শীর্ষ নিউজ

মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন না খালেদা জিয়া

মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন না খালেদা জিয়া

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, তিনি (খালেদা জিয়া) গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে। ২১ ডিসেম্বরের অনুষ্ঠানে খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এর আগে, গত ১৫ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর আমরা মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছি। সেখানে প্রধান অতিথি:
আরও পড়ুন
নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বনানীর কড়াইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। এ সময় গণতান্ত্রিক যাত্রায় কোনো প্রকার কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান বিএনপির এ নেতা। সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণ ভোটের অপেক্ষায় আছে, তাই যত দ্রুত সম্ভব সংস্কার কাজ সেরে ভোটের আয়োজন করতে হবে। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, সরকারের:
আরও পড়ুন
একই স্থানে ১১ ভারতীয়র মরদেহ

একই স্থানে ১১ ভারতীয়র মরদেহ

জর্জিয়ার গুদাউরি স্কি-রিসোর্ট থেকে ১১ জন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে জর্জিয়ার এক নাগরিকের মরদেহও উদ্ধার করা হয়। ১১ জন ভারতীয়ই ভারতীয় এক রেস্তোরাঁয় কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে। জর্জিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জর্জিয়ার সংবাদমাধ্যম জানায়, রাজধানী টিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতোমধ্যে বিবৃতি দিয়ে গভীর শোক ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, টিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস গুদাউরিতে ১১ জন ভারতীয় নাগরিকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ। তাদের পরিবারের জন্য রইলো আমাদের গভীর সমবেদনা। স্থানীয় কর্তৃপক্ষের সাথে মিলে আমরা বর্তমানে মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা যায়। ককেশাস:
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ টাইগারদের

ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ টাইগারদের

ক্রিকেটে টাইগারদের প্রিয় ফরম্যাট হলো ওয়ানডে। আর এই ফরম্যাটেই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। যা সহজ ভাবে নিতে পারেনি লিটন-মিরাজরা। তাই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এই জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করল বাংলাদেশ দল। শুক্রবার (২০ ডিসেম্বর) আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১০৯ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা। এতে ৮০ রানের জয় পায় বাংলাদেশ। বিস্তারিত আসছে.....
আরও পড়ুন
পাকিস্তানি প্রধানমন্ত্রীকে একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসার আহ্বান প্রধান উপদেষ্টার

পাকিস্তানি প্রধানমন্ত্রীকে একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসার আহ্বান প্রধান উপদেষ্টার

ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে শাহবাজ শরিফকে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। পাকিস্তানি প্রধানমন্ত্রীকে ড. ইউনূস বলেন, ইস্যুগুলো বারবার উঠে আসছে। আসুন, আমরা সেই বিষয়গুলো সমাধান করে নিই, যাতে আমাদের সম্পর্ক সামনে এগিয়ে যেতে পারি। জবাবে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেছেন, ১৯৭৪ সালেই বাংলাদেশ, পাকিস্তান ও ভারত ত্রিপক্ষীয় চুক্তিতে বিষয়গুলো মীমাংসা হয়ে গেছে। তবে যদি আরও অমীমাংসিত ইস্যু থাকে, তাহলে সেগুলোতে:
আরও পড়ুন
গ্রেনেড হামলা মামলায় নতুন করে তদন্তের পরামর্শ

গ্রেনেড হামলা মামলায় নতুন করে তদন্তের পরামর্শ

তারেক রহমান ও বাবরসহ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার সব আসামিকে খালাস দিয়ে গত ১ ডিসেম্বর রায় ঘোষণা করেন হাইকোর্ট। এবার ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় (দুটি মামলার) প্রকাশিত হয়েছে। এতে ন্যায়বিচার নিশ্চিতে যথাযথ ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স, আপিল, জেল আপিল ও বিবিধ আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই:
আরও পড়ুন
‘সবাই চাইলে নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে’

‘সবাই চাইলে নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে’

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে, অথবা নতুন কাউকে যুক্ত করা হবে।’ তবে এই মুহূর্তে এ বিষয়ে বর্তমান সরকার হাত দেবে না বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহন উপদেষ্টা বলেছেন, ‘সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে। যদিও তত্ত্বাবধায়ক সরকার আইনে যে সময়সীমা আছে তা কিভাবে সমাধান করা হবে, তা একটি:
আরও পড়ুন
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে যে নিদের্শনা দিলো মাউশি

লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে যে নিদের্শনা দিলো মাউশি

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়েছে। এতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৮৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এছাড়াও আরও দুটি অপেক্ষমাণ তালিকা করেছে ভর্তি কমিটি। এদিকে, লটারিতে নির্বাচিত শিক্ষার্থী ভর্তির সব কার্যক্রম আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সংক্রান্ত নির্দেশনা সব স্কুলের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। প্রথম তালিকা যারা নির্বাচিত হয়েছেন তাদের ৬ কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। এরপর দ্বিতীয় অপেক্ষমাণ:
আরও পড়ুন
ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানের যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল, তার কিছু অংশ বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান বাতিল হয়ে গেল। তার জায়গায় ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল সংক্রান্ত ৭ এর ক ও খ অনুচ্ছেদও বাতিল ঘোষণা করা হয়েছে। হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেন, ৭ মার্চ জাতির পিতা ও ২৬ মার্চ ইস্যু বহাল থাকবে। এগুলো পরবর্তী সংসদের বিষয়। অন্তর্বর্তী সরকার সম্পর্কে হাইকোর্ট বলেন, এটি তত্ত্বাবধায়ক সরকার নয়, জনআকাঙ্ক্ষার প্রতিফলস্বরূপ বিশেষ ব্যবস্থার সরকার। রায়ে:
আরও পড়ুন
২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন, দিনক্ষণ জানাবে ইসি

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন, দিনক্ষণ জানাবে ইসি

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণেই নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তার প্রেসসচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ আর কী হতে পারে। উনি তো জানিয়েছেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন করা হবে।’ প্রেস উইং থেকে আরো জানানো হয়, তফসিল বা দিনক্ষণ ঘোষণার কাজ নির্বাচন কমিশনের এখতিয়ারে। সরকারের দায়িত্ব তাদের সহায়তা করা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ২০২৫ সালের শেষ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.