তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা , হাসপাতালে বাড়ছে রোগী
হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। বিগত কিছুদিন ধরে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস ঘরে ওঠানামা করছে। ধীরে ধীরে এ অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জানা গেছে, বিশেষ করে দিনে বেলা বাড়ার সাথে সাথে রোদে তাপমাত্রা সর্বোচ্চ ৩০.২ ডিগ্রি সেলসিয়াস ঘরে উঠে যায়। পঞ্চগড়ে এ কারণে দিনে গরম অনুভূত হয়। পরবর্তীতে:
