লক্ষ্মীপুরে ৩১ প্রার্থীর ২৩ জনই জামানত হারাচ্ছেন
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে এবার প্রার্থী হয়েছেন ৩১ জন। এদের মধ্যে ২৩ জন প্রার্থীই তাদের জামানত হারাচ্ছেন। আসন ভিত্তিক মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের নিচে ভোট পেয়েছেন তারা। এদের মধ্যে জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এলাকায় অনেকটা অপরিচিত হওয়ায় ভোটার টানতে পারেননি তারা। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এবার সবচেয়ে বেশি প্রার্থী হয়েছে লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া আরও ৮টি রাজনৈতিক দল এ আসনে প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীসহ সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা ছিল ১৩ জন। যদিও প্রার্থীদের অনেককেই এলাকার লোকজন:
