জাতীয়

রায়পুরে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ , আটক-২

রায়পুরে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ , আটক-২

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে শ্বশুরবাড়ির পাশের বাগান থেকে হারুনুর রশিদ হারুন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী গ্রামের মাইচ্ছাখালি ব্রিজ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হারুন সদর উপজেলার চরুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকার আবদুল মান্নানের ছেলে। তিনি পেশায় কসাই (মাংস ব্যবসায়ী)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হারুনের শাশুড়ি খুকি বেগম ও স্ত্রী বৈশাখী বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। হারুনের শ্বশুর মনছুর আহমেদ ও ভায়রাভাই জুয়েল ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে। হারুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা আবদুল মান্নান, মা কহিনুর বেগম, ভাই:
আরও পড়ুন
আর হবে না জেএসসি-জেডিসি পরীক্ষা

আর হবে না জেএসসি-জেডিসি পরীক্ষা

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা না থাকায় জেএসসি ও জেডিসি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সাল থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাদ দেওয়ার সুপারিশ প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব আক্তার উননেছা শিউলীর সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী জেএসসি ও জেডিসি পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি বিধায় ২০২২ ও ২০২৩ এবং পরবর্তীসময়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাদ দেওয়ার:
আরও পড়ুন
দেশের সব আদালতে নিরাপত্তা নিশ্চিতে ১১ দফা নির্দেশনা : সুপ্রিম কোর্ট

দেশের সব আদালতে নিরাপত্তা নিশ্চিতে ১১ দফা নির্দেশনা : সুপ্রিম কোর্ট

দেশের সব আদালতের ভেতরে-বাইরে নিরাপত্তা নিশ্চিতে ১১ দফা নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনালের এজলাস, বিভাগ, প্রতিটি ফটক ও আদালতের বাইরে সিসিটিভি এবং আদালত সীমানার চারদিকে প্রাচীর দেয়ালে সিকিউরিটি পোস্ট স্থাপনসহ ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। ১১ দফা নির্দেশনা হলো : ১. আদালত ও বিচারকদের বাসভবনের সীমানা প্রাচীর সুসংহত করা। ২. আদালত ও ট্রাইব্যুনালের এজলাস, বিভাগ, প্রতিটি ফটক ও আদালতের বাইরে সিসিটিভি স্থাপন করা। ৩. আদালত ভবনের বাইরে ও ভেতরে নিরাপত্তা প্রহরী দ্বারা সার্বক্ষণিক পাহারা:
আরও পড়ুন
পিএসসির প্রশ্ন ফাঁস করলে ১০ বছরের কারাদণ্ড

পিএসসির প্রশ্ন ফাঁস করলে ১০ বছরের কারাদণ্ড

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পরিচালিত কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে জড়িতদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন ২০২৩ বিল’ সংসদে পাস হয়েছে। এ ছাড়া কোনো ব্যক্তি কোনো পরীক্ষার্থীকে কোনো লিখিত উত্তর, বই, লিখিত কাগজ, পৃষ্ঠা বা এখান থেকে কোনো উদ্ধৃতি পরীক্ষার হলে সরবরাহ করলে বা মৌখিকভাবে বা যান্ত্রিক কোনো ডিভাইসের মাধ্যমে সহায়তা করলে তার দণ্ড হবে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিলটি পাসের জন্য উপস্থাপন করেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই প্রস্তাবের পর স্পিকারের নিষ্পত্তিতে বিলটি কণ্ঠ ভোটে পাস হয়। ১৯৭৭:
আরও পড়ুন
১১ বছর চলার মতো গ্যাস মজুত রয়েছে-জ্বালানি প্রতিমন্ত্রী

১১ বছর চলার মতো গ্যাস মজুত রয়েছে-জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে বর্তমানে যে পরিমাণ গ্যাস মজুত রয়েছে তা দিয়ে প্রায় ১১ বছর চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। হামিদ বলেন, সর্বশেষ (১ জুলাই, ২০২২) প্রাক্কলন অনুযায়ী, দেশে মোট উত্তোলনযোগ্য প্রমাণিত ও সম্ভাব্য মজুত (২পি) ২৮ দশমিক ৫৯ টিসিএফ। শুরু থেকে গত বছরের ৩০ জুন পর্যন্ত দেশে ক্রমপুঞ্জিত গ্যাস উৎপাদনের পরিমাণ প্রায় ১৯ দশমিক ৫৩ টিসিএফ। সে হিসেবে বর্তমানে (১ জুলাই, ২০২২) উত্তোলনযোগ্য অবশিষ্ট মজুতের (২পি) পরিমাণ ৯:
আরও পড়ুন
রামগঞ্জে ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন, সম্পাদক ফারুক

রামগঞ্জে ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন, সম্পাদক ফারুক

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের আওতাধীন ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন রামগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি রবিউল জামান (অপু মাল) ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভি। গতকাল (১৫ই জানুয়ারী রবিবার ) এ কমিটি আগামী এক বছরের জন্য ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হলেন- মোঃ জীবন শেখ, সাধারণ সম্পাদক হলেন- ফারুক মাহামুদ,সহ সভাপতি হলেন- রুবায়েত হাসান আনম,ফাহাদ বেপারী, মোঃ রাজু পাটোয়ারী। যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- আরাবি রাব্বি, মাজহারুল ইসলাম, আজিম সাগর। সাংগঠনিক সম্পাদক হলেন- ফুয়াদ বিন সামস্, মাজহারুল ইসলাম ফাহিম, রেহাব তপাদার কে নিয়ে:
আরও পড়ুন
বাতিল হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

বাতিল হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

বন্ধ হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আক্তার উননেছা শিউলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০২৩ এবং তার পরে জেএসসি এবং জেডিসি পরীক্ষা বাদ দেওয়ার সুপারিশ প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হলে তার অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী জেএসসি ও জেডিসি পাবলিক অথবা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি। ফলে ২০২২ ও ২০২৩ এবং তার পরে জেএসসি এবং জেডিসি পরীক্ষা বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী প্রস্তাব অনুমোদন করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে পরে প্রয়োজনীয় ব্যবস্থা:
আরও পড়ুন
রামগঞ্জে বাদীর বসতঘরে হামলা, ভাংচুর আহত ০৬

রামগঞ্জে বাদীর বসতঘরে হামলা, ভাংচুর আহত ০৬

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা করায় মামলার বাদীকে মারধর ও বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় ছয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাওয়ালীডাঙ্গা বরিশাইল্যা বাড়ির মৎস ব্যাবসায়ি সফিকুল ইসলাম (৫৫) এর বসতঘরে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাওয়ালীডাঙ্গা বরিশাইল্যা বাড়ির সফিকুল ইসলামের সাথে একই বাড়ির ইব্রাহিমের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য সম্প্রতি কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী সফিকুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিনধ রাতে ইব্রাহিম ও তার ছেলে নাঈম এর নেতৃত্বে একই বাড়ির:
আরও পড়ুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস শুরু ২২ জানুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস শুরু ২২ জানুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সম্মান ১ম বর্ষের ক্লাস এই মাসের ২২ তারিখ থেকে শুরু হবে। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গুচ্ছ ভর্তিসংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে আলোচনা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ও রেজিস্ট্রেশনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটাসহ মোট শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য সশরীরে রিপোর্টিং করতে হবে ১৫ ও ১৬ জানুয়ারি। শূন্য আসনে রিপোর্ট করা শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে ১৭ জানুয়ারি। মেধাতালিকা থেকে শূন্য আসনে চূড়ান্ত ভর্তির:
আরও পড়ুন
নেত্রকোণায় বেদে সম্প্রদায়ের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

নেত্রকোণায় বেদে সম্প্রদায়ের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্র‌কোণায় অসহায় বেদে পল্লীতে শীতার্ত বস্ত্রহীনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন নেত্র‌কোণা পুলিশ সুপার মোঃ ফ‌য়েজ আহ‌মেদ। সোমবার (১৬ জানুয়ারী) সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে গরীব বেদেদের শীত লাঘবে উদ্যোগ নেন তিনি। এসময় চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব-উল-মজিদসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপার মোঃ ফ‌য়েজ আহ‌মেদ বলেন, তীব্র এ শীতে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নেত্র‌কোণা জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত আছে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজে সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে জেলা পুলিশ,‌ নেত্র‌কোণা।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.