পুরোনো ঘর ভাঙতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধি: বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনা সদর পজেলার রায়ভোগ কদমতলা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মারা যাওয়া ও আহত সবাই একই পরিবারের সদস্য। মারা যাওয়া তিন জন হলেন- রবিউল (১৬), হেলাল (৩৫) ও বেলায়েত হোসেন(২৬)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরিফ হোসেন। প্রত্যক্ষদর্শী ও হতাহতদের স্বজনরা জানান, নতুন ঘর তোলার জন্য পুরোনো ঘর ভেঙে ফেলার কাজ চলছিল। এই সময় ঘরের চালের একটি টিন গিয়ে বৈদ্যুতিক তারের ওপর পড়ে। এই সময়:
