জাতীয়

ফের লক্ষ্মীপুর আ.লীগের সভাপতি পিংকু , সম্পাদক নয়ন

ফের লক্ষ্মীপুর আ.লীগের সভাপতি পিংকু , সম্পাদক নয়ন

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবারও জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক পিংকু। সাধারণ সম্পাদক পদ পেয়েছেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আংশিক এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফললুল করিম সেলিম। কমিটিতে সহ-সভাপতি হন সফিকুল ইসলাম ও ডা. এহসানুল কবীর জগলুল। তারা দুইজনেই আগের কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। পরবর্তীতে কমিটিতে অন্য সদস্যদের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এর আগে, ২০১৫ সালের ৩ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন গোলাম ফারুক পিংকুকে সভাপতি:
আরও পড়ুন
ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে: শেখ হাসিনা

ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে: শেখ হাসিনা

শুধু ফসল উৎপাদন নয়, এখন থেকে ফসলের গুণগতমান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বড় বড় ফল উৎপাদন করাটাই শেষ কথা নয়, এগুলোর পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে। শুধু খাদ্য প্রাণ নয়, পুষ্টি নিশ্চিত কতে হবে। সেই সঙ্গে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে। যাতে পুষ্টিগুণ ঠিক থাকে। প্রয়োজনে প্রযুক্তি আমদানি করতে হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। মঙ্গলবার  শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। সভাশেষে ব্রিফিংয়ে সাংবাদিকদেও এসব তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন,:
আরও পড়ুন
হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন: হত্যাকারী গ্রেফতার

হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন: হত্যাকারী গ্রেফতার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ক্লুলেস ও চাঞ্চল্যকর অজ্ঞাতনামা নারীর মৃতদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গতকাল সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে র‍্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান প্রেস ব্রিফিংয়ে বলেন, বিয়ে করতে রাজি না হওয়ায় গার্মেন্টস কর্মী কমলা খাতুনকে (২৬) শ্বাসরোধ ও দা দিয়ে পেটে আঘাত করে হত্যা করা হয়েছে। নিহত কমলা খাতুন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রাত্রা গ্রামের মাতাব উদ্দিনের মেয়ে। সে ঢাকার একটি গার্মেন্টসে কাজ করত। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় গার্মেন্টস কর্মী নেত্রকোনা জেলার পূর্বধলার আগিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মোঃ নিজামকে:
আরও পড়ুন
সোনাইমুড়ী থানাপুলিশের অভিযানে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

সোনাইমুড়ী থানাপুলিশের অভিযানে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি - পুলিশি হেফাজতে গ্রেপ্তার ডাকাতরা। বাংলাদেশ পুলিশ। নোয়াখালীর সোনাইমুড়ী থানার পুলিশ সম্প্রতি ওই থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ৭জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২১ নভেম্বর) জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, পিপিএম তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই ডাকাতির ঘটনা, সাত ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের বিষয়ে প্রেস ব্রিফিং করেন। তিনি জানান, গত ২৭ অক্টোবর রাত আনুমানিক সোয়া ২টা থেকে ৩ টার মধ্যে অজ্ঞাতনামা ১০/১৫জন মুখোশধারী অস্ত্রধারী ডাকাত সোনাইমুড়ী থানাধীন সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড সোনাইমুড়ী পূর্বপাড়া চাঁদ মিয়ার বেপারী বাড়ীতে ডাকাতি করে। ডাকাতরা বসতঘরের দরজার ছিটকিনি ভেঙে দেশি ধারালো ছেনি,চাকু, চাপাতি নিয়ে প্রবেশ করে এবং অস্ত্রের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে আ.লীগের সম্মেলনে ওবায়দুল কাদের যা বললেন

লক্ষ্মীপুরে আ.লীগের সম্মেলনে ওবায়দুল কাদের যা বললেন

পুলিশের ওপর হামলা করে আদালত প্রাঙ্গণ থেকে সাজাপ্রাপ্ত জঙ্গি সদস্যদের ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা। আমরা এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডিসেম্বর মাস আসছে। অপশক্তি মাঠে নেমেছে। অপশক্তি-সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেখ হাসিনা ২৪ নভেম্বর যশোর থেকে ডাক দেবেন। আপনারা প্রস্তুত হয়ে যান। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে পারবেন না। আল্লাহ যারে রাখে তারে মারে কে? ২০ বার চেষ্টা করেছে শেখ হাসিনাকে মারতে,:
আরও পড়ুন
হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে নেত্রকোণা জেলা পুলিশের বিশেষ উদ্যোগ

হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে নেত্রকোণা জেলা পুলিশের বিশেষ উদ্যোগ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের নেতৃত্বে জেলা ব্যাপী মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের সচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সোমবার নেত্রকোনা জেলার দশটি থানায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার অফিসার ইনচার্জরা রাস্তায় নামেন। এ সময় মোটরসাইকেল আরোহী যারা হেলমেট ব্যবহার করছেন তাদেরকে ফুল, চকলেট দিয়ে ধন্যবাদ জানানো হয় এবং যারা হেলমেট ব্যবহার করছেন না তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। হেলমেট ব্যাবহার না করলেই মামলা ও জরিমানা আদায় করা হবে। সমগ্র নেত্রকোনা জেলার ১০:
আরও পড়ুন
অবশেষে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার

অবশেষে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার করে “রামনাথ বিশ্বাস স্মৃতি পাঠাগারের নামে সাইনবোর্ড টাংগানো হয়েছে । ২১ নভম্বর সোমবার দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল করিম ও চেইনম্যান নূরুল আমীন উপস্থিত হয়ে খুটি পুতে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন। এ সময় বানিয়াচং থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে উপস্থিত ছিলেন। হবিগঞ্জ জেলা প্রশাসকের নামে রেকর্ডভূক্ত ১/১ নং খতিয়ানের ১ একর ১৬ শতাংশ ভূমি রামনাথ বিশ্বাস স্মৃতি পাঠাগারের জন্য প্রস্তাবিত ভূমি উল্লেখ করে সাইনবোর্ড টানানো হয়েছে। সূত্রে জানা যায়,বানিয়াচং উপজলার আমীরখানী মৌজায় ভূপর্যটক রামনাথ বিশ্বাসের:
আরও পড়ুন
রামগঞ্জে ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনচেষ্টা

রামগঞ্জে ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনচেষ্টা

আবু তাাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪র্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনচেষ্টা করেছে একই বাড়ির নূর মোহাম্মদ (৬০) নামের এক বৃদ্ধ। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী ছাত্রীর মা কুলছুম বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। নুর মোহাম্মদ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম বিঘা দেলান বাড়ির মৃত আরাব আলীর ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নূর মোহাম্মদ পলাতক রয়েছে। ২০ নভেম্বর রোববার বেলা ১১ টায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম বিঘা দেলান বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দেলান বাড়ির বাকপ্রতিবন্ধী অহিদ উল্ল্যার মেয়ে ও কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বাড়ির:
আরও পড়ুন
ফরিদপুরে ডোবা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

ফরিদপুরে ডোবা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি - ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের পাশে একটি ডোবা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১২ টার দিক তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। জানা যায়, গত দুইদিন আগে তিনি তার বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত ব্যক্তির নাম ফজর খান। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছোলনা এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে স্থানীয়রা পুকুরে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে বেলা ১২ টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগে বিষয়টি স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় ছবি দিলে মৃতের আত্মীয়রা ঘটনাস্থলে আসে এবং:
আরও পড়ুন
নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কালচারাল অফিসার শায়লা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় "দ্যুতিময় দুয়ার" এর প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ আয়োজনের মধ্যে দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের লুকায়িত সুপ্ত প্রতিভা প্রকাশ পাবে। তাই তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.