আওয়ামী সরকারের রক্ত ও রাজনীতির সাথে মিশে আছে দূর্নীতি,লুটপাট – এ্যানি
তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অতিতে যারা ক্ষমতায় ছিলো ফ্যাসিবাদী সরকার তারা থাকলে বন্যা দূর্গতের মাঝে মেডিকেল ক্যাম্প সহ সহায়তা পৌছাতো না। কারন তাদের রক্ত ও রাজনীতির সাথে ছিলো লুটপাট, দূর্নীতি। ওরা দূর্নীতি, অত্যাচার,ঘুম খুন করছে বলেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরা জনগণের দুষমন। তিনি আরো বলেন, রাষ্ট্র পরিচালনায় গুনগুত পরিবর্তন আনতে হবে, রাজনীতিতেও গুনগত পরিবর্তন আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের মানুষের জন্য কাজ ও আওয়ামী খুনিদের বিচারের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় চন্দ্রগন্জ থানায় কফিলউদ্দিন ডিগ্রি কলেজে বিএনপির আয়োজনে বন্যা দূর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পে উদ্ভোধনী বক্তব্যে এসব কথা:
