শীর্ষ নিউজ

৩০টি হবে রোজা, বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার

৩০টি হবে রোজা, বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার নয়, বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দুই মসজিদ কাবা এবং মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাপ্তরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। সোমবার বাংলাদেশ সময় রাত ৯ টা ২০ মিনিটে এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, ‘আজ সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ সোমবার সৌদিতে চাঁদ দেখা না যাওয়ার অর্থ, দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী পরশুদিন বুধবার। সেই হিসেবে বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানে ঈদ হবে তার পরের দিন বৃহস্পতিবার।
আরও পড়ুন
বিএনপি নেতাদের ক্ষমা চাওয়া উচিত ছিল : ওবায়দুল কাদের

বিএনপি নেতাদের ক্ষমা চাওয়া উচিত ছিল : ওবায়দুল কাদের

গণতন্ত্র নিয়ে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের উচিত ছিল তাদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। অথচ তারা সেটা না করে বরাবরের ন্যায় দুরভিসন্ধিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ স্বপ্নের পথে যাত্রা শুরু করে। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট মানবসভ্যতার ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা হয়েছিল। একইভাবে হন্তারকের দল ৩ নভেম্বর:
আরও পড়ুন
আজ বিরল সূর্যগ্রহণ

আজ বিরল সূর্যগ্রহণ

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য অন্ধকারে তলিয়ে যাবে আজ সোমবার (৮ এপ্রিল)। সূর্যগ্রহণের কারণেই এমন ঘটনা ঘটবে। এবারের গ্রহণ দীর্ঘ সময় স্থায়ী হবে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। নিউজ উইকের প্রতিবেদন অনুযায়ী, আজ চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে। ফলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য অন্ধকারে ঢাকা পড়বে। বছরের প্রথম এবং বিরল সূর্যগ্রহণ এরই মধ্যে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। আজ এই দৃশ্যের সাক্ষী হবে বিশ্ববাসী। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় কয়েক মুহূর্তের জন্য দিনের বেলাতেও অন্ধকারে ঢেকে যাবে পৃথিবী। জ্যোতির্বিদরা বলছেন, এ বছর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঙ্গে আরও একটি বিরল দৃশ্য দেখা যাবে। এদিন খালি চোখে সরাসরি দেখা যাবে জ্বলন্ত গ্রহদের, যাদের দেখা মেলাটা খুবই বিরল ঘটনা। সোমবারের:
আরও পড়ুন
আদর্শ নাগরিক গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ স্কাউটস : প্রধানমন্ত্রী

আদর্শ নাগরিক গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ স্কাউটস : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ স্কাউটস প্রচলিত শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রম হিসেবে স্কাউটিংয়ের মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। আগামীকাল বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষ্যে রোববার দেওয়া এক বাণীতে তিনি বলেন, স্কাউটিংকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে ১৯৭২ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ স্কাউটসকে সরকারি স্বীকৃতি প্রদান করেন। তার অনুপ্রেরণা এবং উদ্যোগের ফলে ১৯৭৪ সালের ১ জুন ১০৫তম দেশ হিসেবে বাংলাদেশ স্কাউটস বিশ্ব স্কাউট সংস্থার সদস্যপদ লাভ করে। জাতীয় পর্যায়ে বাংলাদেশ স্কাউটসের বিস্তৃতি এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম:
আরও পড়ুন
ছয় জেলায় কালবৈশাখী ঝড়ে নিহত ১১, আহত ৩৩

ছয় জেলায় কালবৈশাখী ঝড়ে নিহত ১১, আহত ৩৩

দেশের দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ১০ জন নিহত ও কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন এবং দুইজন নিখোঁজ রয়েছেন। এ ঝড়ে বিধ্বস্ত হয়েছে কয়েক শতাধিক ঘরবাড়ি। যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ রোববার (৭ এপ্রিল) দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত হওয়া ঘূর্ণিঝড়ে এ তাণ্ডবলীলা ঘটে। ভোলার মনপুরা ও লালমোহন, পিরোজপুর, পটুয়াখালী, বাগেরহাট, রাঙামাটি ও ঝালকাঠিতে এ ঘূর্ণিঝড় বয়ে যায়। পিরোজপুর পিরোজপুরে সকাল পৌনে ১০টার দিকে ঝড় শুরু হয়। এ ঝড়ে গাছচাপায় এক নারী ও ঝড়ে উড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। জেলার ওপর দিয়ে ১৫ মিনিট ঝড়ো:
আরও পড়ুন
একটি শার্টের ক্রয়মূল্য ৭৫০, বিক্রয়মূল্য ২৮৫০, অবশেষে জরিমানা

একটি শার্টের ক্রয়মূল্য ৭৫০, বিক্রয়মূল্য ২৮৫০, অবশেষে জরিমানা

অস্বাভাবিক লাভের বিষয় ধরতে পেরে চারটি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) দুপুরে এই জরিমানা করা হয়। চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, চুয়াডাঙ্গা নিউমার্কেটের হৃদয় ফ্যাশন, আজিজ বস্ত্রালয়, প্রিন্স প্লাজা মার্কেটের মেসার্স স্টাইল ওয়ান এবং শহরের কবরি রোডের ভাই ভাই ফুচকা হাউসে অভিযান চালিয়ে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে প্রিন্স প্লাজা মার্কেটের মেসার্স স্টাইল ওয়ান প্রতিষ্ঠানে ৭৫০ টাকা দিয়ে কেনা শার্টে বিক্রয়মূল্য লেখা ছিল দুই হাজার ৮৫০ টাকা। একইভাবে নিউমার্কেটের হৃদয় ফ্যাশন ও আজিজ বস্ত্রালয়েও অস্বাভাবিক বিক্রয়মূল্য লেখা ছিল।:
আরও পড়ুন
আজ পবিত্র শবে কদর

আজ পবিত্র শবে কদর

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের ধর্মপ্রাণ মুসলমানেরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত-বন্দেগির মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন। মহান আল্লাহ লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগি করে থাকেন। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানেরা মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। মুসলমানেরা নফল নামাজ আদায়, পবিত্র:
আরও পড়ুন
রমজানের শেষ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

রমজানের শেষ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিনটি সারা মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে হচ্ছে শেষ শুক্রবার বা শেষ জুমা। মূলত, আরবি ১৪৪৫ হিজরির রমজান মাসের শেষ জুমা হিসেবে আজকের দিনকে জুমাতুল বিদা বলা হচ্ছে। সে উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই কানায়-কানায় পরিপূর্ণ হয়ে গেছে মসজিদ। সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে মুসল্লিদের উপস্থিতি। একইসাথে আজ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় দোয়াও করবেন মুসল্লিরা। শুক্রবার (৫ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা যায়, দুপুরে জুমার নামাজের আগেই বায়তুল মোকাররমে আসতে শুরু:
আরও পড়ুন
এসএসসির ফলাফল যেদিন প্রকাশ

এসএসসির ফলাফল যেদিন প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৯ থেকে ১১ মে’র মধ্যে প্রকাশ করা হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মূল পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। এবারো একই সময়সীমার মধ্যে ফল প্রকাশিত হবে। আমরা ১১ মের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। চূড়ান্ত তারিখ নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর সময়সূচির প্রয়োজন। এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন সদস্য ও একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নাম প্রকাশ না করে বলেন, ১২ মার্চ এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়েছে। সেই হিসাবে ১২ মের:
আরও পড়ুন
কৃষককে অফিস থেকে বের করে দেওয়া সেই কর্মকর্তাকে বদলি

কৃষককে অফিস থেকে বের করে দেওয়া সেই কর্মকর্তাকে বদলি

ক্ষতিগ্রস্ত এক গুচ্ছ ধান নিয়ে পরামর্শের জন্য মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি অফিসে গেলে কৃষক ফজলুর রহমানকে বের করে দেওয়ার ঘটনায় অভিুযক্ত সেই উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন সুজনকে মানিকগঞ্জে থেকে দিনাজপুর অঞ্চলে বদলির পর এবার উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদারকেও ফরিদপুরের সালথায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে ১০টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিআহ নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস আদেশ কপিতে দেখা গেছে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন সুজনকে দিনাজপুর অঞ্চলের অধীনে ‍কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। ৩ এপ্রিলের মধ্য তিনি দায়িত্বভার হস্তান্তর করবেন, অন্যথায় ৪:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.