দাখিল করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক:
আরও পড়ুন
পুনঃতফশিল হচ্ছে না: ইসি

পুনঃতফশিল হচ্ছে না: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনঃতফসিল হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, মনোনয়নপত্র জমার সময় আর বাড়ানো হচ্ছে না। বৃহস্পতিবার বিকাল ৪টায় সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশন মনে করে, এ সময়সীমা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। মনোনয়নপত্র জমাদান শেষে এদিন বিকাল ৫টায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনের ঘোষিত সিডিউল অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। এর আগে বিকাল ৩টায় সিইসি কাজী হাবিবুল আউয়াল অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন। বিকালে জনপ্রশাসন সচিব, সকালে জননিরাপত্তা বিভাগ সচিব, আইজিপির সঙ্গে ইসির বৈঠক হয়। প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি:
আরও পড়ুন
ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

একদফা দাবিতে ফের ৪৮ ঘণ্টা অবরোধ ঘোষণা করেছে বিএনপি। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি। ২৮ অক্টোবর মহাসমাবেশের পর এ নিয়ে নবম দফায় অবরোধের ডাক দিল দলটি। বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পরদিন ২৯ অক্টোবর এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন:
আরও পড়ুন
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, সাকিবকে তলব

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, সাকিবকে তলব

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। জাতীয় সংসদের নির্বাচনি এলাকা-৯১ ও মাগুরা-১ আসনের নির্বাচনি অনুসন্ধানী কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার বৃহস্পতিবার এ তলব আদেশ দেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না শুক্রবার অনুসন্ধান কমিটির কাছে স্বশরীরে হাজির হয়ে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে সাকিবকে। তলব আদেশে বলা হয়েছে— আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে গত ২৯/১১/১৫ ইং তারিখ বুধবার ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী:
আরও পড়ুন
আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার।  গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিলে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।:
আরও পড়ুন
বাড়তে পারে রাতের তাপমাত্রা

বাড়তে পারে রাতের তাপমাত্রা

সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে। তবে কমতে পারে দিনের তাপমাত্রা। বুধবার (২৯ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী শুক্রবার (১ ডিসেম্বর) সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত:
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন কূটনীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। স্থানীয় সময় গতকাল বুধবার রাতে কিসিঞ্জার অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, কানেটিকাট অঙ্গরাজ্যে নিজ বাড়িতে মারা যান তিনি। ১৯২৩ সালের ২৭ মে জার্মানির এক ইহুদি পরিবারে জন্ম কিসিঞ্জারের। পরে তাঁর পরিবার পালিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যায়। ওই শহরেই বেড়ে ওঠেন কিসিঞ্জার। যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার। অনেকেই কিসিঞ্জারের নানা বিতর্কিত ভূমিকার জন্য তাঁকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিযুক্ত করে থাকেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.