শীর্ষ নিউজ

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া বিদায়ী মন্ত্রিসভার কয়েকজনকে আগের মন্ত্রণালয়ের দায়িত্বেই রাখা হয়েছে। আবার আগের মন্ত্রিসভার কয়েকজনকে নতুন মন্ত্রিসভায় রাখা হলেও মন্ত্রণালয় পরিবর্তন করা হয়েছে। এছাড়া নতুন করে স্থান পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন)। এ ছাড়া ১১ জন প্রতিমন্ত্রী:
আরও পড়ুন
নতুন মন্ত্রিসভায় কোন বিভাগের কত সদস্য

নতুন মন্ত্রিসভায় কোন বিভাগের কত সদস্য

অনেক জল্পনা-কল্পনার পর শেষ পর্যন্ত মন্ত্রিসভার সদস্যদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব। দ্বাদশ সংসদ নির্বাচনে সংখাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে শেখ হাসিনাকে মন্ত্রিপরিষদ গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন মন্ত্রীসভার শপথ। এবার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ৩৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শেখ হাসিনার নেতৃত্বে নতুন যে সরকার গঠন হতে যাচ্ছে, তাতে রাজধানী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা প্রাধান্য পেয়েছেন। বৃহত্তর ফরিদপুর ও বৃহত্তর কুমিল্লা অঞ্চলও গুরুত্ব পেয়েছে এ মন্ত্রিসভায়। বিদায়ী সরকারে গুরুত্ব পাওয়া সিলেট অঞ্চল এবার মন্ত্রী পেয়েছে বেশ কম। বৃহত্তর বরিশাল কোনো পূর্ণ মন্ত্রী পায়নি। রংপুর এবং রাজশাহী বিভাগও তুলনামূলক কম গুরুত্ব পেয়েছে। নতুন মন্ত্রিসভার সবচেয়ে বেশি:
আরও পড়ুন
সরকারের বিরুদ্ধে আপাতত বড় কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি

সরকারের বিরুদ্ধে আপাতত বড় কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি

দীর্ঘ আড়াই মাস পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তালা ভেঙে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন নেতাকর্মীরা। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনের কার্যালয়ে প্রবেশ করেন তারা। বিদায়ী বছর ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ ছিল। পল্টন অফিস খোলার পর বিএনপির পরবর্তী কর্মসূচি কী হবে সেটি নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। দলটির সিনিয়র এবং কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে বর্জন করলেও সরকারের বিরুদ্ধে আপাতত বড় কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি। এদিকে, পল্টন অফিস খোলার খবরে বেশ উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা:
আরও পড়ুন
নতুন মন্ত্রিসভার শপথ আজ সন্ধ্যায়

নতুন মন্ত্রিসভার শপথ আজ সন্ধ্যায়

নতুন মন্ত্রিসভার শপথ আজ। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বুধবার রাতে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। বর্তমান মন্ত্রিসভা থেকে ২৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বাদ পড়েছেন। নয়জন মন্ত্রী ও সাতজন প্রতিমন্ত্রী নতুন এসেছেন।
আরও পড়ুন
৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে নারী তিনজন

৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে নারী তিনজন

সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন ৩৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এদের মধ্যে নারী তিনজন। আজ বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের ঘোষণা করা তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।  নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া নারীরা হলেন—ডা. দীপু মনি, সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি। এদের মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি। অন্যদিকে প্রতিমন্ত্রী হচ্ছেন সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি।  তবে তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন—তা এখনও জানা যায়নি।  এর আগেও দুই দফায় মন্ত্রী হয়েছেন ডা. দীপু মনি। তিনি পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-৩ আসন থেকে বিজয়ী:
আরও পড়ুন
৯ মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল

৯ মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল

রাজধানীর রমনা ও পল্টন থানায় দায়ের হওয়া ৯টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সালাহউদ্দিন সোহাগ এই আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল গণমাধ্যমকে বলেন, মির্জা ফখরুল ইসলামের ৯টি মামলায় শুনানি শেষে আদালত রমনা থানার তিনটি মামলা এবং পল্টন ৬০(১০)২৩, ১৩(১১)২৩, ৪(১১)২৩, ২(১১)২৩, ৭(১১)২৩, ৫৪(১০)২৩ সহ ৯টি মামলায় জামিন দিয়েছেন। এর আগে গতকাল আদালতে মির্জা ফখরুলের আইনজীবী গ্রেফতার দেখানোর আবেদন এবং জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে জামিন শুনানির জন্য আজ বুধবার দিন নির্ধারণ করেন। মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৮:
আরও পড়ুন
ভুটানে সাবেক প্রধানমন্ত্রী তোবগের দল বিজয়ী

ভুটানে সাবেক প্রধানমন্ত্রী তোবগের দল বিজয়ী

ভুটানের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। পার্লামেন্টের দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে দলটি। পিডিপি’র শীর্ষ নেতা ৫৮ বছর বয়সী শেরিং তোবগে একাধারে রাজনীতিবিদ, পরিবেশ আন্দোলন নেতা এবং আইনজীবী হিমালয় কোলের দেশটির প্রধানমন্ত্রী হতে চলেছেন। এর আগে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দেশটির ইলেকশন কমিশন জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৭টি আসনের ৩০টিতে জয় পেয়েছে পিডিপি। বাকি ১৭টি আসনে জিতেছে ভুটান তেন্দ্রেল পার্টি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং তার দল দ্রুক নিয়ামরুপ শোগপা কোনো আসন পায়নি। ২০০৮ সালে ঐতিহ্যবাহী রাজতন্ত্র থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রবেশের পর বুধবার চতুর্থ:
আরও পড়ুন
শপথ নিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা

শপথ নিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে নিজেই শপথ গ্রহণ করেন। বুধবার সকাল ১০টা ১০ মিনিটে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সকাল নয়টার দিকে সংসদ ভবনে একে একে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে উপস্থিত হন নবনির্বাচিত এমপিরা। সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে। বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্যসহ:
আরও পড়ুন
নতুন এমপি হিসেবে শপথ নিলেন স্পিকার শিরীন শারমিন

নতুন এমপি হিসেবে শপথ নিলেন স্পিকার শিরীন শারমিন

দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১৪ মিনিটে জাতীয় সংসদের শপথ কক্ষে শপথগ্রহণ করেন তিনি। নতুন সংসদ সদস্য হিসেবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ গ্রহণ করেন। শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে রংপুর-৬ আসন থেকে জয়লাভ করেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে ৮ জানুয়ারি দুপুর পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীকে ২২৩টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি:
আরও পড়ুন
নতুন এমপিদের গেজেট প্রকাশ

নতুন এমপিদের গেজেট প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের ফলাফল গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের গেজেট অনুমোদন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সেটি প্রকাশের জন্য সচিবকে বলা হয়েছে। কমিশনাররা স্বাক্ষর করেছেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যাবে। তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে নওগাঁ-২ আসনের প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন বাতিল করা হয়েছে। আসনটিতে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর ময়মনসিংহের একটি কেন্দ্রে ফলাফল স্থগিত রাখা হয়েছে। সেখানে ১৩ জানুয়ারি ভোট হবে। এ দুটি বাদে বাকি ২৯৮টি আসনের নির্বাচনী ফলাফল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.